Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के लाटागुड़ी में हाथी का वीडियो वायरल; वनविभाग ने जंगल में वापसी कराई

PDPradyut Das
Mar 22, 2026 02:45:32
Jalpaiguri, West Bengal
পর্যটকদের তারা করলো হাতি। হাড় হিম করা এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল জলপাইগুড়ি তে। লাটাগুড়ির রাস্তার ভাইরাল ভিডিও কে ঘিরে শোরগোল জলপাইগুড়ি জেলা জুড়ে। ভাইরাল ভিডিও তে দেখা যায় হাতি দেখে পর্যটন ও সাধারণ মানুষ দুইদিকে গাড়ি দাঁড় করিয়ে দেয়। বন কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে। হটাৎ করে হাতি টি পর্যটক ও বন কর্মকর্তােদর দিয়ে তেড়ে আসে। তড়িঘড়ি পিছন দিকে ছুটতে থাকে তারা। যদিও গরুমারা বনদপ্তর সূত্রে জানা যায় হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। তবে ভরা পর্যটক মৌসুমে বড়সড় ঘটনা থেকে রক্ষা পেয়েছে পর্যটকদের। এলাকায় বনদপ্তরে টহলদারি রয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Mar 22, 2026 03:33:26
Mal Bazar, West Bengal:আতঙ্ক থেকে খানিকটা স্বস্তি পেল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভাগতপুর চা বাগানের শ্রমিকরা। অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পরল চিতাবাঘ। বন কর্মীরা সেটাকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। জানাগেছে, ভাগতপুর বাগানে গত বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। সন্ধ্যা হতেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। রাত হলেই শ্রমিক মহল্লার আশেপাশে চিতাবাঘের গর্জন শোনা যেত। আতঙ্কে শ্রমিকরা সন্ধ্যার পর বাড়ি থেকে খুব একটা বেশি বের হতো না। চা বাগান কর্তৃপক্ষ চিতাবাঘের উপদ্রব প্রশমনের জন্য বন দপ্তরের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। বনদপ্তর চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন শ্রমিকরা দেখতে পায় খাঁচার মধ্যে আটকা পড়েছে চিতাবাঘ। চিতাবাঘ দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা এসে চিতাবাঘ টিকে উদ্ধার করে নিয়ে যায়। বণকর্মীরা জানায়, চিতাবাঘ টিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চা বাগানের শ্রমিকরা জানায়, চা বাগানের আবাদি এলাকায় এখনো চিতাবাঘ আরও আছে।
873
comment0
Report
KMKIRAN MANNA
Mar 22, 2026 03:33:12
967
comment0
Report
PDPradyut Das
Mar 22, 2026 03:01:10
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনা কর্মী নরেশ চন্দ্র রায়ের নাম ঘোষনার পরেই প্রার্থীর হাত ধরেই জনসংযোগ ও প্রচার কর্মসূচিতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক। ধূপগুড়িতে ভোটের হাওয়া তপ্ত হতেই রাজনৈতিক দলবদলের পারদ চড়তে শুরু করেছে। এবার পালাবদলের ছবি ধরা পড়ল ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলের ১৫/৬০ নম্বর বুথে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। উল্লেখ্য, এই বুথটি খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির খাসতালুক হিসেবেই পরিচিত। এদিন ওই বুথের ১৪টি পরিবারের প্রায় ৬০ জন ভোটার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন বলে দাবি বিজেপির। দলত্যাগীদের দাবি, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কাজে বীতশ্রদ্ধ হয়েই তারা পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, "মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে, আর সেই আস্থার জায়গা হয়ে উঠেছে বিজেপি। একসময়ের কংগ্রেস ও পরবর্তীতে তৃণমূলের এই ’দুর্গ’ হিসেবে পরিচিত এলাকায় ঘাসফুল শিবিরের এই ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।", রিপোর্ট :- (প্রকাশিত হয়নি) dhupguri
935
comment0
Report
PMPiyali Mitra
Mar 22, 2026 03:00:56
Kolkata, West Bengal:কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে FIR নিয়ে কমিশনের নতুন নির্দেশ • কর্তব্য পালন এবং CAPF-এর সৎ উদ্দেশ্যে (bonafide) গৃহীত কোনো পদক্ষেপের ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধান ছাড়া কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো FIR দায়ের করা যাবে না। • শনিবার কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকার মধ্যেই এই নির্দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। • ২০২১ সালে শীতলকুচি গুলি চালনার ঘটনা সহ অতীতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থেকে মামলা রুজু পর্যন্ত হয়েছে • সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেই কমিশনের এই নির্দেশকে বাহিনীর জন্য একপ্রকার ‘রক্ষাকবচ’ হিসেবে দেখা হচ্ছে। • নতুন ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা (BNSS)-র নিয়ম অনুযায়ীও কর্তব্য পালনের সময় কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রাথমিক অনুসন্ধান ছাড়া সরাসরি FIR করা যায় না। • ফলে কমিশনের এই নির্দেশ আইনি বিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
938
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 22, 2026 02:45:44
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় অ্যাম্বুলেন্স সহ চালক আটক。 গত ১৯ তারিখ ভাঙ্গড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে অভিযোগ করেছে আইএসএফ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, বিস্ফোরণের ঘটনায় আহত কয়েকজনকে গোপনে একটি অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ একটি অ্যাম্বুলেন্স সহ সুরজ মোল্লা নামে অ্যাম্বুলেন্স চালকেরকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
1095
comment0
Report
SMSubhasis Mandal
Mar 22, 2026 01:00:15
Howrah, West Bengal:গ্রুপ কেলেঙ্কারি-"বিনিয়োগকারীদের দেশের কী হয়েছে? ". সময়সীমা-পরবর্তী 5 দিন তথ্যঃ ভারতের বৃহত্তম পঞ্জি প্রকল্পগুলির মধ্যে একটি (2014 সালে উন্মোচিত) পার্লস অ্যাগ্রো কর্পোরেশন লিমিটেড (পিএসসিL) এবং গ্রুপ কোম্পানির নেতা নির্মল সিং ভাংগু (মারা গেছেন 2024) 5-6 কোটি বিনিয়োগকারীদের কাছ থেকে 48,000-60,000 কোটি টাকা সংগ্রহ করেছেন। কৃষিজমি প্লট + উচ্চ লাভের প্রতিশ্রুতি দিয়ে জাল বরাদ্দ পত্র দেওয়া হয়েছিল, কিন্তু কোনও প্রকৃত জমি দেওয়া হয়নি। এই অর্থ শেল কোম্পানি এবং বিদেশী সম্পত্তিতে পাচার করা হয়েছে। 2014 সালে তদন্তভার গ্রহণ করে সিবিআই। ইডি 169টিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সুপ্রিম কোর্ট বিচারপতি R.M. লোধা কমিটি একমাত্র তত্ত্বাবধায়ক-শুধুমাত্র তারাই বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি/নিষ্পত্তি করতে পারে, যাতে ক্ষতিগ্রস্তরা অর্থ ফেরত পায়。
1076
comment0
Report
PDPradyut Das
Mar 21, 2026 19:01:48
Jalpaiguri, West Bengal:আজ থেকে দীর্ঘ প্রায় ৬ বছর আগের কথা। জঙ্গল ঘোরার নেশায় হাজির হনেছিলেন এক বনবস্তিতে। কিন্তু সেখানে পৌঁছে মন খারাপ হয়ে গিয়েছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বি এড কলেজের প্রেসিডেন্ট মনোজ সাহার। গোরুমারা জঙ্গলের বুধুরাম বনবস্তিতে পা রেখে তিনি দেখেন, গোটা গ্রাম চোলাইয়ের নেশায় ডুবে। আর তা নিয়ে ঘরে ঘরে অশান্তি। বাবা মায়ের ঝামেলায় ভবিষ্যত অন্ধকার শিশুদের। তারা স্কুলে যাওয়ার পরিবর্তে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। নাম লিখতে শেখা তো দূরের কথা, অক্ষর চেনা হয়ে ওঠেনি। এই ছবি দেখে মনে মনে শপথ নেন মনোজ, যেভাবেই হোক এই গ্রামকে বদলাবেন। চোলাইয়ের নেশা ছাড়াতে ‘দত্তক’ নেন বুধুরাম বনবস্তি। তাঁর উদ্যোগে শিক্ষার আলো জ্বলে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করতে গ্রামে মুক্ত বিদ্যালয় খোলেন মনোজ। পাশের গ্রাম থেকে বি এ পাশ এক তরুণীকে এনে দায়িত্ব দেন নাম লিখতে না পারা শিশুদের পড়ানোর। প্রথমে পড়ার কথা বললে ছুটে পালাত ছেলেমেয়েরা। ধীরে ধীরে বইকে ভালোবাসতে শেখে তারা।গোরুমারা জঙ্গল লাগোয়া রামসাইয়ের বুধুরাম বনবস্তি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সুমিলা ওরাও নামে আদিবাসী ছাত্রী।_local_ ভবানী হাইস্কুলের ছাত্রী সে। সুমিলাকে দেখেই গ্রামে অশিক্ষার আলো ঘোচাতে তল্লাটের অন্য ছেলেমেয়েরাও পা বাড়িয়েছে স্কুলের পথে। কয়েক বছর আগেও যে গ্রামে প্রাথমিকের পড়ুয়া মিলত না, সেখানে এখন অনেকেই হাইস্কুলে পড়ে। মনোজের উদ্যোগে বুধুরাম বনবস্তিতে মুক্ত বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য রয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা। শুধু বুধুরাম নয়, আদিবাসী অধ্যুষিত রামসাইয়ের ভেলুয়ারডাবরি গ্রামেও অবৈতনিক স্কুল গড়ে শিক্ষার আলো জ্বালানোর কাজ চালিয়ে যাচ্ছেন বিএড কলেজের প্রতিষ্ঠাতা, জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপক মনোজ সাহা। বুধুরাম বনবস্তি এখন পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। ছবির মতো সুন্দর এই গ্রামের সবুজের মাঝে হারিয়ে যেতে এসে মনোজের উদ্যোগে চলা মুক্ত বিদ্যালয়ের সামনে থমকে দাঁড়ান তাঁরা। মুগ্ধ হয়ে দেখেন, একসময় যে শিশুরা অক্ষর চিনত না, তারাই এখন গড়গড়িয়ে নামতা পড়ছে, ইংরেজিতে নিজের নাম লিখছে। মুক্ত বিদ্যালয় ঘুরে দেখার পাশাপাশি বুধুরাম বনবস্তির বাসিন্দার পোষ মানা কাকাতুয়ার মুখে হরবোলা শুনতে শুনতে কিংবা সুকুমার ওরাওয়ের বাঁশির সুরে পর্যটকরা কখন যে ভালোবেসে ফেলেন এই জঙ্গল ঘেরা ছোট্ট গ্রামকে, নিজেরাও বুঝতে পারেন না। তবে সবটাই সম্ভব হয়েছে যে মানুষটার জন্য, তাঁকে কুর্নিশ জানাচ্ছেন বুধুরামের বাসিন্দারা।
1054
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 21, 2026 18:00:58
Kalna, West Bengal:২০ লক্ষ টাকার টিকিট বিতর্কে উত্তাল রাজনীতি, তপনকে ‘কালিদাস’ বললেন বাবান ঘোষ。 পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। টিকিট বণ্টন নিয়ে আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, প্রার্থীপদের জন্য তাঁর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি।এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। শনিবার ঈদের দিন দুপুরে লক্ষ্মীপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠকে যোগ দেন তিনি। পরে প্রায় তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের বিরুদ্ধে।বাবান ঘোষ এদিন তপন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “২০২১ সালে যখন উনি প্রার্থী ছিলেন, তখন কত টাকা দিয়েছিলেন?” পাশাপাশি তিনি কটাক্ষের সুরে তপনবাবুকে ‘কালিদাস’-এর সঙ্গে তুলনা করে বলেন, নিজে গাছের ডালে বসে নিজেই সেই ডাল কেটে ফেলেছেন। পাশাপাশি তাঁর আরও মন্তব্য “নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।শুধু তাই নয়, রাজ্যের শাসক দলকেও তীব্র ভাষায় আক্রমণ করেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার সংখ্যালঘুদের ‘তেজপাতা’র মতো ব্যবহার করেছে। বাবান ঘোষের কথায়, “যেভাবে রান্নায় তেজপাতা ব্যবহার করে পরে ফেলে দেওয়া হয়, ঠিক সেভাবেই সংখ্যালঘুদের ব্যবহার করা হয়েছে।” মুখ্যমন্ত্রীকেও এই প্রসঙ্গে নিশানা করেন তিনি।
1080
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 21, 2026 18:00:37
Baruipur, West Bengal:হাড়োয়া থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বাইк পড়ে রয়েছে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঢিল ছড়া দূরত্ব, ভাইরাল সেই ভিডিও। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএফের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হয়েছিল, এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে হাড়োয়া থানা এলাকা থেকে মশিউর গাজী নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আইএসএফের অভিযোগ, দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণে ওই ব্যক্তির মৃত্যু হয় এবং পরে দেহটি ভাঙড় থেকে হাড়োয়া থানা এলাকায় ফেলে দেওয়া হয়। অন্যদিকে, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মৃত মশিউর গাজীর একটি বাজাজ ডিসকভার বাইক পুরাতন পাগলারহাট বাজারে পড়ে রয়েছে, যা বিস্ফোরণস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে। ওই বাইকের খোঁজে তল্লাশি শুরু করেছে বিজয়গঞ্জ বাজার থানা পুলিশ। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা。
1069
comment0
Report
PMProsenjit Malakar
Mar 21, 2026 18:00:24
Nijuri, West Bengal:Vote-er mayo-nde haṛivhaṅgā aura ḍāṛī kāṭāra ‘rājnīti’, dubarājpurae jhamjamāt pracār Dubrajpur vidhan sabha ilāqe meṁ vote pracār jaise ekebaare utsav ke rūp nīye. KhaayarāshoBLokera baḍarā grām panchāyet ke Kaīthī grāme īd ke śubhecchā jānāte pahuñce Trinamul prārthish Naresh Chandra Baudi. Śubhecchā binimēn ke sāth grāmavasīron ke saṁge vah bhī bacchon ke populār Hāṛi-vhaṅgā khel meṁ bhī bhāge. Khel ke niyam mānte hue apne urtiyā de ke ānkha bāncha ke haath meṁṁ bāśh kāṭe hue hāṛī bhāṅgā kā prayaas lete ve vah nishchay kiye. Guti guti pāe par aage baḍhte hue ek utsāhī samarthak ke ṭuṭiya, “hāṛi vhaṅgleiṁ Bjpī vhaṅgle,” sunake cāparā ḥāsa ke rool pad jata hai. Akhṛ meṁ hāṛī vhaṅgata nahī parte lekin us ke sāṭh lāṭhī hāṛī ke gā par chuīye jāne par vāsa uṭhṭe hai “Jai Bangla” aura “Khel hoga” slogān. Is dīn uske saṭh Trinamul neta Ujjawal Hāk Kāderī, Sheikh Jayanal sahā ekāḍaki karmī-samarthak the. Idī dubarājpurae ke Balijuri grām panchāet ke Kulekuri grāme vote praachāre gaye the vāibhav bhāvanā meṁ. Uchchā bhādmā jñāna meṁ milte hue ek vyakti ne apane dāṛi khīneī de diya the. Is drishy par ilāke meṁ hāsi-mazā kā mahaul ban gaya. Sab milakar dubarājpur meṁ vote praachār āj sirf rājnāitik bātoṁ meṁ naī, balki grām–banāla ke milnaulī melā-mela aura hāsi-mājā ke rang meṁ rangīnā.
1047
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 21, 2026 15:47:36
Howrah, West Bengal: কয়েক ঘন্টা আগে বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র।আর সন্ধ্যায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের সাথে দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন।সৌজন্যের এই রাজনীতি দেখা গেলো বালি বিধানসভা কেন্দ্রে। ভোটের দামামা বেজে গিয়েছে।হাওড়ার বালিতে শাসক বিরোধী প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গিয়েছে।জোর কদমে শুরু হয়েছে প্রচার।বালি কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।আজ দুপুরে বালি কেন্দ্রের অনেক বিক্ষুব্ধ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।তীব্র সমালোচনা করেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের।এর কয়েক ঘন্টা পরে সন্ধ্যায় প্রচারে গিয়ে দুজনেই মুখোমুখি হন বালি হনুমান মন্দিরে।সঞ্জয় সিংকে দেখেই মাথা নুয়ে নমস্কার করেন কৈলাশ।আশীর্বাদ চান।তার এই সৌজন্য দেখে জড়িয়ে ধরেন বিজেপি প্রার্থী।দুজনেই জানান রাজনীতির ময়দানে লড়াই চলবে।তবে সৌজন্য বজায় থাকবে।
1070
comment0
Report
BSBarun Sengupta
Mar 21, 2026 15:47:18
Barrackpur Cantonment, West Bengal:সজল ঘোষ এর অভিযোগ বিজেপি এর লাগানো ফ্লেক্স ছিড়ে দিয়েছে তৃণমূল তার জায়গায় তৃণমূলের নিজেদের ফ্লেক্স প্রতিস্থাপন করেছে তারা। বিজেপির অভিযোগ স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, এ কাজ করেছেন পাল্টা তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন - এক প্রতিবন্ধী ছেলেকে বহিরাগতদের এলাকায় প্রবেশ করিয়ে সজল ঘোষের বাহিনী বেধড়ক মারধর করে, তারই প্রতিবাদে জড়ো হয়েছিল তৃণমূল। সজল যে কথা বলছে সে কথা সম্পূর্ণ মিথ্যে মহিলাদের উপর অত্যাচার করা হয় তাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় ।, গোটা ঘটনার বিষয় তৃণমূল সুপ্রিমকে জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও নালিশ জানাবেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।
1064
comment0
Report
Advertisement
Back to top