Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

धूपगुड़ी में भाजपा प्रत्याशी के नाम की घोषणा के बाद तृणमूल से बीजेपी में भारी पलायन

PDPradyut Das
Mar 22, 2026 03:01:10
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনা কর্মী নরেশ চন্দ্র রায়ের নাম ঘোষনার পরেই প্রার্থীর হাত ধরেই জনসংযোগ ও প্রচার কর্মসূচিতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক। ধূপগুড়িতে ভোটের হাওয়া তপ্ত হতেই রাজনৈতিক দলবদলের পারদ চড়তে শুরু করেছে। এবার পালাবদলের ছবি ধরা পড়ল ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলের ১৫/৬০ নম্বর বুথে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। উল্লেখ্য, এই বুথটি খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির খাসতালুক হিসেবেই পরিচিত। এদিন ওই বুথের ১৪টি পরিবারের প্রায় ৬০ জন ভোটার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন বলে দাবি বিজেপির। দলত্যাগীদের দাবি, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কাজে বীতশ্রদ্ধ হয়েই তারা পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, "মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে, আর সেই আস্থার জায়গা হয়ে উঠেছে বিজেপি। একসময়ের কংগ্রেস ও পরবর্তীতে তৃণমূলের এই ’দুর্গ’ হিসেবে পরিচিত এলাকায় ঘাসফুল শিবিরের এই ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।", রিপোর্ট :- (প্রকাশিত হয়নি) dhupguri
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Mar 22, 2026 04:47:24
Arambag, West Bengal:আরামবাগঃ২২ মার্চ\n\nসাত সকালেই দলীয় ভাবে ভোটের প্রচারে নেমে সিপিএমের প্রার্থী সহ নেতা কর্মীরা হতবাক।একি অবস্থা!স্বল্প বৃষ্টিতেই আরামবাগ মেডিকেল কলেজের সামনে জমে আছে নোংরা জল,যা নিকাশ করাই হয়নি।আর সেই নোংরা জল পার হয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষ কে।দলীয় প্রচারে নেমে এই জমে থাকা জল পরিষ্কার করতে শুরু করে দেন তারা। দলীয় পতাকা কাঁধে নিয়েই প্রচারের ফাঁকে জনগণের স্বার্থে সিপিএমের কর্মীরা নিজেরাই জল নিকাশ করার ব্যবস্থা করতে শুরু করে দেন।জল সেচ করতে শুরু করে দেন।তারা বিক্ষোভ দেখান। ভোটের প্রচারে অভিনব প্রচার করছে শাসক দলের প্রার্থী থেকে শুরু করে বিরোধীরাও।কেউ রান্না করছেন কেউ আবার পুজো করছেন,কিন্তু জনগণের জন্য রাস্তায় নেমে এইভাবে হাসপাতালের নোংরা জল পরিষ্কার করাটা একটা দৃষ্টান্ত হয়েই রইল আরামবাগে।আরামবাগে এই মুহূর্তে সিপিএমের সংগঠন তলানীতে ঠেকলেও তারা সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করেছেন ভোটের প্রচারের মধ্যে দিয়ে।রবিবার সাত সকালেই ভোটের প্রচারে প্রার্থী বিথীকা পন্ডিত কে সাথে নিয়ে প্রচার শুরু করে ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক,সিপিএম নেতা তথা আরামবাগ এক নং এড়িয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল সহ একাধিক নেতৃত্ব।আর প্রচার করার সময়েই তাদের নজরে আসে এই জমে থাকা হাসপাতালের জল।আর তাতেই প্রচার বন্ধ করে কাঁধে দলীয় পতাকা নিয়েই জল নিকাশ করতে শুরু দেন তারা।পাশাপাশি বিক্ষোভ শুরু করে দেন সিপিএম প্রার্থী সহ একাধিক নেতা কর্মীরা। তবে মেডিকেল কলেজের অব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেন এই নেতারা।প্রার্থী বিথীকা পন্ডিতও শাসক দলের সমালোচনা করেন。
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 22, 2026 04:47:04
Jhargram, West Bengal:হরিনাম সংকীর্তন থেকে বাড়ি বাড়ি প্রচার—গোপಿಬল্লভপুরে রাজেশ মাহাতোর জনসংযোগে জোর গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি বাড়ালেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। কর্মীদের সঙ্গে নিয়ে একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেখা গেল তাঁকে। প্রচারের সূচনায় পাটাশিমুল অঞ্চলের রাধাগোবিন্দপুর এলাকায় হরিনাম সংকীর্তনে যোগ দেন তিনি। ধর্মীয় পরিবেশে সাধারণ মানুষের সঙ্গে মিশে আবির খেলায় অংশগ্রহণ করেন প্রার্থী, যা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। এরপর রাধাগোবিন্দপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাস Residentsabিন্দাদের অভাব-অভিযোগের কথা শোনেন রাজেশ মাহাতো। সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি。 পরে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের বিরিহান্ডি গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে জনসংযোগে জোর দেন বিজেপি প্রার্থী। সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি。 ভোটের আগে এভাবেই ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে সক্রিয় রাজেশ মাহাতো。
0
comment0
Report
MDMritunjay Das
Mar 22, 2026 04:31:35
828
comment0
Report
BSBarun Sengupta
Mar 22, 2026 04:18:17
Barrackpur Cantonment, West Bengal:*তৃণমূল নেতার অনুগামী হয়ে কাজ করতে নারাজের জের,তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাবের মধ্যে ঢুকিয়ে মারধরের অভিযোগ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে* বরানগর আলমবাজারে প্রকাশ্যে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ।।বরানগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার বিএসএফ ক্যাম্প এলাকায় ছোট্টু মোহলি নামে এক তৃণমূল নেতা কর্মীদের নিয়ে প্রার্থীর পতাকা লাগানোর কাজ করছিল।।সেই সময় তৃণমূল নেতা পুলক ঘোষের অনুগামীরা তাকে এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে আলমবাজার নবজ্যোতি ক্লাবের মধ্যে ঢুকিয়ে বাশ,রড ও আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ।।মারের ঘটনায় সরাসরি অভিযুক্ত তৃণমূল নেতা পুলক ঘোষ এমনটাই অভিযোগ।।ছোট্টু মোহলি কুমোর পাড়া লাইন এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবসা করে।।সেই ব্যবসার টাকার ভাগ দিতে হবে তৃণমূল নেতা পুলক ঘোষকে পাশাপাশি তৃনমুল নেতা ছোট্টু মোহলিকে দীর্ঘদিন ধরে তৃণমূল নেতা পুলক ঘোষ তার সঙ্গে কাজ করার জন্য চাপ দিচ্ছিল।।কিন্তু ছোট্টু মোহলি তৃণমূল নেতা পুলক ঘোষের সঙ্গে কাজ করতে অস্বীকার করে।।আক্রান্ত তৃণমূল নেতা স্থানীয় কাউন্সিলর এর অনুগামী বলে পরিচিত।।আর সেই ক্ষোভের থেকেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ক্লাবের মধ্যে মারধোর করা হয় বলে অভিযোগ।।গোটা ঘটনায় উত্তেজনা তৈরি হয় এলাকায়।।আর এই গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল নেতা পুলক ঘোষ........
1023
comment0
Report
ABArup Basak
Mar 22, 2026 04:15:38
Mal Bazar, West Bengal:*সহযোগিতার হাতেই স্বপ্নপূরণ: আকাশ জয়ের লড়াইয়ে উত্তরবঙ্গের মহিমা ছেত্রী...* মাটি থেকে প্রায় ১৩ হাজার ফুট ওপরে উড়ছে একটি বিশেষ বিমান। মুহূর্তের সিদ্ধান্তে সেখান থেকে ঝাঁপ দিয়েছিলেন এক তরুণী। চারপাশে শুধুই মেঘ আর অসীম আকাশ। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে প্যারাশুট খুলে নিখুঁতভাবে মাটিতে অবতরণ—এ যেন সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক সাহসী অভিযাত্রা। এই রোমাঞ্চকর খেলাটিই স্কাই ডাইভিং, আর সেই খেলাতেই নিজের নাম তুলে ধরেছেন উত্তরবঙ্গের মহিমা ছেত্রী জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ডামডিম বাজারের সাধারণ পরিবার থেকে উঠে আসা মহিমা আজ পশ্চিমবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার হিসেবে পরিচিত। এমন একটি খেলা, যা দীর্ঘদিন পুরুষদের একচেটিয়া আধিপত্যে ছিল, সেখানে নিজের জায়গা করে নেওয়া সহজ ছিল না। কিন্তু সাহস, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে মহিমার বাবা অর্জুন ছেত্রী সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পরে আরপিএফ-এ কাজ করেছেন। ছোটবেলা থেকেই মেয়েদের ছেলেদের সমান সুযোগ দিয়েছেন তিনি। ডুয়ার্সের বাগরাকোট সেনা বিদ্যালয়ে পড়াশোনা, পরে শিলিগুড়ি সংলগ্ন দাদাপুরের একটি বেসরকারি আইন কলেজ থেকে আইন নিয়ে স্নাতক—সবকিছুই ছিল নিয়মমাফিক। কিন্তু মনের ভিতরে ছিল অন্যরকম কিছু করার তাগিদ অনলাইনে আবেদন করে জাতীয় স্তরের নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে সুযোগ পান মহিমা। মহারাষ্ট্রে রিলায়েন্স সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট সংস্থায় কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে বর্তমানে নাগুথালা পেট্রোকেমিক্যাল রিফাইনারিতে সিকিউরিটি এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। তবে পেশার গণ্ডির বাইরে তাঁর स्वপ্ন ছিল আকাশছোঁয়া সেই স্বপ্ন পূরণে পাড়ি দেন থাইল্যান্ডে। আন্তর্জাতিক সংস্থার অধীনে স্কাই ডাইভিং প্রশিক্ষণ নিয়ে ‘এ’ ক্যাটাগরির লাইসেন্স অর্জন করেন। দেশে ফিরে ‘স্কাইহাই ইন্ডিয়া’ সংস্থার মাধ্যমে দক্ষতা আরও শানিয়ে তোলেন। ইতিমধ্যে ৩০টি সফল জাম্প তাঁর ঝুলিতে তবে এই পথ মোটেও সহজ ছিল না। স্কাই ডাইভিং একটি ব্যয়সাপেক্ষ খেলা। প্রতিটি জাম্প, প্রশিক্ষণ, সরঞ্জাম—সবকিছুর জন্য প্রয়োজন বিপুল অর্থ। নিজের বেতন এবং ঋণের সাহায্যে এতদূর এগিয়ে এসেছেন মহিমা। কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে গেলে প্রয়োজন আরও বড় সহায়তা মহিমার স্পষ্ট বক্তব্য, “স্বপ্ন পূরণ করতে গেলে শুধু সাহস নয়, প্রয়োজন সহযোগিতা। সরকারি আর্থিক সহায়তা পেলে আমি এক বছরের মধ্যে ৫০০ জাম্প সম্পন্ন করে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব।” তাঁর লক্ষ্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়—বাংলা ও দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরা। তাঁর আগে ভারতের মাত্র কয়েকজন নারী এই খেলায় সাফল্য পেয়েছেন। সেই তালিকায় নিজের নাম যুক্ত করে পশ্চিমবঙ্গের প্রথম নারী হিসেবে নতুন ইতিহাস গড়তে চান তিনি মহিমার এই লড়াইয়ে তাঁর পরিবারও সমানভাবে পাশে রয়েছে। মা রুমা ছেত্রী বলেন, “অনেক কষ্ট করে মেয়ে এতদূর এসেছে। যদি সরকার একটু সাহায্য করে, তাহলে ওর স্বপ্ন পূরণ হবে।” একটি প্রতিভা, একটি স্বপ্ন, আর তার পাশে দাঁড়ানোর অপেক্ষায় সমাজ ও প্রশাসন—মহিমার গল্প যেন সেই বার্তাই দেয়। যথাযথ সহযোগিতা পেলে এই তরুণী শুধু আকাশ ছোঁবেন না, বরং দেশের গর্ব হয়ে উঠবেন—এমনটাই আশাবাদ সকলের।
1050
comment0
Report
VDVikram Das
Mar 22, 2026 04:15:14
1014
comment0
Report
VDVikram Das
Mar 22, 2026 04:15:06
1038
comment0
Report
ABArup Basak
Mar 22, 2026 03:33:26
Mal Bazar, West Bengal:আতঙ্ক থেকে খানিকটা স্বস্তি পেল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভাগতপুর চা বাগানের শ্রমিকরা। অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পরল চিতাবাঘ। বন কর্মীরা সেটাকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। জানাগেছে, ভাগতপুর বাগানে গত বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। সন্ধ্যা হতেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। রাত হলেই শ্রমিক মহল্লার আশেপাশে চিতাবাঘের গর্জন শোনা যেত। আতঙ্কে শ্রমিকরা সন্ধ্যার পর বাড়ি থেকে খুব একটা বেশি বের হতো না। চা বাগান কর্তৃপক্ষ চিতাবাঘের উপদ্রব প্রশমনের জন্য বন দপ্তরের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। বনদপ্তর চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন শ্রমিকরা দেখতে পায় খাঁচার মধ্যে আটকা পড়েছে চিতাবাঘ। চিতাবাঘ দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা এসে চিতাবাঘ টিকে উদ্ধার করে নিয়ে যায়। বণকর্মীরা জানায়, চিতাবাঘ টিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চা বাগানের শ্রমিকরা জানায়, চা বাগানের আবাদি এলাকায় এখনো চিতাবাঘ আরও আছে।
1069
comment0
Report
KMKIRAN MANNA
Mar 22, 2026 03:33:12
1089
comment0
Report
PMPiyali Mitra
Mar 22, 2026 03:00:56
Kolkata, West Bengal:কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে FIR নিয়ে কমিশনের নতুন নির্দেশ • কর্তব্য পালন এবং CAPF-এর সৎ উদ্দেশ্যে (bonafide) গৃহীত কোনো পদক্ষেপের ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধান ছাড়া কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো FIR দায়ের করা যাবে না। • শনিবার কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকার মধ্যেই এই নির্দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। • ২০২১ সালে শীতলকুচি গুলি চালনার ঘটনা সহ অতীতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থেকে মামলা রুজু পর্যন্ত হয়েছে • সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেই কমিশনের এই নির্দেশকে বাহিনীর জন্য একপ্রকার ‘রক্ষাকবচ’ হিসেবে দেখা হচ্ছে। • নতুন ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা (BNSS)-র নিয়ম অনুযায়ীও কর্তব্য পালনের সময় কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রাথমিক অনুসন্ধান ছাড়া সরাসরি FIR করা যায় না। • ফলে কমিশনের এই নির্দেশ আইনি বিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
1053
comment0
Report
Advertisement
Back to top