Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

20 लाख टिकट बंटवारे के आरोप से राजनीति उबाल, बाबन घोष ने तapan चौधरी को कालिदास से तुलना की

SRSanjoy Rajbanshi
Mar 21, 2026 18:00:58
Kalna, West Bengal
২০ লক্ষ টাকার টিকিট বিতর্কে উত্তাল রাজনীতি, তপনকে ‘কালিদাস’ বললেন বাবান ঘোষ。 পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। টিকিট বণ্টন নিয়ে আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, প্রার্থীপদের জন্য তাঁর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি।এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। শনিবার ঈদের দিন দুপুরে লক্ষ্মীপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠকে যোগ দেন তিনি। পরে প্রায় তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের বিরুদ্ধে।বাবান ঘোষ এদিন তপন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “২০২১ সালে যখন উনি প্রার্থী ছিলেন, তখন কত টাকা দিয়েছিলেন?” পাশাপাশি তিনি কটাক্ষের সুরে তপনবাবুকে ‘কালিদাস’-এর সঙ্গে তুলনা করে বলেন, নিজে গাছের ডালে বসে নিজেই সেই ডাল কেটে ফেলেছেন। পাশাপাশি তাঁর আরও মন্তব্য “নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।শুধু তাই নয়, রাজ্যের শাসক দলকেও তীব্র ভাষায় আক্রমণ করেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার সংখ্যালঘুদের ‘তেজপাতা’র মতো ব্যবহার করেছে। বাবান ঘোষের কথায়, “যেভাবে রান্নায় তেজপাতা ব্যবহার করে পরে ফেলে দেওয়া হয়, ঠিক সেভাবেই সংখ্যালঘুদের ব্যবহার করা হয়েছে।” মুখ্যমন্ত্রীকেও এই প্রসঙ্গে নিশানা করেন তিনি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 21, 2026 19:01:48
Jalpaiguri, West Bengal:আজ থেকে দীর্ঘ প্রায় ৬ বছর আগের কথা। জঙ্গল ঘোরার নেশায় হাজির হনেছিলেন এক বনবস্তিতে। কিন্তু সেখানে পৌঁছে মন খারাপ হয়ে গিয়েছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বি এড কলেজের প্রেসিডেন্ট মনোজ সাহার। গোরুমারা জঙ্গলের বুধুরাম বনবস্তিতে পা রেখে তিনি দেখেন, গোটা গ্রাম চোলাইয়ের নেশায় ডুবে। আর তা নিয়ে ঘরে ঘরে অশান্তি। বাবা মায়ের ঝামেলায় ভবিষ্যত অন্ধকার শিশুদের। তারা স্কুলে যাওয়ার পরিবর্তে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। নাম লিখতে শেখা তো দূরের কথা, অক্ষর চেনা হয়ে ওঠেনি। এই ছবি দেখে মনে মনে শপথ নেন মনোজ, যেভাবেই হোক এই গ্রামকে বদলাবেন। চোলাইয়ের নেশা ছাড়াতে ‘দত্তক’ নেন বুধুরাম বনবস্তি। তাঁর উদ্যোগে শিক্ষার আলো জ্বলে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করতে গ্রামে মুক্ত বিদ্যালয় খোলেন মনোজ। পাশের গ্রাম থেকে বি এ পাশ এক তরুণীকে এনে দায়িত্ব দেন নাম লিখতে না পারা শিশুদের পড়ানোর। প্রথমে পড়ার কথা বললে ছুটে পালাত ছেলেমেয়েরা। ধীরে ধীরে বইকে ভালোবাসতে শেখে তারা।গোরুমারা জঙ্গল লাগোয়া রামসাইয়ের বুধুরাম বনবস্তি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সুমিলা ওরাও নামে আদিবাসী ছাত্রী।_local_ ভবানী হাইস্কুলের ছাত্রী সে। সুমিলাকে দেখেই গ্রামে অশিক্ষার আলো ঘোচাতে তল্লাটের অন্য ছেলেমেয়েরাও পা বাড়িয়েছে স্কুলের পথে। কয়েক বছর আগেও যে গ্রামে প্রাথমিকের পড়ুয়া মিলত না, সেখানে এখন অনেকেই হাইস্কুলে পড়ে। মনোজের উদ্যোগে বুধুরাম বনবস্তিতে মুক্ত বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য রয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা। শুধু বুধুরাম নয়, আদিবাসী অধ্যুষিত রামসাইয়ের ভেলুয়ারডাবরি গ্রামেও অবৈতনিক স্কুল গড়ে শিক্ষার আলো জ্বালানোর কাজ চালিয়ে যাচ্ছেন বিএড কলেজের প্রতিষ্ঠাতা, জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপক মনোজ সাহা। বুধুরাম বনবস্তি এখন পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। ছবির মতো সুন্দর এই গ্রামের সবুজের মাঝে হারিয়ে যেতে এসে মনোজের উদ্যোগে চলা মুক্ত বিদ্যালয়ের সামনে থমকে দাঁড়ান তাঁরা। মুগ্ধ হয়ে দেখেন, একসময় যে শিশুরা অক্ষর চিনত না, তারাই এখন গড়গড়িয়ে নামতা পড়ছে, ইংরেজিতে নিজের নাম লিখছে। মুক্ত বিদ্যালয় ঘুরে দেখার পাশাপাশি বুধুরাম বনবস্তির বাসিন্দার পোষ মানা কাকাতুয়ার মুখে হরবোলা শুনতে শুনতে কিংবা সুকুমার ওরাওয়ের বাঁশির সুরে পর্যটকরা কখন যে ভালোবেসে ফেলেন এই জঙ্গল ঘেরা ছোট্ট গ্রামকে, নিজেরাও বুঝতে পারেন না। তবে সবটাই সম্ভব হয়েছে যে মানুষটার জন্য, তাঁকে কুর্নিশ জানাচ্ছেন বুধুরামের বাসিন্দারা।
820
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 21, 2026 18:00:37
Baruipur, West Bengal:হাড়োয়া থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বাইк পড়ে রয়েছে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঢিল ছড়া দূরত্ব, ভাইরাল সেই ভিডিও। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএফের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হয়েছিল, এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে হাড়োয়া থানা এলাকা থেকে মশিউর গাজী নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আইএসএফের অভিযোগ, দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণে ওই ব্যক্তির মৃত্যু হয় এবং পরে দেহটি ভাঙড় থেকে হাড়োয়া থানা এলাকায় ফেলে দেওয়া হয়। অন্যদিকে, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মৃত মশিউর গাজীর একটি বাজাজ ডিসকভার বাইক পুরাতন পাগলারহাট বাজারে পড়ে রয়েছে, যা বিস্ফোরণস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে। ওই বাইকের খোঁজে তল্লাশি শুরু করেছে বিজয়গঞ্জ বাজার থানা পুলিশ। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা。
1069
comment0
Report
PMProsenjit Malakar
Mar 21, 2026 18:00:24
Nijuri, West Bengal:Vote-er mayo-nde haṛivhaṅgā aura ḍāṛī kāṭāra ‘rājnīti’, dubarājpurae jhamjamāt pracār Dubrajpur vidhan sabha ilāqe meṁ vote pracār jaise ekebaare utsav ke rūp nīye. KhaayarāshoBLokera baḍarā grām panchāyet ke Kaīthī grāme īd ke śubhecchā jānāte pahuñce Trinamul prārthish Naresh Chandra Baudi. Śubhecchā binimēn ke sāth grāmavasīron ke saṁge vah bhī bacchon ke populār Hāṛi-vhaṅgā khel meṁ bhī bhāge. Khel ke niyam mānte hue apne urtiyā de ke ānkha bāncha ke haath meṁṁ bāśh kāṭe hue hāṛī bhāṅgā kā prayaas lete ve vah nishchay kiye. Guti guti pāe par aage baḍhte hue ek utsāhī samarthak ke ṭuṭiya, “hāṛi vhaṅgleiṁ Bjpī vhaṅgle,” sunake cāparā ḥāsa ke rool pad jata hai. Akhṛ meṁ hāṛī vhaṅgata nahī parte lekin us ke sāṭh lāṭhī hāṛī ke gā par chuīye jāne par vāsa uṭhṭe hai “Jai Bangla” aura “Khel hoga” slogān. Is dīn uske saṭh Trinamul neta Ujjawal Hāk Kāderī, Sheikh Jayanal sahā ekāḍaki karmī-samarthak the. Idī dubarājpurae ke Balijuri grām panchāet ke Kulekuri grāme vote praachāre gaye the vāibhav bhāvanā meṁ. Uchchā bhādmā jñāna meṁ milte hue ek vyakti ne apane dāṛi khīneī de diya the. Is drishy par ilāke meṁ hāsi-mazā kā mahaul ban gaya. Sab milakar dubarājpur meṁ vote praachār āj sirf rājnāitik bātoṁ meṁ naī, balki grām–banāla ke milnaulī melā-mela aura hāsi-mājā ke rang meṁ rangīnā.
1047
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 21, 2026 15:47:36
Howrah, West Bengal: কয়েক ঘন্টা আগে বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র।আর সন্ধ্যায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের সাথে দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন।সৌজন্যের এই রাজনীতি দেখা গেলো বালি বিধানসভা কেন্দ্রে। ভোটের দামামা বেজে গিয়েছে।হাওড়ার বালিতে শাসক বিরোধী প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গিয়েছে।জোর কদমে শুরু হয়েছে প্রচার।বালি কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।আজ দুপুরে বালি কেন্দ্রের অনেক বিক্ষুব্ধ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।তীব্র সমালোচনা করেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের।এর কয়েক ঘন্টা পরে সন্ধ্যায় প্রচারে গিয়ে দুজনেই মুখোমুখি হন বালি হনুমান মন্দিরে।সঞ্জয় সিংকে দেখেই মাথা নুয়ে নমস্কার করেন কৈলাশ।আশীর্বাদ চান।তার এই সৌজন্য দেখে জড়িয়ে ধরেন বিজেপি প্রার্থী।দুজনেই জানান রাজনীতির ময়দানে লড়াই চলবে।তবে সৌজন্য বজায় থাকবে।
1070
comment0
Report
BSBarun Sengupta
Mar 21, 2026 15:47:18
Barrackpur Cantonment, West Bengal:সজল ঘোষ এর অভিযোগ বিজেপি এর লাগানো ফ্লেক্স ছিড়ে দিয়েছে তৃণমূল তার জায়গায় তৃণমূলের নিজেদের ফ্লেক্স প্রতিস্থাপন করেছে তারা। বিজেপির অভিযোগ স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, এ কাজ করেছেন পাল্টা তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন - এক প্রতিবন্ধী ছেলেকে বহিরাগতদের এলাকায় প্রবেশ করিয়ে সজল ঘোষের বাহিনী বেধড়ক মারধর করে, তারই প্রতিবাদে জড়ো হয়েছিল তৃণমূল। সজল যে কথা বলছে সে কথা সম্পূর্ণ মিথ্যে মহিলাদের উপর অত্যাচার করা হয় তাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় ।, গোটা ঘটনার বিষয় তৃণমূল সুপ্রিমকে জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও নালিশ জানাবেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।
1064
comment0
Report
CDChampak Dutta
Mar 21, 2026 14:33:36
1052
comment0
Report
ASAyan Sharma
Mar 21, 2026 14:33:17
Kolkata, West Bengal:একদিকে নির্বাচনের সন্ত্রাস রুখতে হবে, অন্যদিকে মানুষ যাতে আতঙ্কিত না হয়। সেজন্য পদক্ষেপ নিতে হবে পুলিশ কে। এই দুই কথাকে মাথায় রেখে, বাগুইআটি থানার অন্তর্গত কסטעপুর ঘোষপাড়া এলাকায়, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করলেন, ডিসি এয়ারপোর্ট জোন ঐশ্বর্য সাগর। তার সঙ্গে ছিলেন বাগুইআটি থানার পুলিশ আধিকারিকরা। তিনি বাগুইআটি ঘোষপাড়ার বিভিন্ন জায়গায়, যারা বিভিন্ন মামলার সঙ্গে জড়িত অশান্তি করতে পারেন। এইচারণ ঠিকান আসামিদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সতর্ক করে দেন। এর পাশাপাশি যারা আতঙ্কিত, তারা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে। তার জন্য মানুষকে গিয়ে বোঝান। এছাড়াও বাগুইআটি থানার তরফ থেকে একটি চিঠি তুলে দেওয়া হয় এলাকার বাসিন্দাদের হাতে। যেখানে বাগুইআটি থানার তরফ থেকে নির্ভয়ে ভোট দান করার কথা বলা হয়েছে এবং সমস্ত দায়িত্ব পুলিশের। এ কথাই পরিষ্কার করে লেখা রয়েছে। এছাড়াও থানার বিভিন্ন আধিকারিকদের নাম্বারও দিয়ে দেওয়া হয়।
966
comment0
Report
NRNarayan Roy
Mar 21, 2026 13:47:30
Siliguri, West Bengal:সারাবছর কোনো কাজই করেননি আপনি, বিজেপি প্রার্থী প্রচারে নামলে তাকে দেখে এক বক্তির প্রশ্ন, পাল্টা বোঝানোর চেষ্টায় বিজেপি প্রার্থী আনন্দময়ের বর্মন প্রচারে নামলে তাকে ঘিরে ব্যাপক ক্ষোভ নকশালবাড়িতে! নকশালবাড়ির বাজার পাড়ায় এদিন হাট ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গীতা সহ প্রধানমন্ত্রীর প্রকল্পের লিফলেট বিলি করেন মাটিগাড়া- নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন সহ বিজেপি নেতা কর্মীরা! বৃষ্টি উপেক্ষা করেই চলে প্রচার। বাজার পাড়ার হাসপাতাল মোড় এলাকায় নালার সমস্যা থাকায় সেখানে প্রার্থী প্রচারে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় প্রার্থীকে। বিক্ষোভ কারি স্থানীয় এক ব্যক্তির কথায়, কোনো উন্নয়ন করেনি বিধায়ক, যা উন্নয়ন দিয়েছেন সবটাই শিলিগুড়ি মহকুমা পরিষদ করেছে বলে প্রার্থীকে ক্ষোভ দেখান। তবে প্রার্থী আনন্দময় বর্মনের বক্তব্য, যারা কালো চশমা পরে থাকে তারা এলাকার বিধায়ককে দেখতে পায়না। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রত্যেকেই তৃনমূলের কর্মী বা নেতা হতে পারেন। কারণ, তিনি যে ভাবে সভাধিপতির প্রশংসা করছিলেন তাতেই সব স্পষ্ট। উনারা সারাবছর ঘরে কাটিয়ে দেয়। কাজেই এলাকার উন্নয়ন দেখবেন কি করে। এরা সকলেই তৃণমূল কর্মী বা সমর্থক বলেই এধরনের মন্তব্য করেছেন।另一方面 বিজেপি কোনো উন্নয়ন করেনি। তাই সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়েছে। মানুষ এবার জবাব দেবে বলেই বক্তব্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা দার্জিলিং জেলার কোর কমিটির সদস্য অরুণ ঘোষ।
1095
comment0
Report
ALArup Laha
Mar 21, 2026 13:47:20
Bardhaman, West Bengal:আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি, সরকারি ভবনে শাসকদলের প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক এবার বর্ধমানে। নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি থাকলেও সরকারি সম্পত্তি ব্যবহার করে প্রচারের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের প্রচার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সরকারি বিল্ডিংয়ের উপর জায়েন্ট স্ক্রিনে তৃণমূল প্রার্থীর প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কার্জনগেটের উল্টো দিকে পৌরসভার টয়লেট বিল্ডিংয়ের ছাদে থাকা স্ক্রিনে খোকন দাসের প্রচার দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকার পরেও প্রকাশ্যে এই ধরনের প্রচার সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটছে, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, শুধু কার্জনগেট এলাকা নয়, শহরের বীরহাটা মোড় এবং বড়নীলপুর মোড়েও একইভাবে জায়েন্ট স্ক্রিনে প্রচার চলছে। পাশাপাশি বিএসএনএল ভবনের দেওয়ালে রাজ্য সরকারের প্রচারের ডিসপ্লে বোর্ডও আচরণবিধি লঙ্ঘন করছে বলে দাবি বিজেপির। এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। এ বিষয়ে জেলাশাসক শ্বেতা আগরওয়াল বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি আইন লঙ্ঘনের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ভোটের মুখে এই ঘটনার কেন্দ্র করে বর্ধমান দক্ষিণে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
1070
comment0
Report
PDPradyut Das
Mar 21, 2026 13:32:42
Jalpaiguri, West Bengal:পার্টি অফিস বন্ধ। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা ময়নাগুড়িতে গোপন মিটিং করছেন। বিজেপি প্রার্থী কৌশিক রায় বললেন, আমি শিবভক্ত। সোমবার সকালে শিবের পুজো দিয়ে যা বলার বলব। প্রার্থী নিয়ে বিজেপি মধ্যে কোন কোন্দল, বিজেপি অফিসে তালা ঝুলানোর ঘটনায় তীব্র কটাক্ষ তৃণমূলের। এদিকে আজও প্রার্থী বদলের দাবিতে জমায়েত বিজেপি নেতা কর্মী গোপন বৈঠক ময়গুড়িতে। গোপন বৈঠক করে প্রার্থী পরিবর্তনের জন্য আর ২৪ ঘণ্টা সময় দিলেন ময়নাগুড়ির বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। ময়নাগুড়ির সহ কনভেনর বিকাশ রায় বলেন, আমাদের বক্তব্য আমরা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। আগামী কাল শিলিগুড়িতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব আসছে। সেখানে আমাদের বক্তব্য তুলে ধরা হবে। কী সিদ্ধান্ত হয়, সেটা দেখেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। আমাদের দাবি পরিষ্কার, কৌশিক রায়কে বদল করতে হবে। পরিবর্তন করে প্রয়োজনে কোনো বুথের কর্মীকে প্রার্থী করা হোক। আমাদের কোনো আপত্তি নেই।
954
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 21, 2026 13:32:23
Asansol, West Bengal:রাজ্য সীমান্তে কড়া নজরদারি: ২৪ ঘণ্টার নাকা চেকিংয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলছে তল্লাশি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্য সীমানায় নিরাপত্তা জোরদার করতে কড়া নাকা চেকিং চালানো হচ্ছে। সেই ব্যবস্থার কার্যকারিতা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য বর্ডারের একাধিক চেকপোস্ট পরিদর্শন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার。 পরিদর্শনের পর তিনি জানান, বর্তমানে মোট ২৩টি নাকা চেকিং পয়েন্ট চালু রয়েছে। প্রতিটি পয়েন্টেই নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিটি জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এই নাকা চেকিং চলছে。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত নগদ টাকা, আগ্নেয়াস্ত্র এবং এমন যেকোনো সামগ্রী যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে。 নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে এই নাকা চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।
984
comment0
Report
MMManoranjan Mishra
Mar 21, 2026 13:16:56
Purulia, West Bengal:পুরুলিয়া: বিধানসভা নির্বাচনের আগে দল বদলের খেলা অব্যাহত রয়েছে পুরুলিয়ায়। জেলার বলরামপুর বিধানসভা তেঁতলো অঞ্চলের বিজেপি থেকে নির্বাচিত সদস্য রাজু রুহীদাস সহ প্রায় শতাধিক পরিবার বিজেপি দল ত্যাগ করে যোগদান করল তৃণমূলে। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো । নির্বাচনের আগে এই যোগদানে এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি হলো বলে দাবি তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর । উন্নয়নের কাজে শরিক হতে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা । বাইট: ১) শান্তিরাম মাহাতো (তৃণমূল প্রার্থী) ২) রাজু রুহীদাস (যোগদানকারী)
1064
comment0
Report
MMManoranjan Mishra
Mar 21, 2026 13:03:47
Purulia, West Bengal:পুরুলিয়া : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে একের পর এক নেতাকর্মী তৃণমূল দল ত্যাগ করার হিড়িক পড়ে গিয়েছে পুরুলিয়াায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একের পর ধাক্কা বড় ধাক্কা খাচ্ছে তৃণমূলে । পুরুলিয়া জেলা সিনিয়র সহ সভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিংদেওর তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের পর এবার জয়পুর ব্লকের তৃণমূল যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী হিসেবে খ্যাত দিব্যজ্যোতি সিংদেও অভিমানে দল ত্যাগ করে যোগদান করলেন ঝাড়খন্ড লোকতন্ত্র ক্রান্তিকারী মোর্চা (জে এল কে এম) দলে । আজ শনিবার পুরুলিয়ার জয়পুরে আসেন ঝাড়খণ্ডের ডুমুরির বিধায়ক তথা জে এল কে এম প্রতিষ্ঠাতা জয়রাম মাহাতো । তার হাত ধরেই তিনি জে এল কে এম দলে যোগ দিয়ে আগামী নিবার্চনের লড়াইয়ের ময়দানে থাকার আশা প্রকাশ করেন। জে এল কে এম জেলা নেতৃত্ব আগেই ঘোষণা করেছে পুরুলিয়া জেলায় ৯ আসনে প্রার্থী দেওয়ার । প্রার্থী ঘোষণার ঠিক আগে পুরুলিয়ায় এসে সংগঠন সাজানোর কাজে নেমে পড়েন ডুমুরির বিধায়ক জয়রাম মাহাতো । তবে দিব্যজ্যোতি সিংদেও এবার জয়পুর থেকে জে এল কে এম দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না তা স্পষ্ট না হলেও তৃণমূল বিজেপি দুই যুযুধান রাজনৈতিক দলকে টেক্কা দিতে লড়াইয়ের ময়দানে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি । উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভায় তৃণমূলের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় । অন্যদিকে এই আসনেই নির্দলে মনোনয়ন জমা করেন দিব্যজ্যোতি সিংদেও। তৃণমূল দল থেকে সমর্থন করা হয় দিব্যজ্যোতি সিংদেওকে । তবুও এই আসনে জয়লাভ করে বিজেপি । পরে দিব্যজ্যোতি সিংদেও তৃণমূলে যোগ দেন । তৃণমূল ব্লক সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি । বর্তমান যুব তৃনমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত তিনি । এবার এই আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় যুব নেতা তথা জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতোকে প্রার্থী করেছে দল । এই প্রার্থী তালিকায় ক্ষোভ প্রকাশ করে এবার তৃণমূল দল ত্যাগ করে জে এল কে এম দল যোগ দিলেন দিব্যজ্যোতি সিংদেও। ১) জয়রাম মাহাতো (জেএলকেএম বিধায়ক) ২) দিব্যজ্যোতি সিংদেও (জেএলকেএম দলে যোগদানকারী)
1043
comment0
Report
Advertisement
Back to top