Back
जंगल में मुफ्त स्कूल से आदिवासी बच्चों की शिक्षा में अद्भुत बदलाव
PDPradyut Das
Mar 21, 2026 19:01:48
Jalpaiguri, West Bengal
আজ থেকে দীর্ঘ প্রায় ৬ বছর আগের কথা। জঙ্গল ঘোরার নেশায় হাজির হনেছিলেন এক বনবস্তিতে। কিন্তু সেখানে পৌঁছে মন খারাপ হয়ে গিয়েছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বি এড কলেজের প্রেসিডেন্ট মনোজ সাহার। গোরুমারা জঙ্গলের বুধুরাম বনবস্তিতে পা রেখে তিনি দেখেন, গোটা গ্রাম চোলাইয়ের নেশায় ডুবে। আর তা নিয়ে ঘরে ঘরে অশান্তি। বাবা মায়ের ঝামেলায় ভবিষ্যত অন্ধকার শিশুদের। তারা স্কুলে যাওয়ার পরিবর্তে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। নাম লিখতে শেখা তো দূরের কথা, অক্ষর চেনা হয়ে ওঠেনি। এই ছবি দেখে মনে মনে শপথ নেন মনোজ, যেভাবেই হোক এই গ্রামকে বদলাবেন। চোলাইয়ের নেশা ছাড়াতে ‘দত্তক’ নেন বুধুরাম বনবস্তি। তাঁর উদ্যোগে শিক্ষার আলো জ্বলে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করতে গ্রামে মুক্ত বিদ্যালয় খোলেন মনোজ। পাশের গ্রাম থেকে বি এ পাশ এক তরুণীকে এনে দায়িত্ব দেন নাম লিখতে না পারা শিশুদের পড়ানোর। প্রথমে পড়ার কথা বললে ছুটে পালাত ছেলেমেয়েরা। ধীরে ধীরে বইকে ভালোবাসতে শেখে তারা।গোরুমারা জঙ্গল লাগোয়া রামসাইয়ের বুধুরাম বনবস্তি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সুমিলা ওরাও নামে আদিবাসী ছাত্রী।_local_ ভবানী হাইস্কুলের ছাত্রী সে। সুমিলাকে দেখেই গ্রামে অশিক্ষার আলো ঘোচাতে তল্লাটের অন্য ছেলেমেয়েরাও পা বাড়িয়েছে স্কুলের পথে। কয়েক বছর আগেও যে গ্রামে প্রাথমিকের পড়ুয়া মিলত না, সেখানে এখন অনেকেই হাইস্কুলে পড়ে। মনোজের উদ্যোগে বুধুরাম বনবস্তিতে মুক্ত বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য রয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা। শুধু বুধুরাম নয়, আদিবাসী অধ্যুষিত রামসাইয়ের ভেলুয়ারডাবরি গ্রামেও অবৈতনিক স্কুল গড়ে শিক্ষার আলো জ্বালানোর কাজ চালিয়ে যাচ্ছেন বিএড কলেজের প্রতিষ্ঠাতা, জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপক মনোজ সাহা। বুধুরাম বনবস্তি এখন পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। ছবির মতো সুন্দর এই গ্রামের সবুজের মাঝে হারিয়ে যেতে এসে মনোজের উদ্যোগে চলা মুক্ত বিদ্যালয়ের সামনে থমকে দাঁড়ান তাঁরা। মুগ্ধ হয়ে দেখেন, একসময় যে শিশুরা অক্ষর চিনত না, তারাই এখন গড়গড়িয়ে নামতা পড়ছে, ইংরেজিতে নিজের নাম লিখছে। মুক্ত বিদ্যালয় ঘুরে দেখার পাশাপাশি বুধুরাম বনবস্তির বাসিন্দার পোষ মানা কাকাতুয়ার মুখে হরবোলা শুনতে শুনতে কিংবা সুকুমার ওরাওয়ের বাঁশির সুরে পর্যটকরা কখন যে ভালোবেসে ফেলেন এই জঙ্গল ঘেরা ছোট্ট গ্রামকে, নিজেরাও বুঝতে পারেন না। তবে সবটাই সম্ভব হয়েছে যে মানুষটার জন্য, তাঁকে কুর্নিশ জানাচ্ছেন বুধুরামের বাসিন্দারা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SRSanjoy Rajbanshi
FollowMar 21, 2026 18:00:581080
Report
PSPrasenjit Sardar
FollowMar 21, 2026 18:00:371069
Report
PMProsenjit Malakar
FollowMar 21, 2026 18:00:241047
Report
DGDebabrata Ghosh
FollowMar 21, 2026 15:47:361070
Report
BSBarun Sengupta
FollowMar 21, 2026 15:47:181064
Report
AMAshok Manna
FollowMar 21, 2026 15:02:341090
Report
CDChampak Dutta
FollowMar 21, 2026 14:33:361052
Report
ASAyan Sharma
FollowMar 21, 2026 14:33:17966
Report
NRNarayan Roy
FollowMar 21, 2026 13:47:301095
Report
ALArup Laha
FollowMar 21, 2026 13:47:201070
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 13:32:42954
Report
BCBasudeb Chatterjee
FollowMar 21, 2026 13:32:23984
Report
MMManoranjan Mishra
FollowMar 21, 2026 13:16:561064
Report
MMManoranjan Mishra
FollowMar 21, 2026 13:03:471043
Report