Back
भागतपुर चाय बागान में बाघ फँसा, वन विभाग ने उसे जंगल में छोड़ दिया
ABArup Basak
Mar 22, 2026 03:33:26
Mal Bazar, West Bengal
আতঙ্ক থেকে খানিকটা স্বস্তি পেল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভাগতপুর চা বাগানের শ্রমিকরা। অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পরল চিতাবাঘ। বন কর্মীরা সেটাকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। জানাগেছে, ভাগতপুর বাগানে গত বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। সন্ধ্যা হতেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। রাত হলেই শ্রমিক মহল্লার আশেপাশে চিতাবাঘের গর্জন শোনা যেত। আতঙ্কে শ্রমিকরা সন্ধ্যার পর বাড়ি থেকে খুব একটা বেশি বের হতো না। চা বাগান কর্তৃপক্ষ চিতাবাঘের উপদ্রব প্রশমনের জন্য বন দপ্তরের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। বনদপ্তর চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন শ্রমিকরা দেখতে পায় খাঁচার মধ্যে আটকা পড়েছে চিতাবাঘ। চিতাবাঘ দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা এসে চিতাবাঘ টিকে উদ্ধার করে নিয়ে যায়। বণকর্মীরা জানায়, চিতাবাঘ টিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চা বাগানের শ্রমিকরা জানায়, চা বাগানের আবাদি এলাকায় এখনো চিতাবাঘ আরও আছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 22, 2026 04:47:240
Report
SCSaurav Chaudhuri
FollowMar 22, 2026 04:47:040
Report
MDMritunjay Das
FollowMar 22, 2026 04:31:35828
Report
PDPradyut Das
FollowMar 22, 2026 04:30:14766
Report
SGShreyasi Ganguly
FollowMar 22, 2026 04:18:23881
Report
BSBarun Sengupta
FollowMar 22, 2026 04:18:171023
Report
ABArup Basak
FollowMar 22, 2026 04:15:381050
Report
VDVikram Das
FollowMar 22, 2026 04:15:141014
Report
VDVikram Das
FollowMar 22, 2026 04:15:061038
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 22, 2026 03:46:441036
Report
KMKIRAN MANNA
FollowMar 22, 2026 03:33:121089
Report
PDPradyut Das
FollowMar 22, 2026 03:33:031084
Report
PDPradyut Das
FollowMar 22, 2026 03:01:101066
Report
PMPiyali Mitra
FollowMar 22, 2026 03:00:561053
Report