Back
श्रीनगर के नॉगाम विस्फोट में 9 की मौत, हावड़ा-शियालदा स्टेशनों पर हाई अलर्ट जारी
DGDebabrata Ghosh
Nov 16, 2025 14:16:32
Howrah, West Bengal
গতকাল শ্রীনগরের নওগাম থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হয় ২৭ জন পুলিশ কর্মী। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই এলার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই স্টেশনএ নিরাপত্তা সংক্রান্ত ১৮ দফা নির্দেশ জারি করেছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি।
গত সপ্তাহে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন এর কাছে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২৫। এই ঘটনার তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে এনআইএ। সেই বিস্ফোরক রাখা ছিল শ্রীনগরের নওগাও থানায়। পুলিশ বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। এক নির্দেশিকায় বলা হয়েছে স্টেশনে আরপিএফ জওয়ানদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের সময় বারো ঘন্টা করা হয়েছে।বুলেট প্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে।স্টেশনে ঢোকার মুখে গাড়ি গুলিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, পোডার এবং আন্ডার ভেইকেল মিরর দিয়ে নাকা চেকিং করা হচ্ছে। কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে আরপিএফ জওয়ানদের এই দুই গুরুত্বপূর্ণ স্টেশনে সরিয়ে আনা হয়েছে। প্রত্যেক জওয়ান কে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে নজরদারির পাশাপাশি যাত্রীদের লাগেজ স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বাছাই না করে যাত্রীদের ব্যাগ হঠাৎ পরীক্ষা করা হচ্ছে। গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের পাশাপাশি রেল পুলিশের সঙ্গে যৌথভাবে নাশকতা বিরোধী তল্লাশিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দুই স্টেশনে সিসিটিভি র মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoranjan Mishra
FollowMar 14, 2026 06:04:18146
Report
BBBimal Basu
FollowMar 14, 2026 06:02:5569
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 14, 2026 06:02:3697
Report
PSPrasenjit Sardar
FollowMar 14, 2026 05:37:55Baruipur, West Bengal:সুন্দরবনের গোসাবা থেকে নদী পার হয়ে বিজেপি কর্মীরা ব্রিগেডে যাচ্ছে।
107
Report
ALArup Laha
FollowMar 14, 2026 05:35:30Belna, West Bengal:সকাল থেকেই মোদির সভার উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান থেকে কলকাতা যাচ্ছেন। বেশীর ভাগ বিজেপি কর্মী সমর্থক বাসে গেলেও একটা বড় অংশ ট্রেনে যাচ্ছে।
132
Report
VDVikram Das
FollowMar 14, 2026 05:32:50116
Report
BBBimal Basu
FollowMar 14, 2026 05:32:42216
Report
BMBiswajit Mitra
FollowMar 14, 2026 05:32:20Ranaghat, West Bengal:সকাল থেকেই ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা। নদীয়ার শান্তিপুর থেকে হনুমান ও রাম সীতার মডেল সেজে ব্রিগেড অভিমুখে রওনা দিলেন দলীয় সমর্থকরা।
134
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 14, 2026 05:31:34178
Report
MMManoranjan Mishra
FollowMar 14, 2026 05:07:12117
Report
SCSaurav Chaudhuri
FollowMar 14, 2026 05:00:53247
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 04:18:14136
Report
ABArup Basak
FollowMar 14, 2026 04:17:47132
Report
EGE GOPI
FollowMar 14, 2026 04:17:31172
Report
VDVikram Das
FollowMar 14, 2026 03:46:36210
Report