Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

मोदी की रैली के लिए बीजेपी कार्यकर्ता बर्धमान से कोलकाता रवाना

ALArup Laha
Mar 14, 2026 05:35:30
Belna, West Bengal
সকাল থেকেই মোদির সভার উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান থেকে কলকাতা যাচ্ছেন। বেশীর ভাগ বিজেপি কর্মী সমর্থক বাসে গেলেও একটা বড় অংশ ট্রেনে যাচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 14, 2026 06:04:18
Purulia, West Bengal:পুরুলিয়া : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নির্বাচনের দিন ঘোষণা না হলেও নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে । জেলায় জেলায় চলছে জনসংযোগ, দেওয়াল লিখন, মিটিং মহিল । "এবার পুরুলিয়া জেলা ৯-০ করবো" গলা ফাটাচ্ছেন তৃণমূল - বিজেপি দুই যুযুধান রাজনৈতিক দলের নেতৃত্বরা। গত ২১ জানুয়ারি পুরুলিয়ার লধুড়কায় জনসভাতেও পুরুলিযাবাসীকে জেলায় ৯-০ করার আহ্বান জানিয়েছিলেন। জেলা তৃণমূল নেতৃত্বও এবার জেলাকে বিরোধী শূন্য করার ডাক দিচ্ছেন । পাল্টা বিজেপি নেতৃত্বও জেলায় তৃণমূলকে নির্মূল করার কথা বলছেন । অভিষেক বন্দ্যopat্যায় পুরুলিয়ায় প্রার্থী হলেও হারাবেন বলে জোর গলায় বলছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । পুরুলিয়া জেলাবাসী কেউ শাসকদলকে সমর্থন করছেন আবার কেউ বিরোধীদের পাশে দাঁড়াচ্ছেন । বিধানসভা নির্বাচন দোর গড়ায় । পুরুলিয়ার রাজনৈতিক ময়দান একেবারে জমজমাট । গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার ৯ আসনের মধ্যে ৬ আসনে বিজেপি এবং ৩ আসনে তৃণমূল জয়লাভ করে । এবার সেই সংখ্যা ৯-০ হবে বলছেন শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল । কিন্তু শেষ হাসিটা কে আসে সেদিকেই তাকিয়ে জেলার মানুষ । বাইট: ১) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা) ২) রাজীব লোচন সরেন (তৃণমূল বিধায়ক / জেলা তৃণমূল সভাপতি) ৩) অভিষেক ব্যানার্জীর বক্তব্য ৪) দিব্যজ্যোতি সিংদেও (পুরুলিয়াবাসী) ৫) সুরেশ চন্দ্র মাহাতো (পুরুলিয়াবাসী)
146
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 14, 2026 06:02:36
Arambag, West Bengal:আরামবাগঃ১৪ মার্চ গ্যাসের আকাল।নেই পর্যাপ্ত গ্যাসের জোগানও।তাই বন্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগের মা ক্যান্টিন।যেখানে প্রায় সাত শতাধিক অসহায় ও ভবঘুরেরা পাঁচ টাকার বিনিময়ে অন্ন পেতেন।কিন্তু তা বন্ধ হওয়ার কারণে হতাশ এই সমস্ত পরিবার।কিন্তু পেট তো আর কথা শোনেনা।তাই আরামবাগের দ্বারকেশ্বর নদের তীরবর্তী বাঁধ পাড়ার মানুষ জন পেট চালাতে ও জ্বালানি সংগ্রহ করতে নেমেছেন পথে।খড় কুটো,কাগজ,গাছের ডালপালা কু recognise করে, মাটির উনুন তৈরি করে, আগুন জালিয়ে কোন রকমে দিন গুজরান করছেন।আবিলম্বে মা ক্যান্টিন খোলার দাবি তুলেছেন তারা।হস্তক্ষেপ চাই পুরসভার。 আদিতে আরামবাগের বাঁধ পাড়া এলাকার শতাধিক পরিবার এমনিতেই সারা বছর ধরে চিন্তায় থাকেন।বর্ষার সময়ে পাশেই দ্বারকেশ্বর নদীর জল উপচে এলাকা ভাসায়।তখন তাদের সেইত্রিপল খাটিয়ে থাকতে হয় বাঁধের ওপরেই।কিন্তু পাঁচ টাকার বিনিময়ে খাবার জুটে যেতো।আর এখন নেই গ্যাস।নেই অন্নের সংস্থান।তাই তারা এধার সেধার ঘুরে শুকনো ডালপালা, কাগজ,পাতা কুড়িয়ে এনে বাড়িতেই উনুন জ্বালিয়ে দিন গুজরান করছেন।অসহায় অবস্থায় আপাতত তাদের ঠিকানা এমনই।তাদের অবস্থা এমনই।যদিও পুরসভার পক্ষ থেকে মা ক্যান্টিন খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।উনুনেই আপাতত রান্না করার চেষ্টা করা হবে।আর অন্তত এটাই আপাতত একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।তবে现在 অপেক্ষা ছাড়া কিছু করার নেই।তাই উনুন জালিয়েই চেয়ে চিনতে কুড়িয়ে বাড়িয়ে চলছে তাদের।
84
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 14, 2026 05:31:34
178
comment0
Report
MMManoranjan Mishra
Mar 14, 2026 05:07:12
Purulia, West Bengal:পুরুলিয়া : রান্নার গ্যাস অমিল । রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে পথ অবরোধ সাধারণ মানুষের । পুরুলিয়া শহরের জে কে কলেজ মোড়ে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। অবরোধের জেরে তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে বারে বারে চেষ্টা করেও গ্যাস মেলেনি । গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে গেলেও গ্যাস পাওয়া যায়নি । বাড়িতে উনুন বন্ধ । বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে অনেককেই । প্রতিবাদে রাস্তা অবরোধ করেন সাধারন মানুষেরা। অবশেষে প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । বাইট : ১)রেখা যোগী ( অবরোধকারী) ২) শেখ মাহফুজ আলম ( অবরোধকারী ) ৩) শেখ সাজিবুল (অবরোধকারী)
117
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 14, 2026 05:00:53
Jhargram, West Bengal:ফাঁকা ট্রেন রওনা দিলো কোলকাতার উদ্দেশ্যে। জেলা থেকে ২০/ ২৫ হাজার সমর্থক ব্রিগেডে যাওয়ার টার্গেট বলে দাবি নেতৃত্বর। আদতে জঙ্গলমহলের চিত্র টা একেবারেই আলাদা। জঙ্গল মহল থেকে ব্রিগেডে মোদীর জনসভায় যোগ দিতে বিজেপির তরফে স্পেশাল ট্রেন ছাড়া হয় রাত ১০ টায়। গিধনী স্টেশন থেকে ট্রেন ঝাড়গ্রাম ছাড়ার সময় পর্যন্ত গোটা ট্রেনে হাতে গোনা ১০জন লোক। গোটা ট্রেন ফাঁকা。 গিধনী স্টেশন ও ঝাড়গ্রাম থেকে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু কার্যত ফাঁকা গেল স্পেশাল ট্রেন।অপর দিকে আজ সকালের ছবিও প্রায় একি ছিল। সকালের ট্রেনে সেই অর্থে বিজেপী কর্মী সমর্থক দের দেখা গেল না। ২০থেকে২৫ জনের একটি দল কে ট্রেনে চাপতে দেখা যায়। এই বিষয় জেলা নেতৃত্ব দের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে বাসে করে কর্মী সমর্থকেরা যাবে। একেক্ষত্রেও প্রথমে ৮০ বাস বুক করা হলেও পরে মাত্র ৩৩টা বাস বিজেপির তরফে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর。 যেখানে ঝাড়গ্রাম জেলা থেকে ২০/২৫ হাজার মানুষ যাবার কথা সেখানে সংখ্যাটা ২ হাজার ও হবে কিনা সন্দেহ;
247
comment0
Report
PDPradyut Das
Mar 14, 2026 04:18:14
Jalpaiguri, West Bengal:কমার্শিয়াল কাজে ডোমেস্টিক গ্যাস ব্যবহার! হোটেলে কমার্শিয়ালের বদলে একাধিক জায়গায় ডোমেস্টিক গ্যাস ব্যবহার হচ্ছে। জি ২৪ ঘন্টা হেঁশেলে পৌঁছেঁ হাঁড়ির খবর বের করল। চারদিকে যখন রান্নার গ্যাসের সংকট চলছে, ঠিক তখন জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় হোটেলে ডোমেস্টিক গ্যাস দিয়ে দিব্যি চলছে রান্না। ইতিমধ্যেই গ্যাসের কালোবাজারি অভিযোগ উঠেছে। সেই অভিযোগ যে সত্যি তার প্রমাণ মিলল খোদ জলপাইগুড়ি শহরে। মেইন রাস্তার ধারে খাবারের হোটেলে ডোমেস্টিক গ্যাস দিয়ে রান্নার ছবি জি ২৪ ঘন্টা ক্যামেরায় বন্দি হতেই সাফাই হোটেল মালিকের। তাঁর দাবি, কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই বাড়ির গ্যাস দিয়ে হোটেল চালাতে হচ্ছে। না হলে হোটেল বন্ধ করে দিতে হবে। অভিযোগ, গ্রাহকরা গ্যাস না পেলেও বেশি টাকা দিয়ে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছে হোটেল মালিকরা। মিষ্টির দোকান, চা, রুটি, পুরি-সবজির দোকানেও দিব্যি ব্যবহার করা হচ্ছে ডোমেস্টিক গ্যাস। পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন。
136
comment0
Report
ABArup Basak
Mar 14, 2026 04:17:47
Mal Bazar, West Bengal:কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট, বিপাকে পর্যটন ব্যাবসা... ডোমেস্টিক সিলিন্ডারের তুলনায় কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সংকট এখন অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ডুয়ার্সের পর্যটন কেন্দ্রের হোটেল, রেস্তোরাঁ এবং ধাবার মালিকরা। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রায় মিলছেই না। বিভিন্ন ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এর জেরে দৈনন্দিন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে。 সমস্যায় পরেছে টুরিজমের সাথে যুক্ত ব্যাবসায়ীরা। কারন এই সময় পর্যটকদের আনাগোনা বারে ডুয়ার্স এলাকায়। ডুয়ার্সের লাটাগুড়ি, মুর্তি, চালসা, তুড়িবাড়ি, ওদলাবাড়ি এবং পাহাড়ি এলাকা ঝান্ডি ও গরুবাথান এলাকায়। শুধুমাত্র লাটাগুড়ি ও গরুমারা এলাকায় ১০০ বেশি হোটেল সহ হোমস্টে রয়েছে। গ্যাসের যোগান না থাকায় সমস্যায় পরেছেন হোটেল মালিকেরা। লাটাগুড়ির হোটেল পঞ্চ ব্যাঞ্জন, লাটাগুড়ি হোমষ্টের মালিক কৌশিক ভৌমিক, প্রতাপ তানাংদের বক্তব্য গ্যাসের যোগান শুক্রবার থেকে এক দোম কমে যাওয়ায় আমাদের সমস্যা বেরে গেছে। পর্যটকদের এইসময় ভির থাকে কিন্তু এইভাবে গ্যাসের সমস্যা হলে ব্যাবসাই মার খাবে। একই ছবি মুর্তি, চালসা, তুড়িবাড়ি, ওদলাবাড়ি এলাকার হোটেল মালিক এবং হোমষ্টে মালিকদের। তাদের বক্তব্য আগামীতে গ্যাসের এই অবস্থা থাকলে খাওয়া দাওয়ার আইটেম কমিয়ে দিতে হবে। কারন গ্যাস ছাড়া কোন মতেই সম্ভব নয় হোটেল চালানো। পাহাড়ের বেশ কিছু হোমষ্টের বক্তব্য এই ভাবে গ্যাসের ক্রাইসিস চলতে থাকলে, কাঠের উনুন ব্যাপার করবে বহু ব্যাবসায়ী। সেক্ষেত্রে দুষন বারবে। পাশাপাশি পাহাড়ের পর্যটন ব্যাবসা মার খাবে। এব্যাপারে লাটাগুড়ি রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন লাটাগুড়ি এলাকায় প্রায় একশোর উপরে হোটেল, হোমষ্টে রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়ে রয়েছে হোটেলে জঙ্গলের কাঠ ব্যাবহারে নিষেধাজ্ঞা৷ এখন গ্যাসের আকাল দেখা দিচ্ছে। এরকম চলতে থাকলে পর্যটন ব্যাবসা মার খাবে। গ্যাসের অভাবে অনেক হোটেল ও ধাবায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়লার উনোনে রান্না করতে দেখা যাচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাইট ১) লাটাগুড়ির হোটেল মালিক কৌশিক ভৌমিক। ২)লাটাগুড়ি রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব। ৩) গ্যাস ডিলার তপন ঘোষ। ৪) পিটুসি অরুপ বসাক。
132
comment0
Report
EGE GOPI
Mar 14, 2026 04:17:31
Kharagpur, West Bengal:ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব! কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা নিজস্ব প্রতিবেদক: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রিজার্ভ করা একটি বাসে হামলার অভিযোগ উঠল। ঘটনায় বাসের কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি বেসরকারি রুটের বাস ভাড়া করে বিজেপির কর্মী-সমর্থকেরা ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি আহার মুন্ডার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা প্রথমে চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে। চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, হামলাকারীরা বাসের কাঁচ ভেঙে গুড়িয়ে দেয় এবং চালক ও খালাসীও আঘাত পান। পরিস্থিতি বেগতিক দেখে প্রাণ বাঁচাতে বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে চলে আসেন চালক। এই ঘটনায় বিজেপির অভিযোগ, ব্রিগেডে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িযেছে।
172
comment0
Report
Advertisement
Back to top