Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711316

बजट 2026: पश्चिम बंगाल के युवाओं के लिए नया प्रोजेक्ट 'युवा साथी' पांच साल तक 1500 रुपये देगा

SMSubhasis Mandal
Feb 05, 2026 18:46:15
Howrah, West Bengal
বজেট ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুব সাথী দেড় হাজার টাকা করে পাবেন৷ ২১ থেকে ৪০ বছরের যুব সমাজ পাঁচ বছর পাবে এই টাকা৷
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Feb 19, 2026 09:33:04
0
comment0
Report
VDVikram Das
Feb 19, 2026 08:54:34
Kolkata, West Bengal:कयला পাচার कांड के钱? Wait, correction: The content should be properly Bengali/Indian language. Here is the cleaned Hindi/Bengali content without gibberish and metadata: কয়লা পাচার কাণ্ডের টাকা ওসির স্ত্রীর কোম্পানির মাধ্যমে লেনদেন! কয়লা পাচারের কোটি কোটি টাকা ওসি মনোরঞ্জন মণ্ডলের স্ত্রীর কোম্পানির মাধ্যমে বিনিয়োগের অভিযোগ। কয়লা পাচার তদন্তে ওসি মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী কে তলব । তলব করা হলেও ইডি দফতরে হাজিরা দেন নি ওসির স্ত্রী । পাশাপাশি মনোরঞ্জন মণ্ডল কে দুবার তলব করা হলেও তিনি হাজিরাও দেন নি বা কোনো রিপ্লাই ও করেনি । তৃতীয় নোটিস পাঠিয়ে আগামী সপ্তাহে ওসি কে আবারও তলব করছে ইডি । তৃতীয় নোটিস এও হাজিরা না দিলে আইনানুগ কঠোর পদক্ষেপ নিতে পারে ইডি বলে সূত্রের দাবি ।
0
comment0
Report
MDMritunjay Das
Feb 19, 2026 08:54:17
Bankura, West Bengal:ফুটবল মাঠে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বিজেপি বিধায়ক সাংস্কৃতিক মঞ্চ তৈরীর শিলান্যাস করে বেরোতেই দুস্কৃতি তাণ্ডব, অনুষ্ঠান স্থলে ব্যপক ভাঙচুর, বিধায়কের দাবি হামলাকারীরা তৃনমূল, গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ পাল্টা দাবি তৃনমূলের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। সেই অনুষ্ঠান সেরে বিধায়ক বেরিয়ে আসতেই_duস্কৃতি_ তাণ্ডব চলল অনুষ্ঠানস্থলে। নির্বিচারে ভাঙচুর করা হল চেয়ার টেবিল, বাদ্যযন্ত্র, মাইক, টোটো। মারধোর করা হল অনুষ্ঠানস্থলে উপস্থিত একাংশকে। ঘটনা বাঁকুড়ার_patra__হামিরপুর_ গ্রাম পঞ্চায়েতের নিমাইনগর গ্রামে। বিজেপি বিধায়কের দাবি তৃনমূলের নেতৃত্বেই এই হামলা হয়েছে। পাল্টা তৃনমূলের দাবি তৃনমূল নয়, গ্রামের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের নিমাইনগর গ্রাম সংলগ্ন ফুটবল মাঠে একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরীর জন্য বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ হয়। সেই মঞ্চ নির্মাণের কাজ শুরুর আগে আজ ঘটা করে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন হয় । সেই অনুষ্ঠান স্থলে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন_sonamik__BJP_ বিধায়ক দিবাকর ঘরামী। শিলান্যাসের অনুষ্ঠান সেরে অনুষ্ঠানস্থল থেকে বিধায়ক বের होতেই একদল_duস্কৃতি_ অনুষ্ঠানস্থলে হাজির হয়ে উপস্থিত গ্রামবাসীদের মারধোরের পাশাপাশি নির্বিচারে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার, টেবিল, মাইক, টোটো এমনকি অনুষ্ঠানে বাজনা বাজাতে আসা বাজনদারদের বাদ্যযন্ত্রও। বিধায়কের দাবি তৃনমূল ১৫ বছরে এলাকায় কোনো উন্নয়ন করেনি। সেই জায়গায় বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় উন্নয়ন হচ্ছে তা সহ্য করতে না পেরে তৃনমূলই এই হামলা চালিয়েছে। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃনমূলের দাবি এই ঘটনার সঙ্গে তৃনমূলের কোনো যোগ নেই। সাড়ে چار বছর ধরে এলাকার বিধায়ককে দেখতে পাননি স্থানীয়রা। এখন ভোটের মুখে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় মঞ্চের কাজ করতে গেলে গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
0
comment0
Report
AMAshok Manna
Feb 19, 2026 08:53:51
Kolkata, West Bengal:সাতগাছিয়া বাখরাহাটে দিলীপ ঘোষ আসলেন বাগরাহাট বাজারে এখানে এসেও তিনি জনসংযোগ করলেন সাধারণ মানুষের সাথে এবং লিফলেট বিলি করলেন। চূড়ান্ত তালিকা ঘোষণা হওয়ার আগে ৫০ হাজার ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। এই পরিপেক্ষিতে দিলীপ ঘোষ বললেন ইচ্ছাকৃতভাবে ভুয়া ভোটার ঢোকানো হয়েছে। সাপোর্টিং ডকুমেন্ট নেই তাই তাদের নাম আসছে না ও আসবেও না। জল মেরে তৃণমূল তিনবার সরকার বানিয়েছে。 প্রধানমন্ত্রী রামকৃষ্ণ দেব বলায় সেই নিয়ে তৃণমূল কটাক্ষ করছে তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন স্বামী বিবেকানন্দ বলা যায় স্বামী রামকৃষ্ণ বলা যায় না কেনো? আমাদের ভারতবর্ষের সমস্ত মহা পুরুষদের স্বামী বলা হয় আমরা ঠাকুর বলতে পারি স্বামী বলতে অসুবিধা কি。 নীলরতন হসপিটালে চুরির পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন পুলিশের এখন কোন কাজ নেই পুলিশ তৃণমূলের ভোট করতে ব্যস্ত।
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 19, 2026 08:53:38
Barrackpur Cantonment, West Bengal:এ যেন ছিল বেড়াল হয়ে গেল রুমাল। ছিল তৃণমূল কার্যালয় হয়ে গেল মুদিখানার দোকান। *পানিহাটিতে রাতারাতি উধাও তৃনমুল কংগ্রেস কার্যালয়,তৃনমূল কার্যালয়ে মুদিখানা দোকান চালু প্রাক্তন কাউন্সিলারের,ঘটনায় সরব তৃনমুল কর্মীরা,কটাক্ষ বিজেপির,পদক্ষেপের আশ্বাস তৃণমূল নেতৃত্বের* পানিহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিনগর এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয়।।প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহা এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এই তৃণমূল কংগ্রেস কার্যালয় তৈরি করেছিলেন।।এলাকার তৃণমূল কর্মীরা তারা তাদের সাধ্যমত অর্থ দিয়ে এই কার্যালয় তৈরি করেছিল।।বর্তমানে রাতারাতি এই তৃণমূল কংగ్రেস কার্যালয় উধাও হয়ে গিয়েছে।।১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার এই তৃণমূল কংগ্রেস কার্যালয় দখল করে রাতারাতি সেখানে মুদিখানার দোকান চালু করে দিয়েছে বলে অভিযোগ।।প্রাক্তন কাউন্সিলার তাপস সিনহা এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি।।আর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দখল করে মুদিখানা দোকান চালু করার বিষয়ে প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা।।প্রাক্তন কাউন্সিলারের এই ধরনের ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।।পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ বলেন,উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবো।।দলের অফিস যাতে দলেরই থাকে।।দলীয় অফিস যাতে নষ্ট না হয়।।সেটা আমি করবো।।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 19, 2026 08:17:00
Kaji Chak, West Bengal:সরকারি জায়গা দখল করে রাতারাতি তৈরি হয়ে গেল তৃণমূলের পার্টি অফিস। প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসীরা। প্রতিবাদ জানিয়েছে বিজেপি। অবৈধভাবে জায়গা দখলের বিরুদ্ধে তৃণমূল। এমনই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পুলিশ লাইন পার্কের সামনের রাস্তায়। এলাকাবাসীরা জানিয়েছেন ওই জায়গায় দীর্ঘ ২০ বছর ধরে যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেখানে বাস দাঁড়াতো।ওখানে গাছের তলায় ছায়ায় বাস যাত্রীরা দাঁড়াতে পারতো। কিন্তু হঠাৎই সেই জায়গা দখল করে কেউ বা কারা পার্টি অফিস বানিয়ে ফেলেছে। তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নিজেরাই ওই গড়ে ওঠা পার্টি অফিস থেকে খুলে দেয় তৃণমূলের পতাকা। সরকারি জায়গা দখল করা নিয়ে সরব হয়েছে বিজেপি। তাদেরাও এলাকাবাসীদের পাশে দাঁড়িয়েছে। অবিলম্বে প্রশাসন যাতে সরকারি জায়গা দখল মুক্ত করে সেই দাবি তারা রেখেছে। এই বিষয়ে মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, বাসস্ট্যান্ডের ইলেকট্রিক অফিস থেকে অশোকনগর পর্যন্ত রাস্তারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার উপরে রয়েছে একাধিক সরকারি অফিস, রয়েছে পার্ক। রাস্তার দুধারে অবৈধভাবে যারা জায়গা দখল করে বসে আছে প্রশাসনের উচিত তাদেরকে অবিলম্বে ওখান থেকে তুলে দেওয়া। সে ক্ষেত্রে যারই অফিস থাকুক বা দোকান থাকুক প্রশাসনের উচিত জায়গা ফাঁকা করে রাস্তা পরিষ্কার রাখা। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 19, 2026 08:06:03
Ranaghat, West Bengal:কল্যাণী–হরিণঘাটায় পোস্টার রাজনীতি, ভোটের আগে চাঞ্চল্য ভোটের প্রাক্কালে কল্যাণী ও হরিণঘাটা জুড়ে পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। হরিণঘাটায় ‘ভূমিপুত্র চাই’ স্লোগান তুলে পোস্টার পড়েছে শহর ও গ্রামীণ এলাকায়। অন্যদিকে কল্যাণীতে, বিশেষত কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে ‘বিনীত হাটাও, তৃণমূল বাঁচাও’ পোস্টার। সকালেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এই পোস্টারগুলি, যা ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে。 বিজেপি বিধায়ক অসীম সরকার এই ঘটনায় বিচলিত নন। তাঁর দাবি, এগুলি আইপ্যাকের কাজ এবং বিজেপি একটি শক্ত পরিবার—তাদের ভাঙা সম্ভব নয়। তিনি বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলেই উল্লেখ করেন। অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা দাবি, অসীম সরকার বহিরাগত এবং এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। উল্লেখ্য, এর আগেও চাকদহ-এ একই ধরনের পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফলে কল্যাণী ও হরিণঘাটার এই পোস্টার রাজনীতি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে.
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 19, 2026 08:03:41
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরে জেহাদিরা বোম বানানোর কারখানা চালাচ্ছিল । ঘটনায় পুলিশ জড়িত । এনআইএ তদন্তের দাবিতে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পর আজ ঘটনাস্থল পরিদর্শনে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, এখানে বোম বানানোর কারখানা ছিল। স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ব্যবস্থা নেয়নি । উলটু Police স্থানীয়দের ধমক দেয় । এর পেছনে রহস্য রয়েছে । জেহাদীদের হাত রয়েছে। দিদির রাজত্বে পশ্চিমবঙ্গের পুরুলিয়াকে মুক্তাঞ্চল ভেবে নিয়েছে। সেই কারণেই পুরুলিয়া শহরের মধ্যে এই ঘটনা ঘটেছে । এই ঘটনায় এনআইএ তদন্ত চাই। পুলিশের কারা কারা জড়িত ছিল তার তদন্ত চাই । জেহাদীরা যাতে ভোট লুট করতে পারে, বোম মারতে পারে এই ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে । এর আগে বিভিন্ন জায়গাতে এরকম করেছে। যাতে বিরোধীরা একদম শেষ হয়ে যায় তার চেষ্টা চালাচ্ছে । গতকাল বিকেলে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপুরবাগান বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনায় তিনজন গুরুতর আহত হন । দমকলের দুটি ইঞ্জিন নিয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
0
comment0
Report
PDPradyut Das
Feb 19, 2026 08:03:08
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 19, 2026 08:02:48
Chinsurah, West Bengal:বিয়ের পর পদবি বদল,লক্ষ্মীর ভান্ডার মেলেনি,তাই যুবসাথী প্রকল্পে আবেদন যুবতীর。 যুবসাথীর ভাতাও মিলবে কিনা নিশ্চিত নন।এম এ পাশ তানিয়ার。 বাঙালী মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তন হয়।এসআইআর শুনানি এমন অনেককে ডাকা হয়েছে যাদের বাপের বাড়ির পদবি বিয়ের পর পরিবর্তন হয়ে শ্বশুর বাড়ির পদবি হয়েছে।যা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর。 আরও পদবি পরিবর্তনে লক্ষ্ম্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি বলে দাবী করলেন চুঁচুড়ার এক যুবতী গ্রহন্দু। হুগলি মসহীন কলেজের স্নাতক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন তানিয়া মন্ডল।বিয়ের পর তার পদবি হয় তানিয়া মন্ডল দাস。 মাধ্যমিক এডমিট ভোটার কার্ডে মন্ডল পদবি থাকলেও আধার প্যান,ব্যাঙ্কের পাশবই,বিবাহের শংসাপত্রে দাস পদবি জুরে যাওয়ায় লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি তার。 আগে দুবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি。 তাই এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন।তাতেও সন্দেহ পদবি জটে প্রকল্পের সুবিধা পাবেন কিনা。 তানিয়া বলেন,আমি এম এ পাশ করে বসে আছি।কোনো কাজ নেই।ভাতা ভালো কিন্তু একটা চাকরি হলে আরো ভালো হয়।কে অন্যের উপর নির্ভরশীল হতে চায়।চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু হয়নি।ফর্ম ফিলাপ করতে খরচ আছে।বছরে আঠেরো হাজার টাকা কিছুটা চোখে দেখা যাবে। মহিলারা ২৫ বছর বয়স থেকেই লক্ষ্মীর ভандыর পেতে পারেন ৬০ বছর পর্যন্ত পাবেন। যুবসাথীর জন্য বয়স বাধা হয়েছে ২১-৪০ বছর।প্রকল্পের মেয়াদ পাঁচ বছর।তাই লক্ষ্মীর ভান্ডার পেলেই ভালো হত মত যুবতীর। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন,লক্ষ লক্ষ মহিলা পাচ্ছেন লক্মীর ভান্ডার উনি পাবেন না কেন? তার কাগজ পত্রে যা ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নেওয়া উচিত।কোনো অসুবিধা থাকলে আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব।।。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 19, 2026 08:01:53
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ ফেব্রুয়ারি প্রকল্পে তৈরি হয়েছিল বহু প্রতিক্ষিত শিশু উদ্যান পার্ক বা চিল্ড্রেন পার্ক।আর সেই পার্ক তছনছ করে দিল কে বা কারা।ভাংচুর করা হয়।রাতের অন্ধকারে এই পার্কের ক্ষতি করে দুষ্কৃতীরা।ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পীর মল্লিক মৌজার আদিবাসী অধ্যুষিত পীর মল্লিক পাড়ার। রাজ্য সরকারের ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের অধীনে এখানেই নির্মিত হয়েছিল একটি শিশু উদ্যান বা চিল্ড্রেন পার্ক। প্রায় ৩ লক্ষ ৮ হাজার ৪৮ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই পার্কটি মূলত এলাকাবাসীর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা পার্কটির বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সকালে এলাকাবাসীরা বিষয়টি লক্ষ করে ক্ষোভে ফেটে পড়েন। দোলনা, স্লাইডসহ একাধিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের জন্য তৈরি নিরাপদ বিনোদনের পরিবেশ এখন কার্যত অচল। এলাকাবাসীদের দাবি, আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে এমন একটি উদ্যোগ শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা রাখছিল। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে পার্কটি দ্রুত সংস্কারেরও আবেদন তোলেন গ্রামবাসীরা। এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান, “কে বা কারা এই পার্ক ভেঙেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে শিশুদের জন্য তৈরি এই পার্ক পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 19, 2026 08:01:30
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ ফেব্রুয়ারি -------------------------------------------- ফের বাংলার বিশিষ্টজন- মনীষীদের অপমান..বারবার বাংলার বিশিষ্টজন- মনীষীদের নাম উচ্চারন-নাম উল্লেখ ভুল কেন্দ্রীয় বেজিপ নেতৃত্বে..আজ স্বয়ং প্রধানমন্ত্রী স্বামী রামকৃষ্ণ বলে এক্স পোস্ট করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংহসদেবের ১৯১ তম জন্মতিথি নিয়ে..এটা বাংলার অপমান বলে দাবি করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমির মানুষ। ভোটের রাজনীতি করতে গিয়ে বারবার বাংলার মণীষূদের নামের উচ্চারন-লেখা ভুল বিজেপির। এটা বাংলার অপমান বলে দাবি করছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ。 মিতালি বাগের পালটা মন্তব্য, বিজেপির চৈতন্য হোক,প্রধানমন্ত্রীর চৈতন্য হোক, বিজেপি বিধায়কদের চৈতন্য হোক。
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 19, 2026 07:49:32
Katwa, West Bengal:যুবশ্রী নিয়ে রাজনৈতিক তরজা সমালোচনার মাঝেই আবেদনপত্র পূরণে বাম শিবির।যুবশ্রী প্রকল্পকে ঘিরে রাজ্য রাজনীতিে ফের জোর তরজা। একদিকে প্রকল্পের কার্যকারিতা ও বাস্তবায়ন নিয়ে তীব্র সমালোচনা করছে বাম নেতৃত্ব, অন্যদিকে একই প্রকল্পের আবেদনপত্র পূরণে শিবির করে সহযোগিতার হাত বাড়াচ্ছে তারাই। কাটোয়া ২ নম্বর ব্লক অফিসের বিশ্রামাগারে গত তিন দিন ধরে চলা এমনই এক শিবির ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।ভিড় জমিয়েছেন বহু বেকার যুবক-যুবতী ও ভূমিহীন ক্ষেতমজুররা। বাম দলের দাবি, গত কয়েক দিনে হাজারেরও বেশি আবেদনপত্র পূরণ করে দেওয়া হয়েছে। শিবিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফর্ম ফিল-আপ, প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন আপলোডের কাজ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।তবে প্রশ্ন উঠছে যে প্রকল্পের সমালোচনায় সরব বামেরা, সেই প্রকল্পেই কেন এই সহযোগিতা? বিরোধীদের একাংশের দাবি, এটি বামেদের দ্বিমুখী অবস্থান। যদিও বাম নেতৃত্বের সাফাই, যুবশ্রী প্রকল্পের টাকা সাধারণ মানুষের হক। আমরা প্রকল্পের সীমাবদ্ধতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের সমালোচনা করি, কিন্তু মানুষের প্রাপ্য থেকে তাদের বঞ্চিত হতে দিতে পারি না। অন্যত্র ফর্ম পূরণে টাকা নেওয়া বা হয়রানির অভিযোগ রয়েছে। তাই আমরা বিনা খরচে সহযোগিতা করছি।এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বামেরা নিজেরাই স্বীকার করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন। তাই সমালোচনা করলেও শেষ পর্যন্ত মানুষের স্বার্থে এই প্রকল্পের দিকেই ফিরতে হচ্ছে তাদের।অন্যদিকে বিজেপির কটাক্ষ, পশ্চিমবঙ্গে তৃণমূল-সিপিআইএম-কংগ্রেস আসলে একে অপরের পরিপূরক। এক দল নাটক করে বলছে দেবে, আরেক দল সহযোগিতা করছে। বাংলায় খিস্তি-খামারি, দিল্লিতে দোস্তি এ সবই আই ওয়াশ। ভোটের পর কেউ কিছু দিতে পারবে না। বেকারেরা ভাতা নয়, স্থায়ী কাজ চান।বাস্তব চিত্র বলছে, অর্থসংকটে থাকা বহু বেকার যুবক-যুবতী ও ক্ষেতমজুর এই শিবিরে ভরসা খুঁজছেন। তাঁদের একাংশের বক্তব্য, কোথাও ফর্ম পূরণ করতে টাকা লাগে, আবার নথি নিয়ে ঝামেলাও হয়। এখানে বিনা পয়সায় সাহায্য পাওয়া যাচ্ছে, তাই এসেছি।যুবশ্রীকে ঘিরে এই বিতর্ক যে আগামী দিনে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। তবে রাজনৈতিক অবস্থান যাই হোক প্রকল্পের বাস্তব উপকারভোগীদের পাশে দাঁড়ানো তা নিয়েই এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু।
0
comment0
Report
Advertisement
Back to top