Back
अनुबंधित कर्मियों के प्रशिक्षण को लेकर प्रशासन बनाम अफसरों में बड़ा विवाद
BSBhabananda Singha
Mar 28, 2026 07:32:05
Dinajpur, Rangpur Division
চুক্তিভিত্তিক কর্মীদের चयन প্রশিক্ষণ ঘিরে বিতর্ক, প্রশাসনের বক্তব্যে ধোঁয়াশা
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনী কাজে নিয়োগ করা হবে না। কিন্তু সেই নির্দেশের মাঝেই উত্তর দিনাজপুরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিলের চুক্তিভিত্তিক কর্মীদের ইতিমধ্যেই নির্বাচনী প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে。
জানা গেছে, আগামী ২৮ মার্চ সকাল ১০টায় ওই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও বহুদিন আগেই স্পিনিং মিলটি বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে ওই কর্মীদের বিভিন্ন সরকারি দফতরে স্থানান্তর করা হয়েছে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বর্তমানে কর্মরত ৫৪ জনের মধ্যে ৫২ জন ইতিমধ্যেই প্রশিক্ষণের চিঠি পেয়েছেন বলে দাবি।
এই প্রসঙ্গে জেলা শাসক বিবেক কুমারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, চুক্তিভিত্তিক কোনও কর্মীকে নির্বাচনী প্রশিক্ষণের জন্য ডাকা হয়নি। প্রশাসনের এই বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, স্পিনিং মিলের চুক্তিভিত্তিক কর্মী নিতাই ঘোষ জানান, তিনি নিজেই প্রশিক্ষণের চিঠি পেয়েছেন এবং নির্ধারিত দিনে প্রশিক্ষণে যোগ দেবেন।
প্রশাসনের বক্তব্য ও কর্মীদের দাবির মধ্যে এই অসঙ্গতি ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিজ্ঞ মহলের মতে, বিষয়টি স্পষ্ট না হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
বাইটঃ
১) বিবেক কুমার (জেলা শাদক)
২) আব্দুল হালিম (চুক্তি ভিত্তিক কর্মী)
৩) নিতাই ঘোষ (চুক্তি ভিত্তিক কর্মী)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BBBimal Basu
FollowMar 28, 2026 08:06:471091
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 08:06:24946
Report
RDRaktima das
FollowMar 28, 2026 07:34:181073
Report
RDRaktima das
FollowMar 28, 2026 07:34:091059
Report
BMBiswajit Mitra
FollowMar 28, 2026 07:34:001034
Report
RDRaktima das
FollowMar 28, 2026 07:33:401075
Report
BMBiswajit Mitra
FollowMar 28, 2026 07:20:02Ranaghat, West Bengal:সকাল সকাল প্রচারে ব্যস্ত শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী আজ তিনি পায়ে হেঁটে শান্তিপুর শহরের বাগ আচরা এলাকায় জনসংযোগ করলেন। মানুষের উৎসাহ ছিল একেবারে তুঙ্গে
1013
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 28, 2026 07:04:091097
Report
PMPiyali Mitra
FollowMar 28, 2026 06:47:09963
Report
BBBimal Basu
FollowMar 28, 2026 06:45:45996
Report
ABArup Basak
FollowMar 28, 2026 06:30:551003
Report
PSPrasenjit Sardar
FollowMar 28, 2026 06:30:391032
Report
DGDebabrata Ghosh
FollowMar 28, 2026 06:30:251054
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 28, 2026 06:05:341011
Report