Back
63.72 लाख की ग्रामीण सड़क परियोजना: ठेकेदार ने अधूरा कर दिया काम?
STSrikanta Thakur
Feb 28, 2026 03:46:06
Dinajpur, Rangpur Division
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের সীমান্ত লাগোয়া গ্রাম ডাংগি থেকে খিদিরপুর পর্যন্ত তিন কিলোমিটার গ্রামীণ রাস্তার পুনর নির্মাণের কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায়। বড় করে বোর্ড লাগানো হয়েছে ডাংগি গ্রামের শুরুতেই। যেখানে দেখা যাচ্ছে ২০২৫ সালের ১০ এপ্রিল এই নির্মাণ কাজ শুরু হয়েছে তবে শেষ কবে হবে তার কোন তারিখ উল্লেখ করা নেই। প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধরা হচ্ছে ৬৩ লক্ষ ৭২ হাজার টাকা। তিন কিলোমিটার এই রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হয়েছে যথেষ্ট বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিকাদার সংস্থা রাস্তার পাশে থাকা জঞ্জাল একটু পরিষ্কার করে দুদিন মাটি কাটা মেশিন ঘুরিয়ে পরে রাস্তার পাশে থাকা পিলার গুলোকে কালো সাদা রং করে দিয়ে এলাকা ছেড়েছে। তাহলে বোর্ডে লেখা ৬৩ লক্ষ ৭২ হাজার টাকার কাজ কি হলো? তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন আগে যাও বা রাস্তা দিয়ে যাতায়াত করা যেত এখন কাজ হয়ে যাওয়ার পর আরও খারাপ অবস্থা হয়েছে রাস্তার। একফোঁটা পিচ বা নতুন কোন পাথর বালি রাস্তায় পড়েনি। এমনকি নামমাত্র মাটির কাজ করেই এলাকা ছেড়ে দিয়েছে ঠিকাদার সংস্থা। একরকম কোন কাজই হয়নি বলে দাবি স্থানীয়দের। কেউবা বলছেন ভোটের আগে টাকাগুলো নয় ছয় করে দিয়েছে ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দাদের অনুমান ঠিকাদার সংস্থা এইটুকু কাজ করে এলাকা ছেড়েছে এবং তারা এই কাজে মোটেই খুশি নয়। কারণ দীর্ঘদিন ধরে দাবি করেও রাস্তা নির্মাণের কাজ হয়নি। যদিওবা সরকারি দপ্তর বরাদ্দ করেছে সেই মতো বোর্ড লাগানো হয়েছে তাই সিডিউল মেনেই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। এই বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরীশ সরকার জানিয়েছেন এই বিষয়টি তাদের নজরে এসেছে এবং খোঁজখবর নিয়ে জানা গেছে এই প্রকল্পের কাজ হওয়ার সময় সীমা দীর্ঘ তিন বছর। পর্যায়ে পর্যায়ে এই কাজ হবে। কোনো ঠিকাদার সংস্থা এলাক ছেড়ে যাওনি বা তাদের পেমেন্ট হয়ে যাওয়ার কোন বিষয় নেই। তবে তিনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই কাজ সম্পূর্ণ হয়। এবং সাধারণ মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সে ধারণা তৈরি হওয়ার স্বাভাবিক বলে মনে করছেন তিনি। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্ব মনে করছে এক আজব যুক্তি। কোন প্রকল্প এই কখনো পাঁচ বছর ধরে রাস্তা সাড়াই হতে পারে না। আজব যুক্তি দিয়ে মানুষের দাবীকে খন্ডন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা তোলাবাজি করে শেষ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর এখন যখন গ্রামবাসীরা দাবি তুলেছে তখন তারা এই ধরনের যুক্তি খাড়া করছে। গ্রামবাসীদের উচিত জেলা পরিষদে এসে তথ্য জানার অধিকারী এই রাস্তা সংক্রান্ত বিষয়ের খরচ খরচা কোথায় হল তার হিসাব জানতে চাওয়া। আর তাতেই পরিষ্কার হয়ে যাবে কোন টাকা কোথায় কত খরচ হয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SGShreyasi Ganguly
FollowFeb 28, 2026 05:16:170
Report
AGAyan Ghosal
FollowFeb 28, 2026 05:16:110
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 04:45:590
Report
CDChittaranjan Das
FollowFeb 28, 2026 04:45:450
Report
CDChittaranjan Das
FollowFeb 28, 2026 04:45:300
Report
ABArup Basak
FollowFeb 28, 2026 04:32:240
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 28, 2026 04:19:040
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 04:18:530
Report
BSBarun Sengupta
FollowFeb 28, 2026 03:45:460
Report
MCMoumita Chakraborty
FollowFeb 28, 2026 03:45:320
Report
AGAyan Ghosal
FollowFeb 28, 2026 03:02:550
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 03:02:480
Report
PDProvat Deshi
FollowFeb 28, 2026 02:01:430
Report
PDProvat Deshi
FollowFeb 28, 2026 02:01:370
Report
