Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
स्कूलों में सुरक्षा बल ठहराने से परीक्षा पर नई जटिलता, केंद्र-राज्य में हंगामा?
SGShreyasi Ganguly
Feb 28, 2026 05:16:17
Kolkata, West Bengal
কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজে থাকা নিয়ে এবার নতুন জটিলতা। আগামী ১ তারিখ এবং আট তারিখ রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। বহু কলেজ এবং স্কুল যেখানে এই পরীক্ষাগুলো হবে সেগুলোকে বাহিনী থাকার জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে । আজ থেকেই বিভিন্ন জায়গায় বাহিনীর থাকারও কথা। কিন্তু বাহিনী থাকলে কি করে পরীক্ষা নেওয়া যাবে । চিন্তায় স্কুল সার্ভিস কমিশন । পুলিশের কাছে ইতিমধ্যেই নিজেদের কথা জানিয়ে চিঠি দিয়েছে কমিশন । সূত্রের খবর জটিলতা কাটাতে উদ্যোগ নিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান । পরীক্ষা যেখানে হবে সেখানে যাতে বাহিনী না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Feb 28, 2026 06:36:54
Kolkata, West Bengal:INTTUC-এর বারাসাত ১ নম্বর ব্লক সভাপতি সঞ্জয় দাস অধিকারীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। শনিবার রাত প্রায় ১১টা নাগাদ দত্তপুকুর থানার অন্তর্গত স্টেশন রোড সংলগ্ন দেবনাথ পাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ, পরপর দুটি বোমা ছোড়া হয় তাঁর বাড়ির উদ্দেশে। সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে বারুদের তীব্র গন্ধ পান বলে জানিয়েছেন সঞ্জয়বাবু। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানা-র পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে তাঁর স্ত্রী দীপা দাস অধিকারী বারাসাত ১ নম্বর ব্লকের সদস্য। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন পরিবার-সহ এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক রেষারেষি নাকি অন্য কোনও কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
0
comment0
Report
NHNantu Hazra
Feb 28, 2026 06:34:12
Salt Lake City, Utah:Before Holi, Dilip Ghosh was dressed in the colors of Holi. He was also seen dancing to the tunes of Abir Mekhe with the people taking a morning tour at the Ecopark. হোলির আগেই হোলির রঙে মাতলেন দিলীপ ঘোষ। ইকোপার্কে প্রাতঃভ্রমণ কারি মানুষদের সাথে আবির মেখে গানের তালে তাল মিলিয়ে নাচতেও দেখা গেলো তাকে। দিলীপ ঘোষ..... ১-Sir তালিকা নিয়ে ২-বিভিন্ন জায়গায় ত্রিণমূল এর তরফ থেকে হুমকি ভয় দেখানো হচ্ছে ৩-কার লাভ হবে ৪-রাজ্য সভায় রাজীব কুমার ৫-মানেকা গোস্বামী নতুন চমক ৬-১০ ই মার্চের আগে দু দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে। ৭-ত্রিণমূল চার জনের নাম ঘোষণা বিজেপি প্রার্থী কবে ৮-হাওড়া খুনে ৪৮ ঘন্টা পার, মূল অভিযুক্ত ধরা পড়েনি ৯-cid তদন্ত ভার নিলো ১০- রং খেললেন..... উত্তর......FEBRUARY এর শেষ দিন আজকে এত কুয়াশা হয়েছে এটা একটা অভূতপূর্ব, গতকাল ভূমিকম্প হয়ে গেছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে একটা ভূমিকম্প অপেক্ষা করছে এপ্রিল মাসে। ১১-sir ইস্যুতে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। ১২- কেন্দ্রীয় বাহিনী আসলেই ঝাঁটা পেটানোর নিদান তৃণমূল কংগ্রেস এর। ১৩-দোল ও হোলির শুভেচ্ছা...... উত্তর... দোল ভালো কাটুক এ বছরটা ভালো কাটুক, গত বছর আমরা ২০২৫ অনেক কষ্ট করেছি পৃথিবী অনেক সংকটের সম্মুখীন হয়েছে,আর যতদিন মনে হচ্ছে ২০২৬ ভালো কাটবে বিশেষ করে পশ্চিমবাংলার জন্য নতুন খবর নতুন সরকার আসবে এটাই সব থেকে আনন্দের। ১৪-উৎসব ভাতার ঘোষণা রাজ্যের ১৫-পরিবর্তন যাত্রায় কেমন সারা পাচ্ছেন
0
comment0
Report
VDVikram Das
Feb 28, 2026 06:33:46
0
comment0
Report
ASAyan Sharma
Feb 28, 2026 06:33:35
Kolkata, West Bengal:ধর্ষণের চেষ্টার অভিযোগ, ৭৮ বছর বয়সি এক বৃদ্ধাকে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের গরাকুপি এলাকার বাসিন্দা। অভিযোগের তীর স্থানীয় একটি বাসিন্দার দিকে। গত ২০ ফেব্রুয়ারি গ্রামের স্থানীয় একটি বাসিন্দা তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়ায় দেওয়ালে মাথা ঠুকে দেয় বলে অভিযোগ। নির্যাতিতা বৃদ্ধার গোপনাঙ্গে আঘাত রয়েছে। তাকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ২২ ফেব্রুয়ারি তাকে ভর্তি হয় আর জি কর মেডিকেল কলেজের ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে। নির্যাতিতার শারীরিক অবস্থা অসংখ্য জনক। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে তার মেডিকেল রিপোর্ট পাঠানো হয়েছে বসিরহাট থানার পুলিশের কাছে। এই ঘটনা ইতিমধ্যে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ。
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 06:33:24
Chinsurah, West Bengal:এসআইআর এর রেজাল্ট আউট হওয়ার আগেই এসআইআর বিরোধী মিছিল তৃনমূলের。 চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে সাহাগঞ্জ থেকে মিছিল শুরু হয়।কেওটা বালির মোর চকবাজার পিপুলপাতি হয়ে ঘড়ির মোর পর্যন্ত পাঁচ কিমি রাস্তায় পায়ে হেঁটে পা মেলান কয়েক হাজার মানুষ。 এসআইআর বিরোধী মিছিলে বিজেপি ছেড়ে আড়াইশো জন যোগ দেয় তৃণমূলে。 মিছিলে উপস্থিত ছিলেন,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা,চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার,হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার শুভ সভানেত্রী প্রিয়াংকা অধিকারী,মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়。 অসিত মজুমার বলেন,শুধু তৃনমূল নয় সাধারন মানুষ এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে পরেছে।সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছে তৃনমূল।এই জনজোয়ার জানান দিচ্ছে ২৫০ আসন পার করে দেবে এবার তৃনমূল。 দলের শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন আমরা রাস্তায় নেমে, সেটাই করব।রাস্তায় মানুষ আছে জনগণ আছে এসআই এর বিরুদ্ধে সর্বতভাবে লড়াই হবে। মানুষের রায় মানুষের আন্দোলনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বন্ধ করা যায় না। তৃনমূল জিতবে。 চুঁচুড়া বিধানসভা,পার্শবর্তী সপ্তগ্রাম বিধানসভা থেকে তৃনমূল কর্মিরা যো দিলেও এই মিছিলে দেখা গেছে না প্রাক্তন চেয়ারম্যান সহ চুঁচুড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরকে。
0
comment0
Report
PCPrabir Chakraborty
Feb 28, 2026 05:49:01
Kolkata, West Bengal:নজরে তফশিল ভোট। আগামী ২ তারিখ বৃহত্তর সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নজরুল মঞ্চে হবে তফশিল সংলাপ সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দোপাধ্যায়। সমাজের অনগ্রসর শ্রেণির ভোট নিজেদের দিকে টানতে একাধিক পদক্ষেপ করেছে ঘাসফুল শিবির। সে কথা মাথায় রেখেই এবার দলের তফসিলি জাতি (SC) , তফসিলি উপজাতি (ST) নেতাদের নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের। উপস্থিত থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়। ভোটার তালিকা প্রকাশের পরেই তাঁদের পদক্ষেপ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল。 এবারের বির্বাচনে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের ভোটকে আলাদা আলাদাভাব টার্গেট করছে গেরুয়া শিবির। তাদের সেই মাস্টার প্ল্যানের পালটা দিতে তৈরি তৃণমূলও। সেই দিকে নজর রেখেই এবার দলের তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের নিয়ে হবে এই সমাবেশ。 রাজ্যের তফসিলি জাতি এবং জনজাতির মানুষের কাছাকাছি পৌঁছতে ২০২৪ সালের ১৫ মার্চ থেকে ‘তপশিলি সংলাপ’ নামে ওই প্রচারাভিযানে নেমেছে তৃণমূল。 রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার তফসিলি জাতি এবং জনজাতি নেতা-নেত্রীকে আগেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অভিষেক。 তৃণমূল সূত্রে খবর, দলের নেতা-নেত্রী এবং জনপ্রতিনিধিরা ওই প্রচার গাড়িতে চেপে তফসিলি জাতি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচার চালাবেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে শুনবেন তাঁদের পাওয়া না-পাওয়ার কথা。
0
comment0
Report
ALArup Laha
Feb 28, 2026 05:46:04
Belna, West Bengal:এবার তৃণমূল কংগ্রেসের পোস্টার।খোদ বিধায়কের বিরুদ্ধেই পোস্টার পড়লো পূর্ব বর্ধমানের ভাতারে।মানগোবিন্দ অধিকারীকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার দাবি জানিয়ে পোস্টার পড়লো ভাতার বাজার, কামারপাড়া মোড় ও নতুন বাসস্ট্যাণ্ড সহ বিভিন্ন জায়গায়। যদিও পোস্টারে লেখা আছে ভাতারের এলাকাবাসীবৃন্দ।কিন্তু ভাতারে শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত। প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ও বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর মধ্যে দলে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে বছর খানেক ধরে। তা বারে বারে প্রকাশ্যে এসেছে। এলাকায় দু"পক্ষের মিটিং, মিছিলের পাশাপাশি অনেক সময়ে বনমালী হাজরার অনুগামীরা সামাজিক মাধ্যমেই মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধেই সরব হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে।যারা সাধারণ মানুষের পাশে থাকে না। তারাই এসব নোংরা রাজনীতি করে। তারা পোস্টার দেয়।এতো পরিস্কার বিরোধীরা চক্রান্ত করে পোস্টার দিয়ে তৃণমূলকে হেয় করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তার ভালো জানে। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, দলের একাংশ বিরোধীদের সঙ্গে জোট বেঁধে এসব করছে। তবে সুযোগ পেয়ে শাসককে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত। তা প্রমাণ হল আর একবার।সাধারণ মানুষ এবার পোস্টার দিয়ে প্রমাণ করলেন। বাইট ১।(স্থানীয়), ২।বাগবুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা তৃণমূল), ৩।মৃত্যুঞ্জয় চন্দ্র(বিজেপি নেতা)।
0
comment0
Report
AGAyan Ghosal
Feb 28, 2026 05:16:11
Kolkata, West Bengal:হাওড়া শ্যুট আউটে পুলিশি ধরপাকড় অব্যাহত মুহম্মদ আসলাম নামে আরও এক যুবক গ্রেফতার মেটিয়াব্রুজ থেকে। পুলিশ সূত্রে খবর মহম্মদ বিলাল ওরফে রিঙ্কুর বাড়ি থেকে খুনে ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করে এই মহম্মদ আসলাম সেটা মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বাড়ির জলের ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল। বৌবাজার থানার কলাবাগান এলাকায় দুই আততায়ীর সেদিনের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে হাওড়া পুলিশ। প্রসঙ্গত মহম্মদ বিলাল (রিঙ্কু) এবং মহম্মদ ওয়াকিল (মুন্না) প্রতিবেশী। বৌবাজার থানার কলাবাগানে সেই বাড়িতে ঢুকেছিল জি ২৪ ঘণ্টা। মুন্নার ঘর তালাবন্ধ থাকলেও রিঙ্কুর ঘরে তার দাদার স্ত্রীর (বৌদির) সঙ্গে কথা বলল জি ২৪ ঘণ্টা। জানা গেল দুই আততায়ীর মধ্যে অন্যতম হারুনের সঙ্গে ৫ বছর আগে আজমের শরিফ বেড়াতে গিয়ে আলাপ হয় রিঙ্কুর। বন্ধুত্ব গাঢ় হয়। তবে গত দেড় দুই বছর সেইভাবে আর সরাসরি যোগাযোগ নেই ওই দুজনের সঙ্গে। মাঝে মধ্যে ফোনে কথা হত এটুকুই। পুলিশ সূত্র অবশ্য অন্য দাবি করছে। এই অত্যন্ত ঘিঞ্জি কলাবাগান এলাকায় এই ঘরেই রচিত হয়েছিল খুনের ছক। দিলদার, ওয়াকিল, রিঙ্কু এরা সবাই এই এলাকার বা বলা ভালো এই বাড়ির আশেপাশের বাসিন্দা।
0
comment0
Report
PDPradyut Das
Feb 28, 2026 04:45:59
Jalpaiguri, West Bengal:কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ অথবা আগামীকালের মধ্যে জলপাইগুড়িতে পৌঁছে যাবে বলে জেলা পুলিশ সুপার জানান। সাতটি থানা এলাকায় সমস্ত ব্যবস্থা তৈরি। ৭ কোম্পানি কেন্দ্র বাহিনী জলপাইগুড়িতে আসতে চলেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। কেন্দ্রীয় বাহিনী আসার আগ মুহূর্তে তাদের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে জোড় কদমে। জলপাইগুড়ি পলিটেকনিক্যাল কলেজে নিউ হোস্টেল এলাকায় কেন্দ্র বাহিনী জন্য প্রস্তুতি প্রায় শেষ। অস্থায়ী পরিকাঠামো টয়লেট, স্নানের ব্যবস্থা, থাকার জায়গা ইত্যাদি ব্যবস্থা প্রায় শেষ। বিধানসভা ভোটকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জলপাইগুড়ি বিধানসভার বিভিন্ন কেন্দ্রে থাকছে। ইতিমধ্যেই এই হোস্টেলের ছাত্রদের অন্য জায়গায় করে দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে বলে জানা যায়। খুব শীঘ্রই কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়িতে প্রবেশ করবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top