Back
पश्चिम बंगाल भाजपा 2026 के लिए उम्मीदवारों की नई सूची पर दांव
MCMoumita Chakraborty
Feb 28, 2026 03:45:32
Kolkata, West Bengal
লক্ষ ২০২৬... সব ঠিক থাকলে এবার পদ্মের প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই বঙ্গ বিজেপির বাকি দুই হেভিওয়েটকে দেখা যেতছ পারে প্রার্থী তালিকায়।। রাজ্য সভাপতি শমীঅ ভট্টাচাৰ্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেও প্রার্থী করার বিষয়ে ভাবনা শুরু হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এর পক্ষ থেকে।। বসিরহাট দক্ষিন ও উত্তরবঙ্গের এঅটি আসন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।। অন্যদিকে ইতিমধ্যেই বাছাইয়ের জন্য সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি বিধানসভার জন্য সম্ভাব্য অন্তত তিন জন প্রার্থীর নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠাচ্ছে ওই সমীক্ষক সংস্থা। এর সঙ্গে যুক্ত হবে জেলা এবং রাজ্যের রিপোর্ট। পাশাপাশি গুরুত্ব পাবে সঙ্ঘের মত। তবে রাজ্য বিজেপির তরফে প্রার্থী পদে ইচ্ছুকদের জীবনপঞ্জী জমা করার কথা বলা হয়েছে। তবে গত বারের মতো নেতাদের হাতে নয়, নিয়ম মেনে রাজ্য বিজেপি দফতরে অফিস সম্পাদকের কাছে সেই জীবনপঞ্জী জমা করার কথা বলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যে ২৯৪ টি কেন্দ্রের জন্য হাজারের বেশি জীবনপঞ্জি জমা পড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ভূপেন্দ্রর উপস্থিতিতে ঠিক হয়েছে, অন্য দল থেকে আসা এবং তারকা মুখকে যথাসম্ভব প্রার্থী তালিকায় কম রাখতে হবে। সেই সঙ্গে প্রার্থী তালিকায় এ বার বড় প্রভাব থাকবে সঙ্ঘের। প্রাথমিক ভাবে যে আলোচনা হয়েছে এবং বিধায়কদের কাজ, গ্রহণযোগ্যতা, আনুগত্যের প্রশ্নে যে সমীক্ষা রিপোর্ট উঠে আসছে, তাতে একাধিক পুরোনো মুখের নাম বাদ যাওয়া অথবা জায়গা বদল হওয়ার সম্ভবনা রয়েছে। সঙ্ঘ চাইছে যতবেশি সংখ্যক আসনে পুরোনো, পরিচিত এবং বিতর্কহীন প্রার্থী দিতে। সূত্রের খবর, কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে মিহির গোস্বামী এ বার প্রার্থী নাও হতে পারেন। নতুন প্রার্থী আসতে পারে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে নিখিলরঞ্জন দে'র জায়গায়। শিতলখুচি কেন্দ্রেও প্রার্থী পরিবর্তন হতে পারে। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে শিখা চট্টোপাধ্যায়ের বদলে প্রার্থী হতে পারেন রথীন্দ্রনাথ বসু। ফাঁসিদেওয়া আসনেও প্রার্থী বদল হতে পারে। প্রার্থী বদল হতে পারে মালদহের বেশ কিছু আসনে। গজলের বিধায়ক চিন্ময়দেব বর্মনের জায়গায় এ বার নতুন প্রার্থী দেওয়ার সম্ভবনা বেশি। ইংরেজবাজার কেন্দ্র থেকে সম্ভবত আর প্রার্থী করা হবে না শ্রীরূপা মিত্র চৌধুরীকে। কালিয়াগঞ্জ আসন থেকে সৌমেন রায়ের প্রার্থী হওয়ার সম্ভবনা কম। বিজেপৌ সূত্রের খবর, বহরমপুর আসন থেকে সুব্রত মৈত্র ফের প্রার্থীপদ নাও পেতে পারেন। সেখান থেকে প্রার্থী করা হতে পারে লোকসভা নির্বাচনের প্রার্থী নির্মল সাহা অথবা অভিনেতা কৌশিক রায়কে। গত বিধানসভা নির্বাচনে জগদ্দল থেকে লড়াই করতে নেমে পরাজিত হওয়া অরিন্দম ভট্টাচার্যকে ফের শান্তিপুরে প্রার্থী করা হতে পারে। কল্যাণী থেকে প্রার্থী করা নাও হতে পারে অম্বিকা রায়কে। স্বপন মজুমদার সম্ভবত বনগাঁ দক্ষিণ থেকে প্রার্থী হবেন না। তাঁকে হাবড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠাতে পারে দল। বাগদা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আপ্তসহায়ক গোপাল গয়ালী। বিজেপি সূত্রের খবর, খেঁজুরি এবং কাঁথি উত্তরে প্রার্থী বদল হতে চলেছে। তমলুক লোকসভার কোনও একটি আসন থেকে প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সম্ভваনা ক্ষীণ হলেও নন্দীগ্রাম আসন ছেড়ে কাঁথি দক্ষিণ থেকে এ বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু এমন জল্পনও রয়েছে। হলদিয়া থেকে প্রার্থী হতে পারেন রাজ্য বিজেপির তথ্য-প্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিক। খড়্গপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু ওই আসনটি ছাড়তে নারাজ বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, জগদ্দল থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কু পাণ্ডে। ভাটপাড়ায় নিজের ছেলের আসন থেকে এ বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অর্জুন সিংহ। সেক্ষেত্রে পবন সিংহকে নৈহাটি কিংবা বিজপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হতে পারে। উপনির্বাচনে পরাজিত হলেও বরানগরে ফের একবার প্রতিদন্দ্বিতা করতে পারেন সজল ঘোষ। ব্যারাকপুর থেকে দাঁড়াতে পারেন কৌস্তব বাগচী। হুগলির বাইরে কোনও একটি আসন থেকে প্রতিদন্দ্বিতা করতে চাইছেন লকেট চট্টোপাধ্যায়। বর্ষীয়ান নেতা তাপস রায় নিজে চাইছেন প্রার্থী না হওয়া রাজ্য জুড়ে প্রচার করতে। তবে তাঁকে উত্তর কলকাতা মানিকতলা কিংবা শ্যমপুকুর আসন থেকে প্রার্থী করা হতে পারে। প্রার্থী তালিকায় চমক হতে পারেন অমিতাভ চক্রবর্তী। প্রথা ভেঙে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাঁর জন্য প্রাথমিক ভাবে উত্তরবঙ্গের একটি নিরাপদ আসন বেছেও রাখা হয়েছে। তবে ওই আসনের বর্তমান বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক বিশিষ্ট অর্থনীতিবিদ। তাই ওই আসনে শেষ পর্যন্ত পদ্ম-প্রার্থী কে হবেন তা নিয়ে দড়ি টানাটানি হতে পারে। বিজেপি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৮৪ জনের প্রথম তালিকা তৈরি হয়েছে। সেই নিয়ে বৃহস্পতিবার বৈঠক হয়।।গতবারের জয়ী বিধায়কদের অধিকাংশের কাজ নিয়ে নেতিবাচক রিপোর্ট গিয়েছে বলেই সূত্রের খবর। তাই বিজেপি নেতৃত্বের একাংশের ধারণা ফের প্রার্থী করা হলে অনেকেই জিতে আসতে পারবেন না। সেই আসনগুলোয় ঝুঁকি এড়াতে বদল হচ্ছে প্রার্থী। সূত্রের খবর, ফাঁসিদেওয়া আসন থেকে বর্তমান বিধায়কের বদলে প্রার্থী হতে পারেন অজয় ওরাওঁ। ডাবগ্রাম-ফুলবাড়ি আসনেও বর্তমান বিধায়কের বদল ঘটতে পারে। সেই জায়গায় প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন শচিন প্রসাদ এবং রথীন্দ্রনাথ বসু। মাথাভাঙ্গা থেকে প্রার্থী হতে পারেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন। গত বিধানসভায় দিনহাটা থেকে সামান্য ব্যবধানে জিতলেও বর্তমান বিধায়কের বদলে নাটাবাড়ি কেন্দ্র থেকে লড়তে পারেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শেষ পর্যন্ত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী বালুরঘাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে সরিয়ে আনা হতে পারে আলিপুরদুয়ারে। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর বদলে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অম্লান ভাদুড়ী। কালিয়াগঞ্জের বর্তমান বিধায়ককে অন্য আসনে সরিয়ে সে জায়গায় নিয়ে আসা হতে পারে আদি বিজেপি কর্মী কমল সরকারকে। কর্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ওই আসনটিতে প্রার্থী বদল নিশ্চিত। স্থানীয় কিছু সমীকরণের কথা মাথায় রেখে নীরজ জিম্বাকে দার্জিলিং থেকে ওই আসনে নিয়ে আসা হতে পারে। তবে উত্তরবঙ্গ থেকে ফের একবার পুরোনো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নকশালবাড়ি, শিলিগুড়ি, পুরাতন মালদহ, ফালাকাটা তুফানগঞ্জের বিধায়কেরা। তবে বদল হতে পারে কোচবিহার দক্ষিণ, গাজলের মতো আসনে। দক্ষিণবঙ্গে বিধায়ক সংখ্যা কম হওয়ায় অনেক নতুন মুখের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা থেকে প্রার্থী হতে পারেন অয়ন ঘোষ। দাঁতন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বিমলশঙ্কর নন্দের। মধ্যমগ্রাম থেকে প্রার্থী হতে পারেন পবিত্র দেবনাথের। রাসবিহারী থেকে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন তুষারকান্তি ঘোষ। বিধাননগর থেকে প্রার্থী হতে পারেন মধুছন্দা কর। বনগাঁ দক্ষিণ থেকে এ বার সম্ভবত আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না স্বপন মজুমদার। তাঁকে হাবড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠাতে পারে দল। পটাশপুর কিংবা এগরা থেকে প্রতিদন্দ্বিতা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। ভাটপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন পবন সিংহ। সেক্ষেত্রে অর্জুন সিংহ যেতে পারেন জগদ্দল কিংবা ব্যারাকপুরে। অন্য আসনে প্রতিদদ্বন্দ্বিতা করবেন শীলভদ্র দত্ত। সেক্ষেত্রে খড়দহ থেকে লড়তে পারেন কৌস্তুভ বাগচী। কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রুদ্রনীল ঘোষ। তাঁর নাম অবশ্য রয়েছে শিবপুর এবং বারাসত আসনেও।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SGShreyasi Ganguly
FollowFeb 28, 2026 05:16:170
Report
AGAyan Ghosal
FollowFeb 28, 2026 05:16:110
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 04:45:590
Report
CDChittaranjan Das
FollowFeb 28, 2026 04:45:450
Report
CDChittaranjan Das
FollowFeb 28, 2026 04:45:300
Report
ABArup Basak
FollowFeb 28, 2026 04:32:240
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 28, 2026 04:19:040
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 04:18:530
Report
STSrikanta Thakur
FollowFeb 28, 2026 03:46:060
Report
BSBarun Sengupta
FollowFeb 28, 2026 03:45:460
Report
AGAyan Ghosal
FollowFeb 28, 2026 03:02:550
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 03:02:480
Report
PDProvat Deshi
FollowFeb 28, 2026 02:01:430
Report
PDProvat Deshi
FollowFeb 28, 2026 02:01:370
Report
