Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073

ट्रम्प बोले: ईरान पर हमला मध्य पूर्व में संघर्ष ला सकता है; बातचीत से समाधान

PDProvat Deshi
Feb 28, 2026 02:01:37
Kolkata, West Bengal
On being asked if a US strike on Iran could turn into a conflict in the Middle East, US President Donald Trump says, "There's always a risk... It would be wonderful if they negotiate in good faith and conscience. But they are not getting there..." On the possibility of a regime change in Iran post US military action, he says, "Nobody knows. There might be. and there might not be. It would be nice if we could do it without, but sometimes you have to do it with. We have the greatest military anywhere in the world. I'd love not to use it..."
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Feb 28, 2026 03:46:06
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের সীমান্ত লাগোয়া গ্রাম ডাংগি থেকে খিদিরপুর পর্যন্ত তিন কিলোমিটার গ্রামীণ রাস্তার পুনর নির্মাণের কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায়। বড় করে বোর্ড লাগানো হয়েছে ডাংগি গ্রামের শুরুতেই। যেখানে দেখা যাচ্ছে ২০২৫ সালের ১০ এপ্রিল এই নির্মাণ কাজ শুরু হয়েছে তবে শেষ কবে হবে তার কোন তারিখ উল্লেখ করা নেই। প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধরা হচ্ছে ৬৩ লক্ষ ৭২ হাজার টাকা। তিন কিলোমিটার এই রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হয়েছে যথেষ্ট বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিকাদার সংস্থা রাস্তার পাশে থাকা জঞ্জাল একটু পরিষ্কার করে দুদিন মাটি কাটা মেশিন ঘুরিয়ে পরে রাস্তার পাশে থাকা পিলার গুলোকে কালো সাদা রং করে দিয়ে এলাকা ছেড়েছে। তাহলে বোর্ডে লেখা ৬৩ লক্ষ ৭২ হাজার টাকার কাজ কি হলো? তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন আগে যাও বা রাস্তা দিয়ে যাতায়াত করা যেত এখন কাজ হয়ে যাওয়ার পর আরও খারাপ অবস্থা হয়েছে রাস্তার। একফোঁটা পিচ বা নতুন কোন পাথর বালি রাস্তায় পড়েনি। এমনকি নামমাত্র মাটির কাজ করেই এলাকা ছেড়ে দিয়েছে ঠিকাদার সংস্থা। একরকম কোন কাজই হয়নি বলে দাবি স্থানীয়দের। কেউবা বলছেন ভোটের আগে টাকাগুলো নয় ছয় করে দিয়েছে ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দাদের অনুমান ঠিকাদার সংস্থা এইটুকু কাজ করে এলাকা ছেড়েছে এবং তারা এই কাজে মোটেই খুশি নয়। কারণ দীর্ঘদিন ধরে দাবি করেও রাস্তা নির্মাণের কাজ হয়নি। যদিওবা সরকারি দপ্তর বরাদ্দ করেছে সেই মতো বোর্ড লাগানো হয়েছে তাই সিডিউল মেনেই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। এই বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরীশ সরকার জানিয়েছেন এই বিষয়টি তাদের নজরে এসেছে এবং খোঁজখবর নিয়ে জানা গেছে এই প্রকল্পের কাজ হওয়ার সময় সীমা দীর্ঘ তিন বছর। পর্যায়ে পর্যায়ে এই কাজ হবে। কোনো ঠিকাদার সংস্থা এলাক ছেড়ে যাওনি বা তাদের পেমেন্ট হয়ে যাওয়ার কোন বিষয় নেই। তবে তিনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই কাজ সম্পূর্ণ হয়। এবং সাধারণ মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সে ধারণা তৈরি হওয়ার স্বাভাবিক বলে মনে করছেন তিনি। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্ব মনে করছে এক আজব যুক্তি। কোন প্রকল্প এই কখনো পাঁচ বছর ধরে রাস্তা সাড়াই হতে পারে না। আজব যুক্তি দিয়ে মানুষের দাবীকে খন্ডন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা তোলাবাজি করে শেষ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর এখন যখন গ্রামবাসীরা দাবি তুলেছে তখন তারা এই ধরনের যুক্তি খাড়া করছে। গ্রামবাসীদের উচিত জেলা পরিষদে এসে তথ্য জানার অধিকারী এই রাস্তা সংক্রান্ত বিষয়ের খরচ খরচা কোথায় হল তার হিসাব জানতে চাওয়া। আর তাতেই পরিষ্কার হয়ে যাবে কোন টাকা কোথায় কত খরচ হয়েছে।
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 28, 2026 03:45:46
Barrackpur Cantonment, West Bengal:ব্যারাকপুরে নিলগঞ্জে বিজেপি নেতা রবীন মালের বাড়ি হামলা,অভিযোগ বিভাগ কার্য্যকর্তা সন্দিপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে,CCTV ইর ছবি ভাইরাল হতেই ভোটের আগে বিজেপির গোষ্ঠি কোদাল নিয়ে আসরে তৃনমুল,গোষ্ঠী কোন্দল নিয়ে মুখে কুলুপ বিজেপির উচ্চ নেতৃত্ব ব্যারাকপুর নিলগঞ্জে বিজেপির নেতা নবীন মালের বাড়িতে হামলা চালালো বিজেপিরই অপর গোষ্ঠী। হামলায় রবীন মালের মেয়ে উচ্চ মাধ্যমিক ছাত্রী আতংকে ট্রমাটাইজ।আতংকিত গোটা পরিবার এবং ওই এলাকার বিজেপির নিচুতলার কর্মিরাও। অভিযোগ বিভাগ কার্য্যকর্তা সন্দিপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে।যদিও এই ব্যাপারে সন্দিপ ব্যানার্জি মুখ খুলতে নারাজ।মুখে কুলুপ এটেছে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ ও।সামনে ভোট আর তার আগেই বিজেপির প্রকাশ্যেই এই গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে বিজেপির উচ্চ নেতৃত্ব।যদিও আক্রান্ত রবীন মাল মোহন পুর থানায় অভিযোগ দায়ের করেছেন।রবীন মালের অভিযোগ জেলা পার্টি অফিসে দলের থেকে পাঠানো কার্য্যকর্তাদের টাকা না পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর প পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার স্কুটি টি ভাংচুর করে সন্দিপ ব্যানার্জি ঘনিষ্ঠরা। বাইটঃ- রবীন মাল( বিজেপির আমডাংগার মন্ডল ইনচার্জ) বাইটঃ- ক্ষুব্ধ বিজেপি কর্মি বাইটঃ- ক্ষুব্ধ বিজেপি কর্মি তবে বিজেপির এই কোন্দলের রাজনৈতিক সুবিধা নিতে মাঠে তৃনমুল।ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তৃনমুল নেতা উত্তম দাস জানান বিজেপির অনেক টাকা।আর এই টাকার ভাগ নিয়েই ঝামেলা অনেক দিন আগে থেকেই। একজন দলের টাকা পেলে সেই টাকা মেরে দেয়।আরেক পক্ষ ঝামেলা করে। বাইটঃ- উত্তর দাস( চেয়ারম্যান ব্যারাকপুর পৌরসভা) 280226 BKP BJP HOUSE HAMLA 2C TE
0
comment0
Report
MCMoumita Chakraborty
Feb 28, 2026 03:45:32
Kolkata, West Bengal:লক্ষ ২০২৬... সব ঠিক থাকলে এবার পদ্মের প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই বঙ্গ বিজেপির বাকি দুই হেভিওয়েটকে দেখা যেতছ পারে প্রার্থী তালিকায়।। রাজ্য সভাপতি শমীঅ ভট্টাচাৰ্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেও প্রার্থী করার বিষয়ে ভাবনা শুরু হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এর পক্ষ থেকে।। বসিরহাট দক্ষিন ও উত্তরবঙ্গের এঅটি আসন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।। অন্যদিকে ইতিমধ্যেই বাছাইয়ের জন্য সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি বিধানসভার জন্য সম্ভাব্য অন্তত তিন জন প্রার্থীর নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠাচ্ছে ওই সমীক্ষক সংস্থা। এর সঙ্গে যুক্ত হবে জেলা এবং রাজ্যের রিপোর্ট। পাশাপাশি গুরুত্ব পাবে সঙ্ঘের মত। তবে রাজ্য বিজেপির তরফে প্রার্থী পদে ইচ্ছুকদের জীবনপঞ্জী জমা করার কথা বলা হয়েছে। তবে গত বারের মতো নেতাদের হাতে নয়, নিয়ম মেনে রাজ্য বিজেপি দফতরে অফিস সম্পাদকের কাছে সেই জীবনপঞ্জী জমা করার কথা বলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যে ২৯৪ টি কেন্দ্রের জন্য হাজারের বেশি জীবনপঞ্জি জমা পড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ভূপেন্দ্রর উপস্থিতিতে ঠিক হয়েছে, অন্য দল থেকে আসা এবং তারকা মুখকে যথাসম্ভব প্রার্থী তালিকায় কম রাখতে হবে। সেই সঙ্গে প্রার্থী তালিকায় এ বার বড় প্রভাব থাকবে সঙ্ঘের। প্রাথমিক ভাবে যে আলোচনা হয়েছে এবং বিধায়কদের কাজ, গ্রহণযোগ্যতা, আনুগত্যের প্রশ্নে যে সমীক্ষা রিপোর্ট উঠে আসছে, তাতে একাধিক পুরোনো মুখের নাম বাদ যাওয়া অথবা জায়গা বদল হওয়ার সম্ভবনা রয়েছে। সঙ্ঘ চাইছে যতবেশি সংখ্যক আসনে পুরোনো, পরিচিত এবং বিতর্কহীন প্রার্থী দিতে। সূত্রের খবর, কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে মিহির গোস্বামী এ বার প্রার্থী নাও হতে পারেন। নতুন প্রার্থী আসতে পারে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে নিখিলরঞ্জন দে'র জায়গায়। শিতলখুচি কেন্দ্রেও প্রার্থী পরিবর্তন হতে পারে। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে শিখা চট্টোপাধ্যায়ের বদলে প্রার্থী হতে পারেন রথীন্দ্রনাথ বসু। ফাঁসিদেওয়া আসনেও প্রার্থী বদল হতে পারে। প্রার্থী বদল হতে পারে মালদহের বেশ কিছু আসনে। গজলের বিধায়ক চিন্ময়দেব বর্মনের জায়গায় এ বার নতুন প্রার্থী দেওয়ার সম্ভবনা বেশি। ইংরেজবাজার কেন্দ্র থেকে সম্ভবত আর প্রার্থী করা হবে না শ্রীরূপা মিত্র চৌধুরীকে। কালিয়াগঞ্জ আসন থেকে সৌমেন রায়ের প্রার্থী হওয়ার সম্ভবনা কম। বিজেপৌ সূত্রের খবর, বহরমপুর আসন থেকে সুব্রত মৈত্র ফের প্রার্থীপদ নাও পেতে পারেন। সেখান থেকে প্রার্থী করা হতে পারে লোকসভা নির্বাচনের প্রার্থী নির্মল সাহা অথবা অভিনেতা কৌশিক রায়কে। গত বিধানসভা নির্বাচনে জগদ্দল থেকে লড়াই করতে নেমে পরাজিত হওয়া অরিন্দম ভট্টাচার্যকে ফের শান্তিপুরে প্রার্থী করা হতে পারে। কল্যাণী থেকে প্রার্থী করা নাও হতে পারে অম্বিকা রায়কে। স্বপন মজুমদার সম্ভবত বনগাঁ দক্ষিণ থেকে প্রার্থী হবেন না। তাঁকে হাবড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠাতে পারে দল। বাগদা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আপ্তসহায়ক গোপাল গয়ালী। বিজেপি সূত্রের খবর, খেঁজুরি এবং কাঁথি উত্তরে প্রার্থী বদল হতে চলেছে। তমলুক লোকসভার কোনও একটি আসন থেকে প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সম্ভваনা ক্ষীণ হলেও নন্দীগ্রাম আসন ছেড়ে কাঁথি দক্ষিণ থেকে এ বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু এমন জল্পনও রয়েছে। হলদিয়া থেকে প্রার্থী হতে পারেন রাজ্য বিজেপির তথ্য-প্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিক। খড়্গপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু ওই আসনটি ছাড়তে নারাজ বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, জগদ্দল থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কু পাণ্ডে। ভাটপাড়ায় নিজের ছেলের আসন থেকে এ বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অর্জুন সিংহ। সেক্ষেত্রে পবন সিংহকে নৈহাটি কিংবা বিজপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হতে পারে। উপনির্বাচনে পরাজিত হলেও বরানগরে ফের একবার প্রতিদন্দ্বিতা করতে পারেন সজল ঘোষ। ব্যারাকপুর থেকে দাঁড়াতে পারেন কৌস্তব বাগচী। হুগলির বাইরে কোনও একটি আসন থেকে প্রতিদন্দ্বিতা করতে চাইছেন লকেট চট্টোপাধ্যায়। বর্ষীয়ান নেতা তাপস রায় নিজে চাইছেন প্রার্থী না হওয়া রাজ্য জুড়ে প্রচার করতে। তবে তাঁকে উত্তর কলকাতা মানিকতলা কিংবা শ্যমপুকুর আসন থেকে প্রার্থী করা হতে পারে। প্রার্থী তালিকায় চমক হতে পারেন অমিতাভ চক্রবর্তী। প্রথা ভেঙে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাঁর জন্য প্রাথমিক ভাবে উত্তরবঙ্গের একটি নিরাপদ আসন বেছেও রাখা হয়েছে। তবে ওই আসনের বর্তমান বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক বিশিষ্ট অর্থনীতিবিদ। তাই ওই আসনে শেষ পর্যন্ত পদ্ম-প্রার্থী কে হবেন তা নিয়ে দড়ি টানাটানি হতে পারে। বিজেপি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৮৪ জনের প্রথম তালিকা তৈরি হয়েছে। সেই নিয়ে বৃহস্পতিবার বৈঠক হয়।।গতবারের জয়ী বিধায়কদের অধিকাংশের কাজ নিয়ে নেতিবাচক রিপোর্ট গিয়েছে বলেই সূত্রের খবর। তাই বিজেপি নেতৃত্বের একাংশের ধারণা ফের প্রার্থী করা হলে অনেকেই জিতে আসতে পারবেন না। সেই আসনগুলোয় ঝুঁকি এড়াতে বদল হচ্ছে প্রার্থী। সূত্রের খবর, ফাঁসিদেওয়া আসন থেকে বর্তমান বিধায়কের বদলে প্রার্থী হতে পারেন অজয় ওরাওঁ। ডাবগ্রাম-ফুলবাড়ি আসনেও বর্তমান বিধায়কের বদল ঘটতে পারে। সেই জায়গায় প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন শচিন প্রসাদ এবং রথীন্দ্রনাথ বসু। মাথাভাঙ্গা থেকে প্রার্থী হতে পারেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন। গত বিধানসভায় দিনহাটা থেকে সামান্য ব্যবধানে জিতলেও বর্তমান বিধায়কের বদলে নাটাবাড়ি কেন্দ্র থেকে লড়তে পারেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শেষ পর্যন্ত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী বালুরঘাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে সরিয়ে আনা হতে পারে আলিপুরদুয়ারে। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর বদলে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অম্লান ভাদুড়ী। কালিয়াগঞ্জের বর্তমান বিধায়ককে অন্য আসনে সরিয়ে সে জায়গায় নিয়ে আসা হতে পারে আদি বিজেপি কর্মী কমল সরকারকে। কর্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ওই আসনটিতে প্রার্থী বদল নিশ্চিত। স্থানীয় কিছু সমীকরণের কথা মাথায় রেখে নীরজ জিম্বাকে দার্জিলিং থেকে ওই আসনে নিয়ে আসা হতে পারে। তবে উত্তরবঙ্গ থেকে ফের একবার পুরোনো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নকশালবাড়ি, শিলিগুড়ি, পুরাতন মালদহ, ফালাকাটা তুফানগঞ্জের বিধায়কেরা। তবে বদল হতে পারে কোচবিহার দক্ষিণ, গাজলের মতো আসনে। দক্ষিণবঙ্গে বিধায়ক সংখ্যা কম হওয়ায় অনেক নতুন মুখের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা থেকে প্রার্থী হতে পারেন অয়ন ঘোষ। দাঁতন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বিমলশঙ্কর নন্দের। মধ্যমগ্রাম থেকে প্রার্থী হতে পারেন পবিত্র দেবনাথের। রাসবিহারী থেকে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন তুষারকান্তি ঘোষ। বিধাননগর থেকে প্রার্থী হতে পারেন মধুছন্দা কর। বনগাঁ দক্ষিণ থেকে এ বার সম্ভবত আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না স্বপন মজুমদার। তাঁকে হাবড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠাতে পারে দল। পটাশপুর কিংবা এগরা থেকে প্রতিদন্দ্বিতা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। ভাটপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন পবন সিংহ। সেক্ষেত্রে অর্জুন সিংহ যেতে পারেন জগদ্দল কিংবা ব্যারাকপুরে। অন্য আসনে প্রতিদদ্বন্দ্বিতা করবেন শীলভদ্র দত্ত। সেক্ষেত্রে খড়দহ থেকে লড়তে পারেন কৌস্তুভ বাগচী। কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রুদ্রনীল ঘোষ। তাঁর নাম অবশ্য রয়েছে শিবপুর এবং বারাসত আসনেও।
0
comment0
Report
AGAyan Ghosal
Feb 28, 2026 03:02:55
Kolkata, West Bengal:প pornশ্রী সাগর মান্না রোডের ফেটে যাওয়া রাস্তার পুরোটাই গতকাল রাতের মধ্যে সম্পূর্ণ খুঁড়ে দিয়েছে পুরসভা। পুকুরের ধারের হেলে যাওয়া গার্ড ওয়াল সহ গোটা রাস্তা এখনও একদিকে হেলে রয়েছে। পাড়ায় রয়েছে একাধিক ফ্ল্যাটবাড়ি। এগুলো বেশিরভাগই জি প্লাস ৩ অর্থাৎ ৪ তলা। বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। পাশের পুকুরের জল পচে গিয়েছিল। দুর্গন্ধ বেরোচ্ছিল। বাড়ছিল পচা জলে মশার উপদ্রব। পুকুরটির মালিক মান্না পরিবার। তারা গত ৩ দিন ধরে পুকুরের জল পাম্প করে তুলে বাইরে ফেলছিল। পুকুরের জল অনেকটাই কমে এসেছিল। এই অবস্থায় গতকাল ১ টা ২৬ মিনিটে ভূমিকম্পের পর ১ টা ৩৩ মিনিট থেকে বিকট আওয়াজ করে রাস্তা ফাটতে শুরু করে। এরপর গার্ড ওয়াল সহ ৪০ ফুট রাস্তা আড়াআড়িভাবে ফেটে যায়। জানাচ্ছেন একটি ফ্ল্যাটবাড়ির বাসিন্দা এবং ঘটনার প্রত্যক্ষদর্শী।
0
comment0
Report
PDPradyut Das
Feb 28, 2026 02:01:23
Jalpaiguri, West Bengal:বাড়াবাড়ি করলে বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। যদিও parশুরাম হয়ে পাল্টা মোকাবিলার হুঁশিয়ারি বিজেপির। আর এনিয়ে জলপাইগুড়িতে সরগরম রাজনীতি। এদিকে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি সঙ্গে সভা থেকে নাম না করে দলের একাংশের নেতার বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের শাসক দলের এসসি ওবিসি জেলা সভাপতি এই নেতা। বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক বিধানসভায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পাওয়া কৃষ্ণর চ্যালেঞ্জ, সদর বিধানসভায় অন্তত ১০ হাজার ভোটে জিতবে তৃণমূল। এমনকী এর আগের বেশকিছু ভোটে জলপাইগুড়ি শহরে তৃণমূল পিছিয়ে থাকলেও এবার লিড পাবে দল। তবে কৃষ্ণ যখন সভা থেকে একের পর এক চ্যালেঞ্জ ঘোষণা করছেন কিংবা দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগছেন, তখন দেখা দেখা গেল একমাত্র পুরসভার ভাইস চেয়ারম্যান ও একজন কাউন্সিলার ছাড়া তৃণমূল কংগ্রেসে শহরের কোনও নেতা নেই। এনিয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, যাঁরা কাজ করেন না, তাঁরা আসেননি। ওই নেতাদের সাহায্য ছাড়াই জলপাইগুড়ি সদর কেন্দ্রে তৃণমূল জিতবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Feb 28, 2026 02:00:55
Kolkata, West Bengal:১) শুষ্ক পরিস্থিতি কাটিয়ে রাজ্যে আজ থেকে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তার প্রমাণ সকালে রাজ্যের জেলায় জেলায় মাঝারি - ঘন - অতি ঘন কুয়াশার দাপট। কলকাতায় ফাঁকা জায়গাতেও সকালে ঘন কুয়াশা। উপকূলের জেলায় অতি ঘন কুয়াশার চাদর। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় অতি ঘন কুয়াশার সঙ্গে আঞ্চলিক ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। ২) রবিবারের মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন কাল থেকে। আজ ফেব্রুয়ারির শেষ দিনে ভোরে ঘন কুয়াশা এবং হালকা হিমের পরশ। কাল থেকে বুধ বৃহস্পতিবারের মধ্যে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। দোলযাত্রার দিনেই রীতিমতো গরমের অনুভূতি। ৩) দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর area's নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মીર সংলগ্ন এলাকায়। সোমবার দোসরা মার্চ নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ৪) দক্ষিণবঙ্গে জেলায় জেলায় মাঝারি - ঘন কুয়াশার দাপট। উপকূলের জেলায় অতি ঘন কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা কেটে পরিষ্কার আকাশ। কাল রবিবার মার্চের শুরু থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা মার্চের ৩ - ৪ তারিখ ৩৫ স্পর্শ করতে পারে। ৫) উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং জেলায়। কাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন। সোমবার থেকে উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ৬) আজ সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সিকিমে হালকা তুষারপাত। তার প্রভাব পড়তে পারে দার্জিলিনের উঁচু পার্বত্য এলাকায়।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Feb 27, 2026 18:47:14
Kolkata, West Bengal:আগামী বিধানসভা ভোটের প্রাক-পর্বে এস আই আর (Special Intensive Revision) নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। রাজ্যে চলমান এস আই আর প্রক্রিয়ায় ভোটার তালিকা পুনরায় যাচাই-পরীক্ষা করা হচ্ছে, যেখানে অনেক নাম বাদ পড়া, শুনানি এবং লজিক্যাল ত্রুটি সংশোধনের কাজ চলছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ঘোষণা করেছে যে নির্ঘণ্ট প্রকাশের পরের দিনই রাজ্যের প্রতিটি বিধানসভার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক (General Observers) ঠিক করা হবে এবং তারা সংশ্লিষ্ট অঞ্চলে মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনী কার্যক্রমের উপর সরাসরি তদারকি করবেন। কমিশনের পরিকল্পনা অনুসারে, প্রতিটি ২৯৪টি বিধানসভা আসনে একজন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকবেন, যারা মনোনয়ন জমা, ভোটার তালিকা সংশোধন ও অন্যান্য নিয়মকানুনের বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বড় সংখ্যক কোম্পানি রাজ্যে এসেছেন এবং কমিশন গাড়ি-গুলিতে জিপিএস ট্র্যাকার বসিয়ে তাদের গতিবিধি নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে নির্দিষ্ট এলাকায় নিরাপত্তা এবং আইনের শৃঙ্খলা বজায় থাকে。
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top