Back
चोपड़ा में तेज आंधी-बारिश से कई गाँव तबाह, प्रशासन पर सवाल
BSBhabananda Singha
Mar 28, 2026 11:37:56
মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি! चोपড়ায় ঝড়-শিলাবৃষ্টিতে লন্ডভন্ড একাধিক গ্রাম, অধরা প্রশাসন
মুখ্যমন্ত্রীর আশঙ্কাই যেন বাস্তবে পরিণত হলো চোপড়া-য়। শুক্রবার রাতের বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছে একের পর এক গ্রাম। উপড়ে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি, ফলে অন্ধকারে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা কৃষকরা। কিন্তু এমন বিপর্যয়ের মধ্যেও প্রশাসনের দেখা মিলছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ঝড়-বৃষ্টির দাপট সবচেয়ে বেশি ছিল সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আধরাকুড়ি, গোয়াবাড়ি ও নলবাড়ি গ্রাম কার্যত তছনছ হয়ে গিয়েছে। বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ পরিষেবাও ভেঙে পড়েছে।
সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর সংসদের সদস্য মহাম্মদ হакিমুদ্দিন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির কথা দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। সেখান থেকে বিডিও-কে লিখিত আবেদন জানানোর পরামর্শ মিললেও এখনও প্রশাসনের তরফে কোনও সহায়তার আশ্বাস মেলেনি।
অন্যদিকে ভৈষপিটা খালপাড়া এলাকায় মিন্টু সাহা ও তাঁর স্ত্রী লীলা দেবী ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গভীর রাতে আচমকা ঝড়ের দাপটে ঘর ভেঙে পড়ার উপক্রম হয়, সন্তানের প্রাণ বাঁচাতে হিমশিম খেতে হয় তাঁদের। একসময় একটি বিশাল গাছ ঘরের উপর ভেঙে পড়ে—অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।
গোয়াবাড়ি এলাকার এক প্রবীণ কৃষক জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে এলাকার প্রায় সমস্ত ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। ফসল এখন আর বিক্রির উপযোগী নয়, কেবল জ্বালানি হিসেবেই ব্যবহার করা যাবে।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষজন নিজেদের মতো করে আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যস্ত থাকলেও প্রশাসনের সাহায্যের আশায় প্রহর গুনছেন। তবে এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ।
Provisional পরিস্থিতিতে, ভারতের নির্বাচন কমিশন-এর নির্দেশে রাজ্যজুড়ে প্রশাসনিক বদলির সময় মুখ্যমন্ত্রীর আশঙ্কা প্রকাশ করেছিলেন—এমন পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়া কতটা সম্ভব হবে। চোপড়ার বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কাকেই যেন সামনে এনে দিল।
এখন দেখার, নির্বাচনী ব্যস্ততার মাঝেও কবে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় প্রশাসন।
বাইটঃ
১) লীলা দেবী (দুর্গত)
২) মিন্টু সাহা (দুর্গত)
৩) মহাম্মদ হাসির (ক্ষতিগ্রস্ত কৃষক)
৪) মহাম্মদ হাকিমুদ্দিন (গ্রাম পঞ্চায়েত সদস)
ক্যামেরা পারসন সুশীল প্রামাণিক
2803ZG_NDIN_STROM_R
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBhabananda Singha
FollowMar 28, 2026 13:05:360
Report
BBBimal Basu
FollowMar 28, 2026 13:04:070
Report
NRNarayan Roy
FollowMar 28, 2026 12:47:12920
Report
ASAyan Sharma
FollowMar 28, 2026 12:20:361048
Report
ASAyan Sharma
FollowMar 28, 2026 12:20:21946
Report
PDPradyut Das
FollowMar 28, 2026 12:20:03921
Report
STSrikanta Thakur
FollowMar 28, 2026 11:38:071022
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 11:37:321027
Report
SCSandip Chowdhury
FollowMar 28, 2026 10:53:151058
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 10:52:571095
Report
EGE GOPI
FollowMar 28, 2026 10:52:41943
Report
CDChittaranjan Das
FollowMar 28, 2026 10:21:051067
Report
BCBasudeb Chatterjee
FollowMar 28, 2026 10:20:271054
Report
DGDebabrata Ghosh
FollowMar 28, 2026 10:20:161090
Report