Back
बंगाल की यूवा साथी योजना अप्रैल से शुरू, बेरोजगार युवाओं को मिल रहा 1500 रुपये की मदद
AGAyan Ghosal
Feb 16, 2026 03:48:53
Kolkata, West Bengal
এপ্রিলের শুরুতেই বাংলার যুব সাথী প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। বিক্ষিতভাবে রাজ্যের কিছু জায়গায় রবিবার থেকে যুব সাথী ক্যাম্প চালু হয়েছে। সার্বিক ভাবে আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্র সকাল ১০ টা থেকে চালু হচ্ছে যুব সাথী রেজিস্ট্রশন শিবির। রাজ্যের অন্তবর্তী বাজেটে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিক ভাবে, অগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা হয়েছিল বাজেটে। পরে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা অর্থ সাহায্য পাবেন।
*কারা পাবেন যুব সাথী?*
১) আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
২) আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩) এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন।
৪) কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন।
৫) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন।
*কারা পাবেন না যুব সাথী?*
১) সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের আওতাভুক্ত নন।
২) রাজ্য সরকারের অন্য কোনও একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের বা স্কিম উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পেয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
*কবে পর্যন্ত আবেদন বা রেজিস্ট্রশন করা যাবে?*
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। *দুয়ারে সরকার* ক্যাম্পের আদলে *বাংলার যুব সাথী প্রকল্প* আবেদন গ্রহণের জন্যেও শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই এই প্রকল্পের জন্য আবেদন পত্র পাওয়া যাবে।
*কি কি নথি নিয়ে যেতে হবে?*
০১) আধার কার্ড
০২) মাধ্যমকি বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড
০৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
০৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
০৫) পাসপোর্ট সাইজ ছবি (সাম্প্রতিক ছবি)
০৬) মোবাইল নম্বর (ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 06, 2026 18:15:480
Report
RTRonay Tewari
FollowMar 06, 2026 18:15:310
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 18:15:210
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:20:290
Report
BSBhabananda Singha
FollowMar 06, 2026 14:20:040
Report