Back
विधानसभा चुनाव से पहले महिला मतदाताओं पर जोर, सूची से कई नाम काटे गए
RDRaktima das
Mar 01, 2026 06:32:14
Kolkata, West Bengal
সামনের বিধানসভা নির্বাচন। প্রত্যেক বছরের মত এবছরও মহিলা ভোট টার্গেট করে এগোতে চাইছে শাসকদল। ২০২১ এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষীর ভান্ডার। এ বছরও ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাজেটে বেড়েছে লক্ষ্মীর ভান্ডার। বিভিন্ন মহিলাদের প্রকল্পে জোর দিতে দেখা গিয়েছে বিরোধীদলগুলোকেও। সেই জায়গায় দাড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল ২ লাখ ৭৭ হাজার ৮৭৭ জন মহিলা ভোটারের নাম। সব থেকে বেশি বাদ পড়েছে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভায়। এই বিধানসভা থেকে ৮ হাজার ২৬ জন মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। বাগদা বিধানসভা থেকে বাদ পড়েছে ৭ হাজার ৬৫৭ জন মহিলা ভোটারের নাম। সব থেকে কম মহিলা ভোটারের নাম বাদ পড়েছে কাশিপুর বিধানসভায়। এখানে ৩ জন মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। এর পরে রয়েছে রঘুনাথপুর বিধানসভা। এখানে ৪ জন মহিলা ভোটারের নাম বাদ গিয়েছে। তৃতীয়তে রয়েছে ফলতা। এই বিধানসভা এলাকা থেকে ১২ জন মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট মহিলা ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৮৮৭। পরে খসড়া তালিকায় তা কমে দাঁড়ায় ৩ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৮৩৭। গতকাল চুড়ান্ত ভোটার তালিকায় সংখ্যাটা আরো কিছুটা কমে হয় ৩ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ২৬০।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 07:46:540
Report
VDVikram Das
FollowMar 01, 2026 07:30:070
Report
ABArup Basak
FollowMar 01, 2026 07:19:090
Report
BCBasudeb Chatterjee
FollowMar 01, 2026 07:18:590
Report
NHNantu Hazra
FollowMar 01, 2026 07:18:460
Report
KMKIRAN MANNA
FollowMar 01, 2026 07:02:360
Report
PCPartha Chowdhury
FollowMar 01, 2026 07:02:210
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 06:47:100
Report
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 06:32:360
Report
TDTapan Deb
FollowMar 01, 2026 06:18:240
Report
BSBidhan Sarkar
FollowMar 01, 2026 06:18:070
Report
BSBarun Sengupta
FollowMar 01, 2026 06:17:560
Report
STSrikanta Thakur
FollowMar 01, 2026 06:17:460
Report
PDPradyut Das
FollowMar 01, 2026 06:17:360
Report
