Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
50 हजार फर्जी मतदाताओं के नाम हटाने की सिफारिश, आयोग के अनुसार 1.51 करोड़ नोटिस जारी
AMArkodeepto Mukherjee
Feb 05, 2026 18:46:34
Kolkata, West Bengal
শুনানি শেষ হওয়ার আগেই 50 হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ই আরও। এরা কেউ শুনানিতে আসেন নি। কোন খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল কমিশন। নো ম্যাপিং এ প্রায় দশ শতাংশের বেশি ভোটার আসেন নি। ঝাড়াই বাছাই করে তার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার অথচ আসেন নি। সেখানেও খতিয়ে দেখার পর বাদ দেওয়া হয়েছে কয়েক হাজার ভোটারকে। FRRO পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এই সংখ্য়া তিন হাজার ছাড়িয়েছে। সব মিলিয়ে পঞ্চাশ হাজার ভুয়ো ভোটার বাদ। সূত্র কমিশন। আজ পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ নোটিশ জেনারেট হয়েছে। শুনানি হয়েছে১ কোটি ৩০ লাখ ভোটারের। ভেরিফাই করে ৮০ লক্ষ আপলোড হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Feb 16, 2026 07:47:33
Kolkata, West Bengal:RATION STRIKE ১১ দফা দাবিতে আজ ১৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত রেশন ডিলারদের রিলে অনশন এবং ধর্মঘট। খাদ্য ভবনের সামনের রাস্তায় ব্যারিকেড করে দিয়েছে নিউ মার্কেট থানার পুলিশ। ১৬ মার্চ দিল্লির যন্তর মন্তরে অবস্থান। সেখান থেকে খাদ্য মন্ত্রক ঘেরাও অভিযান। রাজ্যের রেশন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্থ না করে আপাতত রেলে অনশন এবং ধর্মঘট চলবে। যোগদানকারী প্রথম দিন ৩০০। যা ধাপে ধাপে বাড়বে। ই পস মেশিন অর্ধেক সময় কাজ করেনা। কারণ تাতে লিঙ্ক গায়েব হয়ে যায়। যার জেরে প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে রেশন ডিলারদের সঙ্গে গ্রাহকের অশান্তি হয়। ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার স্কিমে ন্যূনতম TR পাওয়া যায়না। এই মাসের TR পেতে ৬ মাস গড়িয়ে যায়। এরকম যাবতীয় ব্যবস্থা নিয়ে রাজ্যের খাদ্য ভবনে বহুবার চিঠি দেওয়া হয়েছে। দফতর থেকে কোনও সদুত্তর মেলেনি। তাই এই সিদ্ধান্ত। বিকেল সাড়ে ৩ টে খাদ্যমন্ত্রী একটি বৈঠক ডেকেছেন। সেখানে আন্দোলনকারীদের ৬ জনের প্রতিনিধি দলের থাকার কথা। সেই বৈঠকে জট না খুললে আন্দোলন চলবে。
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 16, 2026 07:02:23
Ranaghat, West Bengal:নদียার হরিণঘাটায় রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, কলা–পেয়ারা বাগানে লক্ষাধিক টাকার ক্ষতি রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল নদিয়া জেলার হরিণঘাটা ব্লক-এর বিরহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্ডী রামপুর বাগানপাড়া। অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা আলিবুদ্দীন মন্ডলের ১৫ কাঠা জমির ফলন্ত কলাগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে নষ্ট করে দেয়। পাশাপাশি মুসাব্বর মন্ডল ও ইসমাইল মন্ডলের পেয়ারা বাগানেও ফলসমেত গাছের ডাল কেটে ব্যাপক ক্ষতি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত তিন কৃষকের দাবি, এতে লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং অন্যান্য কৃষকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগেও আলিবুদ্দীন মন্ডলের ঝিঙ্গে খেতে একইভাবে তাণ্ডব চালানো হয়েছিল। কৃষকদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। ১. সালাম মন্ডল 2. আলি বুদ্দিন মন্ডল
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 16, 2026 07:01:19
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে প্রত্যেক ব্লক অফিস এবং পৌরসভা এলাকায় চালু হওয়া শিবিরে লম্বা লাইনে দাঁড়িয়ে আবেদনকারীরা । সকাল থেকেই আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন বেকার যুবক যুবতীরা। গতকাল থেকেই জেলার ২০ টি ব্লক এবং ৩ টি পৌরসভা এলাকায় দুয়ারে সরকারের আদলে এই শিবির শুরু হয়েছে । চালু করা হয়েছে সহায়তা ক্যাম্প । প্রকল্পের সুবিধা নিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন জেলার আবেদনকারীরা । এই প্রকল্প ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন পুরুলিয়ার বেকার যুবক যুবতীরা। বাইট : ১) দুর্গাদাস বাউরি (আবেদনকারী) ২) শিল্পা দে (আবেদনকারী)
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 16, 2026 06:48:43
Dinajpur, Rangpur Division:২০২৬ এ বিধানসভা নির্বাচনের আগে আবারো একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি ২০১৮ সালে ইউনিভার্সিটি পথ চলা শুরু হয়েছিল ২০২১ ২২ শিক্ষাবর্ষে প্রথম পঠন পাঠন শুরু হয় এই ইউনিভার্সিটিটির এবং একটি ভাড়া বাড়িতে শুরু হয়েছিল ক্লাস। এখনো দুর্দশা শেষ হয়নি ইউনিভার্সিটির। দক্ষিণ দিনাজপুরের একটি বেসরকারি বিএড কলেজের পরিতক্ত হোস্টেলের ঘরে university গুরুত্বপূর্ণ ক্লাস ও অফিস রুম গুলি চলে। যা সম্বন্ধে খোদ ভাইস চ্যান্সেলর বলছেন পড়াশুনা সঠিকভাবে চলছে তার প্রমাণ প্রতিবছরই বাড়ছে ছাত্র-ছাত্রীর সংখ্যা কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে পড়ছে ইউনিভার্সিটি শুধুমাত্র নিজস্ব কোন বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার নেই জন্য। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা আগামী শিক্ষাবর্ষে এই সমস্যার সমাধান হবে। ভোটের আগে ইউনিভার্সিটির এই পরিকাঠামো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরকষাকষি এবং আগামী নির্বাচনে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি অন্যতম রাজনৈতিক বিষয় হয়ে উঠতে চলেছে বালুরঘাট বিধানসভা জন্য। বিজেপি সহ বিরোধীদল গুলির অভিযোগ ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে তাতেই দায়িত্ব শেষ করেছে রাজ্য সরকার। কিন্তু সেই ইউনিভার্সিটিকে তৈরি করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত বা যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত তার কোনটাই করছে না রাজ্য সরকার। বিজেপির অভিযোগ ভাড়া বারিতে ভুতুড়ে ঘরে চলছে ক্লাস। অথচ শহরের একাধিক সরকারি বিল্ডিং বিয়ে বাড়িতে ভাড়া দিয়ে সেখান থেকে ইনকাম করছে প্রশাসন। বিয়ে বাড়ি ভাড়া না দিয়ে এই সমস্ত বিল্ডিং এর যে কোন একটাতে ইউনিভার্সিটীকে রাখা যেতে পারে। সেই সিদ্ধান্ত নেবেনা এই রাজ্য সরকার কারণ শিক্ষার বিস্তার হোক এটা রাজ্য সরকার চায় না। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে তিনটি বিষয়ে মাস্টার ডিগ্রী পড়ানো শুরু হয়েছিল অংক রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি বিভাগ কে সামনে রেখে শুরু হয়েছিল মাস্টার ডিগ্রী। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা বেড়ে দাঁড় They've been updated to reflect the news content in Bengali about the university's situation and political discourse prior to elections. প্রতিবছরই বেশ কয়েক হাজার ছেলে মেয়ে মাস্টার ডিগ্রী করার জন্য হয় মালদা অথবা উত্তর বঙ্গ ইউনিভার্সিটি অথবা দক্ষিণ বঙ্গের কোনো ইউনিভার্সিটিতে ছুটে যান তাদের ডিগ্রী হাসিল করার জন্য। রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল দক্ষিণ দিনাজপুরে পুরোদস্তুর একটি ইউনিভার্সিটি চালু করা হবে।কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০১৮ সালে মাঝখানে পেরিয়েছে আটটি বছর শিক্ষাবর্ষ শুরু হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে ঠিকভাবে পরিকাঠামো নির্মাণের চেষ্টা এখনো পর্যন্ত রাজ্য সরকার গ্রহণ করেন নি, বিল্ডিং তৈরির চেষ্টা বদলে জমি অধিগ্রহণ করে প্রাচীর দেওয়া হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে আবারো একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি।
0
comment0
Report
PDPradyut Das
Feb 16, 2026 06:48:21
0
comment0
Report
ABArup Basak
Feb 16, 2026 06:33:21
Mal Bazar, West Bengal:নাগরাকাটায় যুবশ্রী প্রকল্পে নাম নথি ভুক্তি শিবিরে উপচে পড়লো ভিড়... রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। গতকাল এই প্রকল্পে নাম নথিভুক্ত করার শিবির করা। এদিনো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে লম্বা লাইন চোখে পড়ে। নাম পঞ্জিকরন শিবিরে এদিনও উপচে পড়লো ভীড়। এদিন দশটায় শিবির শুরু হতেই নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগান থেকে যুবক যুবতীরা আসে নাম নথীভুক্ত করতে। ব্লকের হোপ, জিতি, নয়াসাইলি চা বাগান থেকে আসা যুবক যুবতীরা জানায়, পড়াশোনা শেষ হয়েছে বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করতে হচ্ছে। এইরকম সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মত যুবশ্রী প্রকল্পে ১৫০০ টাকা পেলে চাকরির আবেদন ও যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। এই প্রকল্প যুবক-যুবতীদের ক্ষেত্রে খুব উপকার দেবে। এদিন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বিভিন্ন শিবির ঘুরে দেখেন এবং যুবকদের সাথে কথা বলেন। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প ঘোষণা করেছেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী যুবক যুবতীরা ১৫০০ টাকা করে পাবেন। তাদের নাম নথিভুক্ত করার জন্য আজও শিবির করা হয়েছে। বাইট ১) সঞ্জয় কুজুর নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি।
0
comment0
Report
PDPradyut Das
Feb 16, 2026 05:45:18
Jalpaiguri, West Bengal:ট্রাক্টরে চেপে তিস্তার নদীর জল পেরিয়ে দুর্গম রাস্তা জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্য কর্মীদের নিয়ে খোদ জলপাইগুড়ি সদর বি এম ও এইচ ডাক্তার প্রীতম বসু। চিকিৎসকদের পরিষেবায় সকলেই সাধুবাদ। শিশুদের বকেয়া ভ্যাকসিন প্রদান করতে ট্রাক্টরের ট্রলিতে চেপে বোয়ালমারী প্রত্যন্ত তিস্তা নদীর চরের পাড়ি দিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু সহ তার অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। উল্লেখযোগ্য বিষয় হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের তিস্তা বাহির চড়ে কয়েক হাজার মানুষের বসবাস। যাদের জীবন জীবিকা চাষবাস এবং পশু প্রতিপালন। তিস্তার প্রবল বন্যায় কখনো কখনো নষ্ট হয়ে যায় তাদের আবাদি ফসলসহ বসতবাড়ি। তবুও তারা যুগ যুগ ধরে নিরুপায় হয়ে বেঁচে থাকেন তিস্তা বাহির চড়ে। আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা নিতে তাদের হয়তো বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুবা জলপাইগুড়িতে আসতে হয়। আবার প্রসূতি মায়েদের এবং সদ্যোজাত শিশুদের নিয়ে তিস্তা নদী পেরিয়ে বোয়ালমারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসতে অনেকটাই নাজেহাল হতে হয়। তাই ঐ সমস্ত এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে এমনই এক মানবিক উদ্যোগ নিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু বলেন তিস্তা নদীর চরে বসবাসকারী প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি সদ্যোজাত শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন এছাড়াও এলাকার বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ এবং সাধারণ মানুষদের রক্ত পরীক্ষার পাশাপাশি তাদের স্ফুটাম সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন আগামী দিনেও এই পরিষেবা বহাল থাকবে।এলাকার নাগরিক তথা সমাজসেবী প্রসেনজিৎ কুমার লালা বলেন এই প্রথম কোন ব্লক স্বাস্থ্য আধিকারিক ভ্যাকসিন দিতে ট্রলিতে করে তিস্তা নদী পাড়ি দিয়েছেন।তিনি আরো বলেন এলাকায় প্রচুর মানুষ এই স্বাস্থ্য Shibir-এ স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেন।তিনি আরো বলেন আগামী দিনেও এই পরিষেবা প্রদানের জন্য ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসুর কাছে আবেদন রাখবো।
0
comment0
Report
ABArup Basak
Feb 16, 2026 04:32:28
Mal Bazar, West Bengal:গতকাল মালবাজার থানার পুলিশ ২৪ ঘন্টা内میں বিক্রি হওয়া নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে। একই সময়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে একজন নারীও রয়েছে। ওদলাবাড়ি হিন্দি হাই স্কুল এলাকার বাসিন্দা দুগgyi সাহানি নামে এক মহিলার ছয় বছরের শিশুটি দুপুরবেলার মধ্যে নিখোঁজ হয়। পরিবার সংগত খোঁজাখুঁজি করার পরে বার্তা পান যে মূল অভিযুক্ত প্রিয়াঙ্কা খাতুনের মাধ্যমে তার স্বামী কুনাল কুমার শিশুটিকে বিহারের পূর্ণিয়া জেলার সুরেশ সিংয়ের কাছে বিক্রি করেছে। পুলিশ কুনাল কুমারকে গ্রেফতার করে পূর্ণিয়ায় সুরেশ সিংয়ের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্ত চলছে ताकि কোনো বড় চক্র জড়িত আছে কিনা জানা যায়। এলাকায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও সচেতনতা প্রচারের কথা বলা হয়েছে; ডুয়ার্স এক্সপ্রেস মেলের রাজু নেপালি বলেন, গ্রামে ও চাবাগান এলাকায় সচেতনতা বাড়াতে হবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Feb 16, 2026 03:48:53
Kolkata, West Bengal:এপ্রিলের শুরুতেই বাংলার যুব সাথী প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। বিক্ষিতভাবে রাজ্যের কিছু জায়গায় রবিবার থেকে যুব সাথী ক্যাম্প চালু হয়েছে। সার্বিক ভাবে আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্র সকাল ১০ টা থেকে চালু হচ্ছে যুব সাথী রেজিস্ট্রশন শিবির। রাজ্যের অন্তবর্তী বাজেটে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিক ভাবে, অগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা হয়েছিল বাজেটে। পরে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা অর্থ সাহায্য পাবেন। *কারা পাবেন যুব সাথী?* ১) আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ২) আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩) এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন। ৪) কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। ৫) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন। *কারা পাবেন না যুব সাথী?* ১) সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের আওতাভুক্ত নন। ২) রাজ্য সরকারের অন্য কোনও একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের বা স্কিম উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পেয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। *কবে পর্যন্ত আবেদন বা রেজিস্ট্রশন করা যাবে?* ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। *দুয়ারে সরকার* ক্যাম্পের আদলে *বাংলার যুব সাথী প্রকল্প* আবেদন গ্রহণের জন্যেও শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই এই প্রকল্পের জন্য আবেদন পত্র পাওয়া যাবে। *কি কি নথি নিয়ে যেতে হবে?* ০১) আধার কার্ড ০২) মাধ্যমকি বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড ০৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ০৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ০৫) পাসপোর্ট সাইজ ছবি (সাম্প্রতিক ছবি) ০৬) মোবাইল নম্বর (ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য)
0
comment0
Report
Advertisement
Back to top