কাঁথিতে আক্রান্ত প্রতিবাদী মহিলা, অবরোধ এলাকায়
Mahishadal, West Bengal:কাঁথিঃ মাথাভাঙ্গা, নৈহাটির পর এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে মহিলা প্রতিবাদীর ওপর আক্রমণ নেমে এলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। গতকাল রাতে কাঁথির পোস্ট অফিস মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাকী প্রতিবাদ করছিলেন স্থানীয় এক মহিলা। এরপর রাতের অন্ধকারে স্থানীয় এক ব্যবসায়ী তার ওপর হামলা চালায়। হাতে থাকা তার পোস্টার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় মানুষজনেরা জানতে পেরে ওই এলাকায় ভিড় জমায় এবং দোষীর গ্রেফতারের দাবিতে অবরোধ শুরু করেন।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
