Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Purba Bardhaman713103

বাইকনিয়ে প্রায় ১লক্ষ্য ৭৮হাজার টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

Kaushik ChakrabortyKaushik ChakrabortyFeb 06, 2026 00:40:59
Bardhaman, West Bengal:বর্ধমান:ব্যাংক থেকে টাকা তুলে মোটরবাইকে বাড়ি ফেরার পথে দিনের আলোতেই দুষ্কৃতীরা প্রায় ১লক্ষ্য ৭৮হাজার টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেলো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর মেমারি রাস্তায়, মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে ঝিকরা স্টোরের সংলগ্ন কামারশাল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মন্তেশ্বরের মাঝের গ্রামের উপভোক্তা চাষী মানিক চ্যাটার্জি ও সোমেশ্বর পাল নামে দুই কৃষক সাতগেছিয়া SBI ব্যাংক থেকে প্রায় ১ লক্ষ্য ৭৮হাজার টাকা তুলে মন্তেশ্বরের মাঝের গ্রামে বাড়ি ফিরছিলেন। বাড়ি আসার পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামারশালে কাজ মিটিয়ে মোটরবাইকে চাপার সময় অপর দিক থেকে একটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে সোমেশ্বর পালকে বাইক থেকে টেনে হিজড়ে ফেলে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে দ্রুত গতিতে যায়। মোটরবাইকটি চালাচ্ছিল উপভোক্তা মানিক চ্যাটার্জি, আর , মোটরবাইকে বসে থাকা সোমেশ্বর পালের হাতেই টাকার ব্যাগটা ছিল বলে জানা যায়। অপর উপভোক্তা মানিক চ্যাটার্জি জানিয়েছেন ব্যাগে ১ লক্ষ্য ৭৮হাজার টাকা ও দুইজনের পাস বই ও চেক বই ছিল জানান তিনি। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে এই দিন দিনের আলোয় সচল রাস্তায় ভয়াবহ কায়দায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বলে জানা যায়।
0
comment0
Report
Purba Bardhaman713103

ঘানি কলের মেশিনে মাফলার জড়িয়ে মর্মান্তিক মৃত্যু

Kaushik ChakrabortyKaushik ChakrabortyFeb 03, 2026 05:19:18
Bardhaman, West Bengal:বর্ধমান:সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় সরষে পিসাইয়ের ঘানি কলে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম সিরাজুল মন্ডল। তাঁর বাড়ি সিদ্দেপাড়া এলাকায় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, প্রতিদিনের মতোই ঘানি কলে সরষে পিসাইয়ের কাজ করছিলেন সিরাজুল মন্ডল। সেই সময় অসাবধানতাবশত তাঁর গলায় থাকা মাফলারটি ঘানি কলের মেশিনে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার গলার অধিকাংশ অংশ টাই কেটে যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
0
comment0
Report
Purba Bardhaman713403

সম্প্রীতি উৎসব ২০২৬

Kaushik ChakrabortyKaushik ChakrabortyJan 26, 2026 02:26:04
Sukdal, West Bengal:দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব ২০২৬ নানান অনুষ্ঠানের মাধ্যমে চলছে। সকাল থেকে প্রভাত ফেরী, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, চার দলীয় ফুটবল প্রতিযোগিতা সহ সান্ধ্যকালীন অনুষ্ঠান দিয়ে শেষ। মেমারি শহরে ক্রীড়া জগতে অনন্য নজির গড়ে চলেছে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘ। আবাসিক ফুটবল কোচিং, ক্যারাটে প্রশিক্ষণ তাদের মাঠে চলছে। শুরু করতে চলেছে ডিউস ক্রিকেট কোচিং একাডেমি ও অ্যাথলেটিক কোচিং। পাশাপাশি সামাজিক কাজেও যথেষ্ট ভূমিকা দেখা যায়। সারা বছর ধরে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা পূরণ করে চলেছে। আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য রক্তদান উৎসব করা হয়, সেখানে ৬০ জন মহিলা পুরুষ নির্বিশেষে রক্ত দেন। দুপুর ২টা থেকে চারদলীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতগাছিয়া ফুটবল কোচিং সেন্টার, পাড়ার ফুটবল কোচিং সেন্টার, পান্ডুয়া ফুটবল একাডেমি ও খাঁড়ো যুবক সংঘ ফুটবল একাডেমি। চূড়ান্ত প্রতিযোগিতায় ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয় খাঁড়ো যুবক সংঘ ফুটবল একাডেমি ও রানার্স হয় পান্ডুয়া ফুটবল একাডেমি। ম্যান অফ দ্য ম্যাচ সম্মান অর্জন করেন অঙ্কিত মোহান্ত এবং বেস্ট গোলকিপার সেখ মিরাজউদ্দিন। এদিন এই অনুষ্ঠানে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুরসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0
comment0
Report
Advertisement
Purba Bardhaman713103

সিটি অফ জয়কে সিটি অফ ভয় বানিয়ে দিয়েছে তৃণমূল: বিপ্লব দেব

Kaushik ChakrabortyKaushik ChakrabortyJan 25, 2026 01:49:44
Bardhaman, West Bengal:বর্ধমান:একসময় বাইরের রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় আসতে ভালোবাসতেন। বাবা-মায়েরা সন্তানদের বলতেন—কলকাতা দেখে আয়, বর্ধমানের কার্জন গেট, হাওড়া ব্রিজ দেখে আয়। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। এখন কেউ কলকাতায় যেতে চাইলে বাবা-মায়েরা আশঙ্কায় থাকেন, সাবধানে যেতে বলেন। দিদির শাসনে ‘সিটি অফ জয়’ আজ ‘সিটি অফ ভয়’-এ পরিণত হয়েছে—এভাবেই তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শনিবার বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-র অংশ হিসেবে বর্ধমানের বড়নীলপুরে আয়োজিত এক পথসভা থেকে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিপ্লব দেব বলেন, তার সভা কার্জন গেটে হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন অনুমতি দেয়নি। বাধ্য হয়ে তাকে বড়নীলপুরে পথে নামতে হয়েছে। তিনি বলেন, “যখন কেউ পথে নামে, তখন কী হয়, তা দিদি খুব ভালোভাবেই জানেন।” সভা থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়েও শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা। তিনি দাবি করেন, এই রাজ্যে আর ‘ডাবল-ডাবল’ জাল ভোট চলবে না। বর্ধমানে প্রায় ২৩ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যাদের তিনি ‘ভূত ও প্রেতাত্মা’ বলে কটাক্ষ করেন। বিপ্লব দেবের বক্তব্য, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন ভুয়া ভোটারদের নাম বাদ দিয়েছে। ফলে এবার আর জাল ভোট দিয়ে জেতা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিনের সভা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান বিজেপি নেতা।
0
comment0
Report
Purba Bardhaman713103

জাপানের বিশ্বখ্যাত মহিলা ক্যারাটের প্রশিক্ষিকা সিহান "ইউকো হীরায়ামা" এলেন বর্ধমানে।

Kaushik ChakrabortyKaushik ChakrabortyJan 23, 2026 07:38:54
Bardhaman, West Bengal:বর্ধমানে:জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যসোসিয়েশনের উদ্যোগে রবিবার বর্ধমানের লোকো এলাকায় রেলওয়ে কমিউনিটি হলে এক দিনের ক্যারাটে সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন সেনসাই সোমনাথ পাল চৌধুরী (চেয়ারম্যান, জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ইন্ডিয়া), চন্দন সরকার (সভাপতি, জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন), সেখ ইসমাইল (সম্পাদক জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন), সহ বিভিন্ন জেলার প্রশিক্ষক ও ছাত্রছাত্রীরা। এদিনের সেমিনারের মধ্যমণি ছিলেন জাপানের ক্যারাটের প্রশিক্ষিকা সিহান "ইউকো হীরায়ামা"। সেমিনারে উপস্থিত ৩০০ জন ছাত্রছাত্রীকে তিনি প্রশিক্ষণ দেন। হেড কোয়াটারের এই মহিলা প্রশিক্ষিকাকে কাছে পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরা। আয়োজন সেনসাই চন্দন সরকার বলেন, ইউকো হীরায়ামার উপস্থিতি ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল এবং এই প্রশিক্ষণ তাদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে।
0
comment0
Report
Advertisement
Back to top