বন্ধুর ৬৩ তম জন্মদিনে প্রবীনরা, কেক কেটে রক্তদানের মধ্যদিয়ে পালিত হল জন্মদিন
Natshal, West Bengal:অন্য ভাবে জন্মদিন পালন। রবিবার এমন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে। বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়ার ৬৩ তম জন্মদিনে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রক্তদাতা সংগঠনের সঙ্গে যুক্ত সংগঠনগুলি সহ এলাকার মানুষজন। রবিবার দুপুরে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির মন্দির প্রাঙ্গনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মুমুর্শ রোগীদের জীবন বাঁচাতে এই রক্তদান শিবির বলে জানিয়েছেন আশীষবাবু। এদিন পুরুষ ও মহিলা সহ এলাকার মোট ১২৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
