"টানা বৃষ্টি,চিন্তায় প্রতিমা শিল্পীরা"
Natshal, West Bengal:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও হলদিয়ায় বিশ্বকর্মা পুজো থেকেই পুজোর আনন্দ শুরু হয়। তবে এই বছর আবহাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে রোদের দেখা নেই এবং ঠাকুর শুকানো তো দূরের কথা, জলমগ্ন হয়ে নষ্ট হচ্ছে। এ কারণে মন্ডপে প্রতিমা পাঠানো নিয়ে প্রতিমা শিল্পীরা চিন্তায় আছেন। ১৭ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, মহিষাদল, কোলাঘাট, কাঁথি সহ অন্যান্য এলাকাগুলিতে পুজোর আয়োজন রয়েছে। প্রাকৃতিক দূর্যোগ কাটিয়ে পুজোর ছন্দে ফেরা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
