হলদিয়ায় প্রাকৃতিক দুর্যোগ: ২০০ যাত্রী আটকা
Natshal, West Bengal:হলদিয়া:প্রাকৃতিক দুর্যোগের কারনে শনিবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় কুকড়াহাটি-রায়চক এবং কুকড়াহাটি-ডায়মন্ড হারবার, হলদিয়া টাউনশিপ ও নন্দীগ্রাম ফেরি সার্ভিস । সব মিলিয়ে প্রায় ২০০ জন যাত্রী আটকে পড়েছেন কুকড়াহাটি ও টাউনশিপ পয়েন্টে । লঞ্চ চালানোর জন্য যাত্রীরা জেটি ঘাটে বিক্ষোভ দেখাতে থাকে। বিশেষ করে ডায়মন্ড হারবার যাত্রীরা লঞ্চ চালু করার জন্য জেটি ঘাটে চাপ দিতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
