পাঁশকুড়ায় " অভয়া ক্লিনিক" পরিষেবায় কিঞ্জল ও অনিকেতরা
Natshal, West Bengal:আর জি কর ঘটনায় জুনিয়র ডাক্তাদের আন্দোলনের প্রথমসারির মুখ মেদিনীপুরের দুই যুবক কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতো। এবার তাদের উদ্যোগেই পাশকুড়ায় খোলা হলো " অভয়া ক্লিনিক"। প্রাকৃতিক দূর্যোগ ও ডিভিসির অতিরিক্ত জল ছাড়ায় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যায় জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাদের চিকিৎসা পরিষেবা দিতে এবার এগিয়ে এলো জুনিয়র চিকিৎসকেরা। রবিবার পাঁশকুড়া নাগরিক সমাজের ব্যবস্থাপনায় WBJDF এর পরিচালনায় দুটি " অভয়া ক্লিনিক" খোলা হয়।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
