বন্যা কবলিত খাজুরী গ্রামে ত্রাণ নিয়ে এলেন অপার্থিব ইসলাম
Bardhaman, West Bengal:মেদিনীপুরের ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরী গ্রামে জলবন্দি মানুষদের কাছে ত্রাণ বিতরণে পৌঁছে দিলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। একদিকে ডিভিসির জল ছাড়া আর অন্যদিকে দীর্ঘদিন ধরে নিম্নচাপের বৃষ্টি এই দুইয়ের কবলে পড়ে পূর্ব বর্ধমান,হুগলি, পশ্চিম মেদিনীপুর ,পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বেশ কিছু এলাকা বানভাসি অবস্থার মধ্যে রয়েছে। কোথাও এক হাঁটু জল কোথাও আবার এক গলা জল। তাই এই পরিস্থিতির মধ্যে বন্যা কবলিত এলাকা গুলির মানুষের জীবন জীবিকা বন্ধ এক প্রকার বলাই চলে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
