ট্রেনের মহিলা যাত্রীদের সুরক্ষায় খড়্গপুরে গঠন পিঙ্ক মোবাইল টিম
Midnapore, West Bengal:মহিলাদের নিরাপত্তা আরো দৃঢ় করতে খড়গপুর স্টেশনে মোতায়েন হল "পিঙ্ক মোবাইল টিম"। বিভিন্ন জায়গা থেকে রেলের যাত্রীরা খড়গপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। মহিলাদের যাতে কোন ইভটিজিং এর শিকার হতে না হয় তা দেখবে এই পিঙ্ক মোবাইল টিম। তাছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষরা ইচ্ছাকৃতভাবে উঠে মহিলাদের উত্যক্ত করেছে। এই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং মহিলা রেল যাত্রীদের সুরক্ষা আরো দৃঢ় করতে খড়গপুর জিআরপির পক্ষ থেকে " পিঙ্ক মোবাইল টীম" গঠন করা হয়েছে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
