হাতির দ্বারা ক্ষতিগ্রস্থ, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ পাথরকুমকুমি গ্রামবাসীদের
Midnapore, West Bengal:হাতিতে ক্ষতি করেছে চাষের জমি, ভেঙেছে বাড়ি, বারবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের মানুষ। মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার রাস্তায় পাথরকুমকুমি এলাকায় সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বারে বারে হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, কিন্তু সেভাবে সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা। এই অভিযোগ তুলেই রাস্তায় বসে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পরে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সাথে কথা বলে অবরোধ সরিয়ে দেয়।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
