কেশপুরে প্রবল বৃষ্টিতে প্লাবিত হলো ৫ গ্রাম, হাজারো মানুষ ঘরবন্দী
Midnapore, West Bengal:নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় ৫/৬ টি গ্রাম সহ চাষজমি। জলের তলায় যাতায়াতের রাস্তা। ঘরবন্দী কয়েক হাজার নিরুপায় মানুষ। গত তিনদিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে ২নং শিরশা গ্রাম পঞ্চায়েতের অকুলসাঁড়া, আকমুড়া, সিদ্ধেশ্বরী, পাখিরাপাড়া সহ ৫/৬ টি গ্রামে। ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রীজও জলের তলায়, ফলে বন্ধ যাতায়াত। নদী জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় ৪/৫০০ বিঘা চাষজমি।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
