উখড়া যোগা সেন্টারের উদ্যোগে ইন্টারক্লাব যোগাসন প্রতিযোগিতা
Ukhra, West Bengal:দুর্গাপুর সাব ডিভিশন যোগা অ্যাসোসিয়েশন অনুমোদিত উখরা যোগা সেন্টারের উদ্যোগে আয়োজিত হল একদিনের ইন্টার ক্লাব যোগাসন প্রতিযোগিতা । বুধবার প্রতিযোগিতাটি হয় অন্ডাল ব্লকের উখরা কমিউনিটি হলে । ৮ টি বিভাগে অংশ নিয়েছিল ৩০০ প্রতিযোগী । সকল প্রতিযোগীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হয় । প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন অন্ডাল ব্লকের বিডিও দেবাঞ্জন দত্ত । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিএলের বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
