জলের দাবিতে পথ অবরোধ, অন্ডালের খান্দরা বড়তলা এলাকায়
Andal, West Bengal:একদিকে সাইক্লোন দানার আতঙ্কে আতঙ্কিত রাজ্যবাসী, সাইক্লোনের রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টিপাত। ঠিক সেই মুহূর্তে জলেরই দাবিতে খান্দরা অন্ডাল যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল খান্দরার ডাঙ্গালপাড়া এলাকার পুরুষ ও মহিলারা। বৃহস্পতিবার সকাল ন'টা থেকে চলে পথ অবরোধ। পথ অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয় উখড়া- অন্ডাল প্রধান রাস্তার ওপর। অবশেষে পঞ্চায়েতের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।বিগত ১০ দিন জল না থাকায় চরম সমস্যায় পাড়ার শতাধিক মানুষ ।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
