জল যন্ত্রণায় নাজেহাল ফুলিয়া
Phulia, West Bengal:নদিয়ার শান্তিপুরে অবিরাম বৃষ্টিতে ফুলিয়া আন্ডারপাস জলমগ্ন হয়েছে। জল নিকাশির ব্যবস্থা না থাকায় আন্ডারপাসের জল মৃৎশিল্পের কারখানায় ঢুকে পড়ছে। দুর্গাপূজার আগে মৃৎশিল্পীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা জলমগ্ন সার্ভিস রোডে অবরোধ করে বিক্ষোভ দেখান। ফুলিয়া স্টেশন রোডে ঢোকার মুখে জাতীয় সড়কের আন্ডারপাস এবং সার্ভিস রোডে জলের উপর দাঁড়িয়েই তাঁরা প্রতিবাদ জানান। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
