আবারও ধসের আতঙ্ক পাণ্ডবেশ্বরের নবগ্রাম অঞ্চলে,আই সি ডি এস সেন্টারে আশ্রয় নিল পরিবার
Nabagram, West Bengal:চলতি মাসেই অন্ডালের দুটি জায়গায় পর পর ধসের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এবার আবার সেই ধসের ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রামের মুসলিম পাড়ায়। একেবারে ঘরের মেঝেতে বড় আকারের দুটি গর্ত সৃষ্টি হয়েছে। বাড়ীর মালিক ছবি খাতুন, শেখ রসু জানান, বুধবার রাতে হটাৎ করে একটা শব্দ হয় তারপরই দেখা যায় ঘরের মেঝেতে দুটি জায়গায় বড় আকারের দুটি গর্তের সৃষ্টি হয়।বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘরটির সামনে দাঁড়িয়ে সিরাজ বলেন শেখ রাসুর বাড়িতে ধসের ঘটনাটি সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিকদের জানানো হয়েছে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
