দ্বিতীয় দফায় রাজ্যের একাধিক জেলার দুর্গাপুজো মন্ডপের শুভ উদ্ধোধন
Bishanpur Srirampara, West Bengal:শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় রাজ্যের একাধিক জেলার দুর্গাপুজো মন্ডপের শুভ উদ্ধোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মালদহ জেলার চাঁচল ইয়ুথ ক্লাবেরও পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।যার জন্য বিশা আয়োজন করে ইয়ুথ ক্লাবের পুজো কমিটির কর্মকর্তারা।সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়, চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ,চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
