নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা
Bankura, West Bengal:পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যোগ দিতে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে রওনা হল সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আজ ভোর থেকে আরও ট্রেনে করে আন্দোলনকারীরা কলকাতার দিকে রওনা দেন। তাঁদের দাবী, আর জি করে নির্যাতিতার বিচার এখনও সম্পন্ন হয়নি এবং রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্দোলনকারীরা নির্যাতিতার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজকের অভিযানে যোগ দিচ্ছেন।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
