তৃণমূল কর্মীর ট্রাক্টর আগুন দিয়ে পুড়িয়ে দিলো দুষ্কৃতীরা
Kumarganj, West Bengal:দঃদিনাজপুরের কুশমন্ডির দেউল পঞ্চায়েতের ইসনাইলে গভীর রাতে ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিরাlঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য।কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেছেন মোজাম্মেল হোসেনlতিনি জানান গভীর রাতে তার ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরাlগ্ৰামবাসীর সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।দঃদিনাজপুরের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, তৃণমূল কর্মীর ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।থানায় অভিযোগ হয়েছে,পুলিশ তদন্ত শুরু করেছে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
