icon-pinewzicon-zee
PINEWZ
become creator
न्यूज़ क्रिएटर बनें

आपकी स्थानीय कहानियाँ, आपकी आवाज़

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Pinewz
733141
Kamal Kumar BiswasKamal Kumar BiswasFollow24 Nov 2024, 10:33 am

বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে জয়,আনন্দে মেতে উঠলো তৃণমূল

Kumarganj, West Bengal:প:বঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে TMC প্রার্থীরা জয়ী হওয়ার পর, বালুরঘাট শহরে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা।উপস্থিত ছিল বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র,শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল।বালুরঘাট থানা মোড়ে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ ও ফটকা ফাটিয়ে উৎসব উদযাপন করা হয়।প্রীতম রাম মণ্ডল বলেন এই জয়ের জন্য বাংলার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।এই জয় বাংলার মানুষের কাছে একটি বড় বার্তা।রাম-বাম জোটের মাধ্যমে রাজ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত হয়েছিল,তা ব্যর্থ হয়েছে।
0
0
Report
Pinewz
733141
Kamal Kumar BiswasKamal Kumar BiswasFollow24 Nov 2024, 10:28 am

বোল্লা মেলায় ভক্তদের মিষ্টি মুখ করান বিজেপির রাজ্য সভাপতি

Kumarganj, West Bengal:বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দর্শনার্থীদের মিষ্টিমুখ করান।উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় উপস্থিতি ছিলেন সুকান্ত বাবু।মেলায় তিনি জলছত্রের শুভ সূচনা করেন।এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে।পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়।মেলায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।এই দিনটি স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়।
0
0
Report
Advertisement
Pinewz
733141
Kamal Kumar BiswasKamal Kumar BiswasFollow22 Nov 2024, 02:39 am

বিশ্ব মৎস্যজীবী দিবসে নদীকে ভালোবাসার বার্তা ছড়িয়েছে মৎস্যজীবীরা

Kumarganj, West Bengal:দিশারী সঙ্কল্পের আত্রেয়ী বাঁচাও আন্দোলনে যোগ্য সহযোগিতা করেছেন মৎস্যজীবীরা,তাই তাদের কাজকে শ্রদ্ধা জানাতে বালুরঘাটের খিদিরপুর হালদার পাড়ায় নব নির্মিত রেল ব্রীজের কাছে আত্রেয়ী নদীতে প্রায় ৫০বছর ধরে মৎস্যজীবিকায় যুক্ত আছেন এমন নদী বন্ধুদের সম্মান জাননো হলো lনদী বন্ধু সম্মান প্রাপক দের নাম:সুধীর চন্দ্র হালদার(৬৮)মাছ ধরছেন ৫০ বছর ধরে,অধীর হালদার(৬৪)মাছ ধরছেন ৪৫বছর ধরে,কীর্তন হালদার(৬৫)মাছ ধরছেন ৪৮ বছর ধরে উপস্থিত ছিলেন সম্পাদক তুহিনশুভ্র মন্ডল , মৎস্যজীবী পরিবারের সন্তান ঝন্টু হালদারও।
0
0
Report
Advertisement
Back to top