পতিরামে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা
Kumarganj, West Bengal:পতিরামে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা।এই পরীক্ষায় পতিরামের দুটো সেন্টারে মোট ৭৩৬ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত ছিল। প্রায় ৯৬% পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসেছে।বালুরঘাট পূর্ব ও কুমারগঞ্জ চক্রের শিক্ষার্থীরা এই দুটো সেন্টারে পরীক্ষা দিতে এসেছে। বালুরঘাট পূর্ব চক্রের সেন্টার ইন চার্জ শুভাশীষ সাহা জানিয়েছেন গতবছর থেকে আমরা সারা রাজ্যে এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করেছি।শিশুদের চকোলেট ও কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
