icon-pinewzicon-zee
PINEWZ
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Pinewz
713103
Kaushik ChakrabortyKaushik ChakrabortyFollow21 Feb 2026, 04:59 pm

নিষেধাক্কাকে থোড়াই কেয়ার, উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও উচ্চস্বরে মাইক ও বাজনা বাজিয়ে মিছিল

Bardhaman, West Bengal:বর্ধমান:নিষেধাক্কাকে থোড়াই কেয়ার। উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও উচ্চস্বরে মাইক ও উচ্চস্বরে বাজনা বাজিয়ে শনিবার তৃণমূলের মহা মিছিল বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।শুধু তাই নয়,সেই মিছিলে প্রথম সারিতে ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ কুমার মালিক। তাকে মঞ্চে মাইক হাতে বক্তব্য রাখতেও দেখা যায়। বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে এদিন এই মহামিছিল ও সভা হয়। সরকারি নিষেধাজ্ঞা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনরকম মাইক ব্যবহার করে মিছিল মিটিং বা অনুষ্ঠান করা যাবে না। কিন্তু শাসক দল সেসবের কোন পরোয়া করে না। বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে নবাব হাট পর্যন্ত তীব্র স্বরে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে মহা মিছিল করলো তৃণমূল কংগ্রেস। বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে শুধু মিছিল নয় রীতিমতো মঞ্চ তৈরি করে সভা হল। আর সেখানে একের পর এক জেলার তাবড় নেতারা বক্তব্য রাখলেন। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ কুমার মালিক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের সহ-সভাপতি গার্গি নাহা, বর্ধমান এক ব্লক সভাপতি মানস ভট্টাচার্য সহ বিভিন্ন নেতা নেত্রী। প্রথমে গোলাপবাগ মোড় থেকে নবাব পর্যন্ত বিশাল মিছিল হয়‌ আর সেখানে মাইক বাজিয়ে শ্লোগান এবং বাদ্যযন্ত্রের তীব্র আওয়াজ। মিছিল শেষে তারা পথসভা করে। সেখানেও মাইক ব্যবহার করা হলো। মাইক্রোফোন হাতে বক্তব্য রাখেন বিধায়ক, জেলা যুব সভাপতি সহ একের পর এক নেতারা। প্রশাসনের নজরদারি কোথায় প্রশ্ন উঠেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে অনুমতি পেল এই মিছিল করার এবং মাইক বাজিয়ে সভা করার ? তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় দেখা যায় পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহার হলে প্রশাসন করা হাতে তা দমন করেন। কিন্তু এদিন পুলিশি পাহারায় একেবারে পুলিশের চোখের সামনেই জমজমাট তৃণমূলের এই মিছিলে মাইক বাজিলো তীব্র স্বরে। যা নিয়ে শুধু রাজনৈতিক নয়, শিক্ষা জগত সহ বিভিন্ন শুভবুদ্ধির সম্পন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
0
0
Report
Pinewz
711101
Kaushik ChakrabortyKaushik ChakrabortyFollow21 Feb 2026, 03:49 pm

রড ছাড়া ঢালাইয়ের অভিযোগে উত্তেজনা, কালনার,হাটকালনায় রাস্তার কাজ ঘিরে বিক্ষোভ

Howrah, West Bengal:বর্ধমানঃপূর্ব বর্ধমান জেলার,কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের লিচুতলা মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ ঘিরে শনিবার দুপুরে উত্তেজনা ছড়ায়। রাস্তার ধারে ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হচ্ছে না—এই অভিযোগ তুলে কর্মরত শ্রমিকদের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ। এর জেরে কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। সম্প্রতি পেভার ব্লক ইট দিয়ে পুরো রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু রং পাড়া পূর্ব এলাকায় ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বাসিন্দাদের বক্তব্য, “অন্যদিকে রড দিয়ে ঢালাই হয়েছে, এখানে কেন হবে না? তাই কাজ বন্ধ রাখতে বলেছি। কী সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, সেটিও দেখাতে বলা হয়েছে"।
0
0
Report
Pinewz
713101
Kaushik ChakrabortyKaushik ChakrabortyFollow12 Feb 2026, 10:16 am

কালনা মহকুমা হসপিটালে হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচি

Bardhaman, West Bengal:বর্ধমান: কালনা মহকুমা হসপিটালে হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচির অনুষ্ঠিত হলো এদিন বৃহস্পতিবার। হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে হাসপাতালে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হজযাত্রীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। হাজির ছিলেন কানলা মহকুমা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সহ বিভিন্ন হজযাত্রীরা। জানা গিয়েছে মহকুমায় ১৮ জন এবছর হজ যাত্রায় অংশগ্রহণ করবেন। হসপিটালে তরফে তাদের টীকা করণ ও করানো হয় এ দিন বৃহস্পতিবার।
0
0
Report
Advertisement
Pinewz
713212
Kaushik ChakrabortyKaushik ChakrabortyFollow8 Feb 2026, 03:35 am

কালনা ও শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল ভিজিট করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য অধিকর্তা

Rajbandh Choti, West Bengal:বর্ধমান: কালনা ও শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল ভিজিট করলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ স্বপন সোরেন। শনিবার সকালে তার সাথে আসা তাদের একটি প্রতিনিধি দল শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, পাশাপাশি শ্রীরামপুর হসপিটাল এ থাকা স্থানীয় নাদনঘাট থানার আইসির উদ্যোগে করা ফুলের বাগান নিয়েও প্রশংসা করেন এদিন তিনি। পাশাপাশি তার মন্তব্য ফুলের বাগানের কারণে রোগীদের মানসিক অবস্থা ভালো থাকবে। এর পরবর্তী সময় দুপুরের পর কালনা মহকুমা হসপিটাল পরিদর্শনে করেন তিনি। এদিন বিকেলে কালনা মহকুমা হসপিটালে পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম সন্ধ্যাকালীন আউটডোর পরিষেবা ও চালু করেন তিনি।বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হসপিটালে মিলবে আউটডোর পরিষেবা।
0
0
Report
Pinewz
713103
Kaushik ChakrabortyKaushik ChakrabortyFollow6 Feb 2026, 12:40 am

বাইকনিয়ে প্রায় ১লক্ষ্য ৭৮হাজার টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

Bardhaman, West Bengal:বর্ধমান:ব্যাংক থেকে টাকা তুলে মোটরবাইকে বাড়ি ফেরার পথে দিনের আলোতেই দুষ্কৃতীরা প্রায় ১লক্ষ্য ৭৮হাজার টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেলো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর মেমারি রাস্তায়, মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে ঝিকরা স্টোরের সংলগ্ন কামারশাল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মন্তেশ্বরের মাঝের গ্রামের উপভোক্তা চাষী মানিক চ্যাটার্জি ও সোমেশ্বর পাল নামে দুই কৃষক সাতগেছিয়া SBI ব্যাংক থেকে প্রায় ১ লক্ষ্য ৭৮হাজার টাকা তুলে মন্তেশ্বরের মাঝের গ্রামে বাড়ি ফিরছিলেন। বাড়ি আসার পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামারশালে কাজ মিটিয়ে মোটরবাইকে চাপার সময় অপর দিক থেকে একটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে সোমেশ্বর পালকে বাইক থেকে টেনে হিজড়ে ফেলে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে দ্রুত গতিতে যায়। মোটরবাইকটি চালাচ্ছিল উপভোক্তা মানিক চ্যাটার্জি, আর , মোটরবাইকে বসে থাকা সোমেশ্বর পালের হাতেই টাকার ব্যাগটা ছিল বলে জানা যায়। অপর উপভোক্তা মানিক চ্যাটার্জি জানিয়েছেন ব্যাগে ১ লক্ষ্য ৭৮হাজার টাকা ও দুইজনের পাস বই ও চেক বই ছিল জানান তিনি। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে এই দিন দিনের আলোয় সচল রাস্তায় ভয়াবহ কায়দায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বলে জানা যায়।
0
0
Report
Advertisement
Back to top