বিজেপি আদিবাসী মোর্চার প্রতিবাদ: দখলদারি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ!
Balurghat, West Bengal:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার আদিবাসী নাবালিকা ধর্ষণ ও আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি আদিবাসী মোর্চা জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে মিছিল করে তাঁরা জেলা পুলিশ সুপার অফিসে পৌঁছান। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বিজেপি আদিবাসী মোর্চার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন প্রদান করা হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি জুয়েল মুর্মু ও তপনের বিধায়ক বুধরাই টুডু, সহ অন্যান্য জেলা নেতারা।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
