এবার লাভপুরের দাঁড়কা অঞ্চলে BJPছেড়ে ২০০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন
Labpur, West Bengal:গত লোকসভা নির্বাচনে এই দাঁড়কা গ্রামের তিনটি বুথের মধ্যে দুইটি বুথে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল। তাই লাভপুর ব্লকের দাঁড়কা গ্রাম থেকেই ২০০টি বিজেপি পরিবারকে নিজেদের সাথে যুক্ত করল তৃণমূল কংগ্রেস,তার ফলে আগামীতে এলাকার সংগঠন আরোও মজবুত করতে শাসকদল তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন ২০০টি বিজেপি পরিবার। যদিও এই যোগদান সভায় দাঁড়কা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ মন্ডল ও ৩টি বুথের এজেন্ট কাজল রায়ের মতো ব্যক্তিদের নাম থাকলেও কিন্তু যোগদান সভায় দেখা গেল না তাদের।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
