Back
दासपुर की सड़कों की बदहाल हालत पर सांसद देव के वादे पर ग्रामीण नाराज़, सड़क मरम्मत अटकी
CDChampak Dutta
Feb 27, 2026 06:46:35
Kaji Chak, West Bengal
গত নির্বাচনের প্রচারে বেরিয়ে এই রাস্তারই হাল ফেরানোর কথা দিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। কথা রাখেনি দেব, এই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ।। ২০২৬ এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়।। ভোটের আগে প্রায় শেষ রাস্তাশ্রী ও প্রথশ্রী প্রকল্পে পাশ হওয়া প্রায় সকল রাস্তার কাজ। গ্রাম পঞ্চায়েতগুলোতে পাড়ায় সমাধানে মিটেছে সমস্যা। তবে উন্নয়নের আঁচ লাগেনি দাসপুরের প্রত্যন্ত গ্রামের মাঝে তিন জেলার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২নম্বর ব্লকের খেপুত দক্ষিণবার, বেনাই, রানিচক গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে গিয়েছে চেতুয়া সার্কিটের বাঁধ। সেই বাঁধের উপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় প্রায় চার বছর আগে তৈরি হয়েছিল একটি ১৪ কিলোমিটার পিচ রাস্তা। তবে ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ দুই বছর যেতে না যেতেই পিচ রাস্তা ভেঙ্গেচুরে একেবারে বেহাল অবস্থা, পুনঃরায় তার হাল ফেরাতে নজর নেই প্রশাসনের।রাস্তাটি সংযোগ করেছে বেনাই, কৈজুড়ি,রানিচক জোতকানুরামগড়ের মতো একাধিক গ্রামকে। সাধারণ মানুষ জানান লোকসভা ভোটের আগে ওই রাস্তায় দিয়েই সাংসদ দেবের গাড়ি এসেছিল,ভোট প্রচারে এসে রাস্তার বেহাল অবস্থা দেখে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব সাধারণ মানুষকে কথা দিয়েছিলেন রাস্তাটি নতুন করে বানানো হবে। তবে সেই কথা রাখেননি তিনি, অভিযোগ এলাকার মানুষের।দেবের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিলেন টোটো চালক থেকে শুরু করে পথ চলতি নিত্যযাত্রীরাও। উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে পূর্বপ্রান্তে রূপনারায়ণ নদের পাশ বরাবর উত্তর -দক্ষিণে বিস্তৃত ওই রাস্তাটি। পশ্চিম মেদিনীপুর তো বটেই এছাড়াও রাস্তাটি ব্যবহার করেন হুগলি জেলা ও হাওড়া জেলার একাংশের মানুষ। রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ছাড়াও প্রতিদিন হাজার হাজার হালকা- ভারী যান চলাচল করে ওই রাস্তায়। সড়কের বেহাল দশার কারণে স্কুলের ছাত্রছাত্রী থেকে প্রসূতি মায়েদের যাতায়াতে মাঝেমধ্যেই দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে । এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা, কেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ ! দ্রুত রাস্তার হাল ফেরাতে হবে দাবি তাঁদের।
রাস্তাটি কবে পুনঃনির্মাণ করা হবে , এবিষয়ে দাসপুর -২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অলোকরঞ্জন ভুক্তার কাছে জানতে চাওয়া হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন "ওই রাস্তাটি কেন্দ্র সরকার তৈরি করেছে, যে সংস্থা ওই রাস্তা তৈরি করেছে সেই সংস্থা পরে রাস্তার রক্ষনাবেক্ষণ করেনি কেন? তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি কেন? তিনি জানান(NPCC)ন্যাশনাল প্রজেক্ট ইন্সট্রাকশন কর্পোরেশন ওই রাস্তার কাজ করে। তিনি আরও জানান দেব কথা দিয়েছেন তিনি কথা রাখার চেষ্টা করছেন। যেহেতু কেন্দ্র থেকে রাস্তার কাজ করার দায়িত্ব রাজ্য সরকারকে হস্তান্তর করা হয়েছে।তাই তাঁদের কাজ শুরু করতে পারছেন না।তবে যে-কোন উপায়ে বর্ষার আগে ওই সড়কের মেরামতির কাজ করে দেবার আশ্বাস দিয়েছেন তিনি。
অন্যদিকে বিজেপি নেতা তথা বিজেপির জেলা সম্পাদক তপন মাইতির গলায় উল্টো কথা। রাস্তা কেন্দ্রের হলেও রাস্তার বেহাল দশার কথা কেন্দ্রকে জানানোর কথা ঘাটালের সাংসদ দেবের। সাংসদ সিনেমা নিয়ে ব্যস্ত তাই সর্বত্র রাস্তার একই হাল।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
HNHEMKANT NAUTIYAL
FollowFeb 27, 2026 08:18:230
Report
ASARUN SINGH
FollowFeb 27, 2026 08:18:010
Report
VAVishnupriya Arora
FollowFeb 27, 2026 08:16:230
Report
AGAbhishek Gour
FollowFeb 27, 2026 08:16:040
Report
UMUJJWAL MISHRA
FollowFeb 27, 2026 08:15:450
Report
SSSwapnil Sonal
FollowFeb 27, 2026 08:15:330
Report
RKRampravesh Kumar
FollowFeb 27, 2026 08:15:130
Report
RIRamawatar Isran
FollowFeb 27, 2026 08:00:270
Report
0
Report
AKAshok Kumar1
FollowFeb 27, 2026 07:52:09Noida, Uttar Pradesh:मुख्यमंत्री रेखा गुप्ता हरी झंडी दिखाएंगे डबल डेकर बस को
विजय चौक से लॉन्च किया जाएगा बस की शुरुआत होगी जो प्रधानमंत्री संग्रहालय पर खत्म होगी
0
Report
KKKRISNDEV KUMAR
FollowFeb 27, 2026 07:51:570
Report
KAKapil Agarwal
FollowFeb 27, 2026 07:51:210
Report
RZRajnish zee
FollowFeb 27, 2026 07:51:060
Report
0
Report
