Back
चंद्रकোনা के आलू किसान के परिवार को अभिषेक बनर्जी ने 2 लाख दिए
CDChampak Dutta
Mar 12, 2026 23:17:14
Kaji Chak, West Bengal
চন্দ্রকোণায় মৃত আলু চাষির পরিবারকে নগদ দুলLux টাকার আর্থিক সাহায্য পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।স্থানীয় ব্লক সভাপতি ও জেলা যুব সভাপতি সেই নগদ টাকা বৃহস্পতিবার রাত্রে তুলে দেন মৃত চাষির স্ত্রীর হাতে। উল্লেখ্য, আলু চাষে ক্ষতি, দাম নেই,মাথায় ঋণের বোঝা, এই নিয়ে পারিবারিক বিবাদ, বিষ খেয়ে আত্মহত্যা করেছিল এক আলু চাষী। এই ঘটনা নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামের বাসিন্দা রাখাল আড়ি পরিবারের দাবি ভাগে চার বিঘা আলু চাষ করেছিল।এই আলু চাষ করতে আনুমানিক প্রায় এক লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল,স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিল সে।নিজস্ব সম্পত্তি বলতে মাত্র ১০ কাঠা।মা,স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার। আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা বলে দাবি পরিবারের। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতে শুরু করতেই আলুর দাম নেই বর্তমানে। আজ আলুর দাম ৩২০ টাকা কুইন্টাল।এই নিয়েই স্বামী স্ত্রীর বিবাদ আর সেই বিবাদের জেরেই কীটনাশক খায় শুক্রবার সন্ধায় তারপরে তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়।শেষ রক্ষা হয়নি বুধবার রাতে মৃত্যু হয় রাখালের।পরিবার সহ এলাকার মানুষের দাবি আলু চাষে ক্ষতি,ঋণ করে চাষ আর সেই জন্যই আত্মহত্যা করেছে রাখাল। বৃহস্পতিবার রাত্রে পরিবারের সাথে দেখা করে তাদের পাশে আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামপন্থী সারা ভারত কৃষক সভার কর্মী সমর্থকরা। পরে রাত্রে চন্দ্রকোনা ১ এর ব্লক সভাপতি ও তৃণমূলের যুব সভাপতি মৃত আলু চাষীর বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্য তুলে দেন।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
PPPraveen Pandey
FollowMar 12, 2026 23:18:250
Report
AMAnkit Mittal
FollowMar 12, 2026 23:18:090
Report
BBBimal Basu
FollowMar 12, 2026 23:17:400
Report
CDChampak Dutta
FollowMar 12, 2026 23:17:270
Report
MKMukesh Kumar
FollowMar 12, 2026 23:16:540
Report
VAVINEET AGARWAL
FollowMar 12, 2026 23:16:400
Report
RSRajkumar Singh
FollowMar 12, 2026 23:16:280
Report
UJUmesh Jadhav
FollowMar 12, 2026 23:16:170
Report
UJUmesh Jadhav
FollowMar 12, 2026 23:16:080
Report
PPPraveen Pandey
FollowMar 12, 2026 23:15:560
Report
RKRishikesh Kumar
FollowMar 12, 2026 23:15:450
Report
RSRAKESH SINGH
FollowMar 12, 2026 23:15:340
Report
SKSHIV KUMAR
FollowMar 12, 2026 23:15:220
Report