Back
नदिया के चंदननगर की महिलाएं हर्बल अबीर बनाकर स्वदेशी परंपरा का नया प्रचार
ADAnup Das
Mar 01, 2026 05:05:29
Krishnanagar, West Bengal
ভেষজ আবির তৈরি করে তাক লাগাচ্ছেন गোষ্ঠীর মহিলারা । ভেষজ আবীর তৈরি করে তাক লাগাচ্ছেন নদীয়ার কৃষ্ণগঞ্জের চন্দনগর এল এস সমবায় সমিতির গোষ্ঠীর মহিলারা, ভেষজ আবির মূলত ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব রঙের পুনর্জাগরণের ইতিহাস যা ত্বকের ক্ষতি কমাতে অ্যারারুট ফুলের পাপড়ি গাঁদা, পলাশ, নিমপাতা সবজির মধ্যে বিট, গাজর হলুদ দিয়ে তৈরি হয়। যদিও প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক রঙ ব্যবহারের প্রচলন ছিল । আধুনিক রাসায়নিক আবিরের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে প্রায় এক যুগ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মত বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা এই ভেষজ আবির ফিরিয়ে আনেন। ভেষজ আবির তৈরির জন্য অ্যারারুট পাউডারের সাথে বিভিন্ন প্রাকৃতিক উপকরণের নির্যাস ফুটিয়ে তারপর শুকিয়ে ও চালুনিতে ছেঁকে এই রঙিন আবির তৈরি করা হয় ,গোলাপ, গাঁদা, পলাশ ফুলের পাপড়ি, বিট, গাজর হলুদ ও নিম পাতা ব্যবহার করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই আবির তৈরি করা হচ্ছে । এস এইচ জি গোষ্ঠীর মহিলা প্রিয়া মন্ডল বলেন ভেষজ আবিরের জনপ্রিয়তার কারন একটাই রাসায়নিক বা কেমিক্যালযুক্ত আবির থেকে ত্বকের সমস্যা ও অ্যালার্জি হওয়ার ঝুঁকি থাকে , এমনকি চোখ এর ক্ষতি হতে পারে, তাই রাসায়নিক আবিরের বিকল্প হিসেবে ভেষজ আবির নিরাপদ ও স্বাস্থ্যকর, তাই আমরা নিজেদের বাগানের কেমিক্যাল বিহীন বিভিন্ন ধরনের ফুল নিয়ে এসে গোষ্ঠীর মহিলারা মিলে ভেষজ আবীর তৈরি করছি। যদিও আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, নদীয়ার বিভিন্ন এলাকায় স্বয়ম্বর গোষ্ঠীর মহিরারা এই ভেষজ আবির তৈরি করে স্বনির্ভর হচ্ছেন এবং এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । ঐতিহ্য গতভাবে বসন্তোৎসবে বা হোলিতে এই প্রাকৃতিক রং ব্যবহারের প্রচলন ছিল যা সময়ে সাথেও কেমিক্যাল আবিরের কাছে স্থান হারালেও বর্তমানে পরিবেশ সচেতনতার কারণে এটি পুনরায় জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে, গোষ্ঠীর অপর মহিলা বিপাশা মজুমদার বলেন আমরা ফুলের পাশাপাশি গাজর বিট, নিম পাতা, মত পরিবেশবান্ধব জিনিস দিয়ে ভেষজ আবির তৈরি করতে সক্ষম হয়েছি । এ বছর আমরা নতুনভাবে এই কাজ করাই যে পরিমাণ আবির তৈরি করতে সফল হয়েছি সবটায় স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা নিয়ে গিয়ে এলাকায় আত্মীয়-স্বজন পরিবারদের মধ্যে পরিবেশন করে আর্থিকভাবে সফল হয়েছে । এ ব্যাপারে চন্দনগর এল এস সমবায় সমিতির সম্পাদক অপূর্ব প্রসাদ বিশ্বাস বলেন আমাদের গোষ্ঠীর মহিলারা যেভাবে বিভিন্ন ধরনের ফুল, গাছের পাতা, বিট, গাজর দিয়ে সুগন্ধযুক্ত আবির তৈরি করেছেন সত্যিই তা প্রশংসনীয় । আমাদের মেয়েরা সুন্দরভাবে সমাজের উপযোগী আবির তৈরি করতে সক্ষম হয়েছে এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই । পাশাপাশি তিনি বলেন যেভাবে এরা এ বছর সফল হয়েছে আমরা চেষ্টা করব আগামী দিনে এই ভেষজ আবীর মার্কেটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার । এর মধ্যে দিয়ে যেমন ভেষজ আবীর বাজারে ছড়িয়ে পড়বে অন্যদিকে গোষ্ঠীর মহিলারা আয়ের উৎস খুঁজে পাবেন । এ ব্যাপারে চন্দনগর এল এস সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস বলেন আমাদের গোষ্ঠীর মহিলারা সময়ই উপযোগী বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকেন । এটাও তার ব্যতিক্রম নয় । তিনি আনন্দিত যে তাদের মহিলারা দোল উৎসবে রাসায়নিক আবিরের বিকল্প হিসাবে ভেষজ আবির নিজেরা তৈরি করে সমাজকে নতুন বার্তা দিচ্ছে মানুষের ক্ষতি করা জিনিস থেকে বিরত থাকার জন্য । তিনি গর্বিত তার সমবায় সমিতির মহিলারা নিজেদের উদ্যোগে এই কাজ করতে পারছে বলে ।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
YNYogesh Nagarkoti
FollowMar 01, 2026 06:32:070
Report
KKKRISNDEV KUMAR
FollowMar 01, 2026 06:31:540
Report
KSKartar Singh Rajput
FollowMar 01, 2026 06:31:440
Report
WJWalmik Joshi
FollowMar 01, 2026 06:31:320
Report
NSNAVEEN SHARMA
FollowMar 01, 2026 06:31:240
Report
KKKRISNDEV KUMAR
FollowMar 01, 2026 06:31:170
Report
SKSandeep Kumar
FollowMar 01, 2026 06:31:060
Report
ASAshok Singh Shekhawat
FollowMar 01, 2026 06:30:550
Report
MMMAYANK MAYANK
FollowMar 01, 2026 06:30:440
Report
0
Report
JKJitendra Kanwar
FollowMar 01, 2026 06:30:260
Report
SNShashi Nair
FollowMar 01, 2026 06:30:060
Report
1
Report
KCKumar Chandan
FollowMar 01, 2026 06:19:060
Report
KSKashish Singh
FollowMar 01, 2026 06:18:59Noida, Uttar Pradesh:दिल्ली एयरपोर्ट की एडवाइजरी: मिडिल ईस्ट में हालात सामान्य नहीं इसका असर उड़ानों पर होगा, अपनी फ्लाइट का अपडेट लें तभी यात्रा के लिए निकलें
0
Report
