Back
वैलेंटाइन पर गर्मी की लहर: देशभर में तापमान में तेज उछाल की संभावना
AGAyan Ghosal
Feb 14, 2026 03:49:28
Kolkata, West Bengal
*আবহাওয়া পয়েন্টার*
১) প্রেম দিবসে দিনের পারদ ২৯ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে। ভোরের নামমাত্র শীতের পরশটুকু বাদ দিলে রাজ্যে গায়েব হতে চলেছে শীত। কাল শিবরাত্রি থেকে ক্রমান্বয়ে দিন ও রাতের পারদ উত্থান। এই মাসেই শেষ দিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রী এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে পৌঁছাতে চলেছে বলে পূর্বাভাস। দোলের দিন থেকে রীতিমত গরমের অনুভূতি। দাবদাহের প্রকোপ বাড়বে এপ্রিল থেকেই। কষ্টদায়ক হতে চলেছে মে জুন।
২) আনুষ্ঠানিক ভাবে আজ থেকে বঙ্গে বসন্ত কাল। বসন্তেই চাঁদিফাটা গরম। আজ উষ্ণ ভ্যালেন্টাইন্স ডের ইঙ্গিত। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ২৯ ডিগ্রি। রাতের পারদ কিছুটা বেড়ে পৌঁছাতে পারে ১৭ ডিগ্রিতে। বেশি রাত এবং খুব ভোরে সামান্য হিমेल পরশ বাদ দিলে দিনের মূল সময় আজ থেকেই বিলুপ্ত শীতের সমস্ত অনুভূতি।
৩) রাজ্যে কোথাও আর ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
৪) উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশঃ পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে।
পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। গতকাল ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি সোমবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা।
৫) সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়লো। শীতের আমেজ ক্রমশ কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি মত নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা। কাল রবিবার শিবরাত্রি থেকে তাপমাত্রা আরো কিছুটা বাড়বে। পরবর্তী তিন দিনে দু-ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলায় সর্বনিম्न তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
৬) ভেলকি দেখাতে শুরু করল এল নিনো ২০২৬। কেরালার কন্নুর এ সর্বোচ্চ তাপমাত্রা পরশু পৌঁছে গেছিল ৩৭.২ ডিগ্রিতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের পালিতে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সতর্কতা হিমাচল প্রদেশে। আজ বিকেল পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা হাওয়ায় গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
SBSharad Bhardwaj
FollowFeb 14, 2026 05:19:530
Report
0
Report
WJWalmik Joshi
FollowFeb 14, 2026 05:19:360
Report
YSYeswent Sinha
FollowFeb 14, 2026 05:19:280
Report
KSKartar Singh Rajput
FollowFeb 14, 2026 05:18:550
Report
DDDeepak Dwivedi
FollowFeb 14, 2026 05:18:370
Report
STSATISH TAMBOLI
FollowFeb 14, 2026 05:18:190
Report
KSKartar Singh Rajput
FollowFeb 14, 2026 05:18:040
Report
ASAshok Singh Shekhawat
FollowFeb 14, 2026 05:17:460
Report
ASAkhilesh Sharma
FollowFeb 14, 2026 05:17:260
Report
PSPradeep Soni
FollowFeb 14, 2026 05:16:500
Report
RSRajendra sharma
FollowFeb 14, 2026 05:16:380
Report
VKVijay1 Kumar
FollowFeb 14, 2026 05:16:220
Report
BSBhanu Sharma
FollowFeb 14, 2026 05:16:070
Report
DTDhiraj Thakur
FollowFeb 14, 2026 05:15:500
Report