Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

केरल में ट्रॉलर हादसे में Kultali के पिता-बेटा लापता, खोज जारी

TCTathagata Chakraborty
Mar 13, 2026 06:02:29
Rajpur Sonarpur, West Bengal
কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন কুলতলির বাবা ও ছেলে। নিখোঁজ দুজন হলেন কুলতলি ব্লকের সানকিজাহান এলাকার বাসিন্দা লক্ষন দাস (৪২) ও তাঁর ছেলে বাদল দাস (২০)। ঘটনায় উদ্বিগ্ন পরিবার। জানা গিয়েছে, মোট ১১ জন মৎস্যজীবী বাংলা থেকে কেরালায় মাছ ধরতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কাকদ্বীপের ৯ জন এবং কুলতলির ২ জন ছিলেন। প্রায় তিন মাস আগে তাঁরা কেরালায় যান মাছ ধরার কাজে। ৬ মার্চ, শুক্রবার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তাঁদের ট্রলার। দুপুরবেলা মাঝ সমুদ্রে ট্রলারটি দাঁড়িয়ে ছিল এবং অনেকেই তখন ঘুমাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি মালবাহী জাহাজ এসে ট্রলারটিকে ধাক্কা মারে। তখন লক্ষন দাস ট্রলারের ভিতরে ঘুমাচ্ছিলেন। তাঁকে ডাকতে যায় ছেলে বাদল। ধাক্কার পর বাকি মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ধাক্কার জেরে ‘কাটালি টু’ নামের ট্রলারটি ডুবে যায় এবং বাবা-ছেলেকে আর উদ্ধ করা যায়নি। এখনও পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার উদ্বেগে দিন কাটছে পরিবারের। বিষয়টি নিয়ে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দরবার করেছেন। কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল জানিয়েছেন, তিনি পরিবারের পাশে রয়েছেন এবং প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Mar 13, 2026 06:35:05
Rajpur Sonarpur, West Bengal:রান্নার গ্যাসে চলছে অটো, জয়নগরে প্রকাশ্যে অবৈধ ভরার অভিযোগ রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই অটোতে গ্যাস ভরার অভিযোগ উঠল জয়নগরের। প্রশাসনের চোখের সামনেই জয়নগরের ধোষা চরণ রোড এলাকায় রমরমিয়ে চলছে এই অবৈধ ব্যবসা বলে অভিযোগ。 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে অটোতে গ্যাস ভরা হচ্ছে। এলাকায় প্রকাশ্যেই এই কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের একাংশের。 অভিযোগ, বেআইনি এই গ্যাস ব্যবসার সঙ্গে যুক্তরা দাবি করছেন যে নিয়মিত প্রশাসনকে টাকা দিয়েই এই কারবার চালানো হচ্ছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে。 এদিকে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের জেরে গ্যাসের সরবরাহে প্রভাব পড়েছে বলেই মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। সেই পরিস্থিতিতে গৃহস্থালির গ্যাস অটোতে ব্যবহার করা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে。 স্থানীয় অটোচালকদের একাংশ জানান, গ্যাসের দাম বাড়া এবং সরবরাহে সমস্যার কারণে অনেকেই বাধ্য হয়ে এইভাবে গ্যাস ভরছেন। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলেই মত তাঁদের।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 13, 2026 06:17:32
Durgapur, West Bengal:*কাশ্মীরে फিল্ড ফায়ারিং এ শহীদ হলেন শিল্পাঞ্চলের বাসিন্দা অজয় জয়সওয়াল। বীর শহীদের মরদেহ নিয়ে আসা হল তার বাড়িতে, অসংখ্য মানুষের ভিড়।* বছর ছয় আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মামড়া বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বছর ২৮ এর অজয় জয়সওয়াল।কাশ্মীরে পোস্টিং ছিল অজয়। ১০ ই মার্চ ফিল্ড ফায়ারিং এ শহীদ হয় নায়েক অজয় জয়সওয়াল। ৩২৩ মিডিয়াম রেজিমেন্টে ছিলেন নায়েক অজয় জয়সওয়াল। শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তার দুর্গাপুরের বাড়িতে। শেষ বারের মতো দেশের বীর এই শহীদকে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর জওয়ানরা। নায়েক অজয় জয়সওয়ালকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছিলেন দুর্গাপুরের মহকুমা ShASক সুমন বিশ্বাস, সহ জেলা প্রশাসনের পদস্ত কর্তারা। সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উত্তম মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ছিলেন বীর শহীদকে শেষ বারের মতো শ্রদ্ধা জানানোর জন্য। বীর শহীদের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন পরিবার। শোকে ভেঙে পড়েন মামরা বাজার এলাকার মানুষ। ভিড়ে জমে যায় বীর শহীদকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 13, 2026 05:21:13
Baruipur, West Bengal:ভাঙ্গরে এখনো আই এস এফ দের বাড়িতে বাড়িতে পচুর বোমা বন্দুক মজুদ রাখা আছে। ভাঙ্গরের চালতা বেরিয়া, চকমড়িচা, শানপুকুর, মাঝেরআইট, নিমকুড়িয়া, চণ্ডীর হাট, একাধিক জায়গা প্রচুর বোমা বন্ধুক মজুত আছে দাবী সওকাত মোল্লার। আরো দাবি ভাঙরে যত সমাজবিরোধারা আছে। যারা বোমা, বন্ধুকে আহত হয়েছে তারা প্রত্যেকেই নৌসাদ সিদ্দიკীর ফুরফুরা শরীফ বাড়িতে রয়েছে। নওশাদ সিদ্দিকের বাড়িতে এখন সমাজ বিরোধীদের থাকার সেল্টার। পুলিশ চাইলে রং না দেখে বাড়িতে ও তল্লাশী চালাক। পরিষ্কার হয়ে যাবে কাদের বাড়িতে বোমা, বন্ধুক রাখা আছে। উল্টোদিকে নৌসাদ সিদ্দিকীর দাবি , ভাঙড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দায়িত্বে আসার পর থেকেই এলাকায় বোমা ও গুলি উদ্ধারের ঘটনা বাড়ছে, পাশাপাশি খুন ও হিংসার ঘটনাও ঘটছে, এমনই অভিযোগ করলেন পাল্টা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুই বিধায়কের একে অপরের অভিযোগে আবারো কি পঞ্চায়েত ভোটের মতন অগ্নিগর্ভ হতে চলেছে ২৬ এর ভোট ? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ দুই দল আই এস এফ ও তৃণমূলের তরফ থেকে শান্তিপূর্ণ তারা ভোট চাইছে। অশান্তি চাইছে না। তারপরও এত বোমা বন্ধুক কোথা থেকে আসছে প্রশ্ন ভাঙ্গরের বাসিন্দাদের। আজ ভাঙ্গড় ১ নম্বর ব্লকের জাউলগাছি এলাকায় কর্মী সভেই উপস্থিত হয়েছিলেন ভাংড়ের আইএসএফ বিধায়ক নাওশাদ সিদ্দিকী।
0
comment0
Report
ABArup Basak
Mar 13, 2026 05:20:43
Mal Bazar, West Bengal:রান্নার গ্যাস বুকিং সমস্যায় উদ্বেগে গ্রাহকরা। তবে ডিস্ট্রিবিউটারদের দাবি গ্যাস এভেলেবেল.... রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন চলছেই বিভিন্ন জায়গায়। গত প্রায় তিন দিন ধরে ঠিকঠাক গ্যাস পাচ্ছেন না অনেক গ্রাহক। তবে শুক্রবার গ্যাস ডিস্ট্রিবিউটার কেন্দ্রগুলিতে তেমন ভিড় চোখে পড়েনি। এর মধ্যেই অনলাইন বুকিং সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। গ্যাস এজেন্সির এক কর্মী জানান, বর্তমানে শুধুমাত্র ডোমেস্টিক রান্নার গ্যাসই পাওয়া যাচ্ছে। তবে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আপাতত বন্ধ রয়েছে。 এ বিষয়ে মাল ব্লকের গ্যাস এজেন্সির ম্যানেজার সৌমেন সরকার বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। তবে অনলাইন বুকিং সংক্রান্ত সমস্যার কারণে বেশ কয়েকজন গ্রাহক আমাদের সেন্টারে আসছেন। আমরা তাঁদের বুকিং সংক্রান্ত সমস্যার সমাধান করে দিচ্ছি। নিয়ম অনুযায়ী ২৫ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে।” তিনি আরও বলেন, “কিছু মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে হয়তো গ্যাস আর পাওয়া যাবে না। সেই কারণেই অনেকে আগেভাগে গ্যাস তুলতে চাইছেন। তবে আমাদের কাছে গ্যাসের কোনো ঘাটতি নেই। যাঁদের বুকিং হচ্ছে, তাঁরা গ্যাস পাচ্ছেন।” অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, অনলাইনে বুকিং না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তাঁরা। বাইট ১) এজেন্সির ম্যানেজার সৌমেন সরকার। ২) গ্রাহক সাধন বারই ৩) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 13, 2026 05:19:57
Durgapur, West Bengal:*হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বিক্ষোভ এলাকাবাসীদের ।* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায় ইসিএল কর্তৃপক্ষ হঠাৎ অবৈধ দখলদারদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বিক্ষোভের সামিল হয় এলাকাবাসীরা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। আর সেই কারণেই স্থানীয়রা কোলিয়ারি চত্বরে এসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় । মহিলা ও পুরুষ একসাথে বিক্ষোভের সামিল হয়। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়ায তৃণমূল নেতা গণেশ বাদ্যকর । গণেশ বাদ্যকরের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা ইসিএল সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই ধরনের নাটক করছে। তিনি আরও বলেন, ইসিএল-এর কোলিয়ারি ও খনি এলাকার আশেপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত সমস্ত রকম সুযোগ-সুবিধা যেমন জলবিদ্যুৎ দেওয়ার দায় রয়েছে ইসিএলের। তাহলে কেন আজ হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল? বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলা মিঠু চ্যাটার্জি বক্তব্য , তারা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছে। আজ হঠাৎ করে এই সি এল কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে চরম সমস্যায় পড়েছে। যেখানেই ই সি এল-এর কর্মীরা তাদের কোয়াটার অন্যকে ভাড়া দিয়ে বহাল তবিয়তে আছে, যেখানে তারা এসি থেকে কুলার সমস্ত কিছুই বৈদ্যুতিক সরঞ্জাম তাদের বাড়িতে ব্যবহার করছেন, সেখানে তারা দিন আনা দিন খাওয়া মানুষ শুধু একটা লাইট আর ফ্যান চালিয়ে বসবাস করছে তাও ই সি এল কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বেছে বেছে বিচ্ছিন্ন করছে। যদিও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ই সি এল কর্তৃপক্ষের ।
0
comment0
Report
EGE GOPI
Mar 13, 2026 04:33:14
Kharagpur, West Bengal:খড়গপুর সদরে প্রার্থী ঘোষণা না হতেই ময়দানে দিলীপ ঘোষ! দেওয়াল লিখন ও জনসংযোগে তৎপর বিজেপি নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। তবে তার আগেই শুক্রবার সকাল থেকে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর সদরের বিভিন্ন এলাকায় দলীয় প্রতীকে দেওয়াল লিখন করতে দেখা যায় দিলীপ ঘোষকে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগও করেন তিনি। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দিয়ে area's বিভিন্ন পাড়া ও বাজারে ঘুরে দলীয় বার্তা পৌঁছে দেন প্রাক্তন সাংসদ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ না হলেও দিলীপ ঘোষের এই সক্রিয়তা খড়গপুর সদরে তাঁকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনা আরও বাড়িয়ে দিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 13, 2026 04:16:28
Jhargram, West Bengal:গ্যাস না থাকায় বন্ধ খাবার দোকান, হোটেল। চরম সমস্যায় হাসপাতালের রোগীর আত্মীয় রা। অভুক্ত অথবা শুকনো খাবার খেয়ে দিন কাটছে। গ্যাস নিয়ে মানুষের হায়রানির নিত্যনতুন ছবি বারছে। গ্যাসের লম্বা লাইন তো আছেই। তার থেকেও বড় সমস্যায় হাসপাতালে চিকিৎসাধিন রোগীর আত্মীয় পরিজন রা। হাসপাতালের বাইরে একাধিক খাওয়ার দোকান, মিষ্টির দোলকান হোটেল রয়েছে। যেগুলো তে ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত নানা রকম খাবার পেতেন রোগীর আত্মীয় রা। গত দুদিন ধরে সেই সমস্ত দোকান খোলা এবং বন্ধ। রোগীর গরম জল, বাচ্চার গরম দুধ প্রয়জন হলে ভরসা এই দোকান গুলোই। কারন গরম জল,দুধের কোনো সাপ্লাই নেই হাসপাতালে। ফলে সেই সমস্ত রোগীরাও বা শিশুরা সমস্যায়। বানিজ্যিক গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত দোকান গুলোও বন্ধ। দোকানদার রোগী র আত্মীয় রা সকলেই তাদের আসহায়তার কথা তুলে ধরেন। যদিও ঝাড়গ্রাম এর জেলাশাসক আকাঙ্খা ভাষ্কর জানানা ঝাড়গ্রাম জেলায় গ্যাসের জোগান ঠিক আছে। বানিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানুষ কে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন।
0
comment0
Report
SMSubhasis Mandal
Mar 13, 2026 04:16:04
Howrah, West Bengal:আদালতের injunction জারির জায়গায় জোর করে কাজ করার প্রতিবাদ করায় মহিলাদের রড বাঁস দিয়ে বেধড়ক মারধোর শরীরে কামড় ও শ্লীলতাহানির অভিযোগ ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন মহিলা৷ ঘটনা রাজাপুর থানা শিবরাম চক এলাকায় জানা যায় দুই প্রতিবেশীর মধ্যে একটি জায়গা কে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়৷ ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায় আদালত থেকে জায়গাটিকে injunction জারি করা হয়৷ অভিযোগ সেই injunction জারির জায়গায় এক পক্ষ পুনরায় কাজ করতে যায় সেই সময় অন্য পক্ষের মহিলারা তার প্রতিবাদ করতে গেলে অভিযোগ তাদেরকে র rod বাঁস অস্ত্রশস্ত্র নিয়ে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় ফাটিয়ে দেয়া হয় মাথা মহিলাদেরকে শরীর কামড়ে ছিড়ে দেয়া হয়৷ শরীরে র rod এর আঘাতে হাতের হাড় ভাঙে৷ ভাঙচুর করা হয় প্রতিবাদ করতে যাওয়া মহিলাদের বাড়িঘর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন মহিলা৷ রাজাপুর থানায় অভিযোগ জানানো হয় ৷ আতঙ্কিত ওই পরিবার৷
0
comment0
Report
Advertisement
Back to top