Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सिंगुर ब्लॉक में कृषि ज़मीन के चरित्र बदले बिना लग्ज़री फार्महाउस निर्माण के आरोप
ANArnabangshu Neogi
Mar 13, 2026 06:48:24
Kolkata, West Bengal
সিঙ্গুর ব্লকে কৃষি জমির চরিত্র না বদলে বিলাসবহুল ফার্ম হাউস! অভিযোগের তীর শাসক দলের মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে কি ভাবে জোর পূর্বক চাষের জমির চরিত্র না বদলে নির্মাণ? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলা করেছেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Mar 13, 2026 07:20:15
Siliguri, West Bengal:রাতে ঘুর্ণিঝড়! ১০ মিনিট ঝড়ে লন্ডভন্ড কলাচাষের বিঘার পর বিঘা জমি। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাইন জোত এলাকার ঘটনা। মূলত এই সমস্ত এলাকায় বেশির ভাগ কৃষকেরা কলা চাষের ওপর নির্ভরশীল। গতকাল রাতে মিনিট ১০ ঝড়। আর তাতেই পুরো এলাকায় লণ্ডভণ্ড কলাগাছ। একাধিক গাছে মোচা থেকে কলা বেরিয়েছে। আগামী ৩ মাস পরে তা বিক্রি হত। কিন্তু ঝড়ে কলাগাছের মাথা ভেঙে পড়ায় চিন্তায় কৃষকদের। চোখে জল কৃষকদের। ৫০ বিঘা জমিতে রয়েছে কলাগাছ। অধিকাংশই তা এখন ক্ষতির মুখে পড়ায় চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। এলাকার মহম্মদ গিয়াসুদ্দিন কলাচাষ করেই পরিবার চালান। সকালে জমিতে আসতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ২ লক্ষ টাকা লোন নিয়ে চাষ করার পর এবার কি হবে তা ভাবাচ্ছেন। এক‌ই অবস্থায় অন্যান চাষীদের। কলা বিক্রি না করলে ভাতে মরতে হবে বলে আক্ষেপ কৃষকদের।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 13, 2026 07:16:15
Kaji Chak, West Bengal:*দেখা দিয়েছে गैसের সংকট, বুকিং করেও মিলছে না गैस তাই हो सकता है আজকের পর दक्षिण घाटाल मौक кантिन में भोजन नहीं मिलेगा। घাটाल পৌরসংস্থার উদ্যোগে পৌরসভার কাছে রয়েছে মা क্যান्टিন সেই মা ক্যান্টিনে প্রতিদিন প্রায় ৫০০ জন মানুষ ৫ টাকায় ডিম ভাত খেয়ে থাকে। এমনকি এই মা ক্যান্টিন থেকে ঘাটাল হাসপাতালের শতাধিক রোগীর পরিজন ও পাঁচ টাকায় डিম ভাতের পরিষেবা পায়, এবার गैसের সমস্যার কারণে মা ক্যান্টিনে হয়তো আজকের পর गैस না মিললে হবে রান্না, এইই জানাচ্ছেন মা ক্যান্টিনে থাকা মহিলারা। गैसের সংকটে রান্না বন্ধের আশঙ্কা নিয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে মেদিনীপুরে মা ক্যান্টিন ঘুরে দেখলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। गैस নিয়ে খোঁজ খবর নিলেন। জানালেন गैसের সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে যেভাবেই হোক আমরা गैস যোগান করবো যাতে এই মা ক্যান্টিন সচল থাকে।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 13, 2026 07:15:56
Dinajpur, Rangpur Division:ডিএ দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরোধী আন্দোলন, পরীক্ষার কাজে আংশিক ছাড় সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ না মেটানো এবং রাজ্য সরকারের ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়ার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই প্রেক্ষিতে নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরোধী আন্দোলন দেখা যায়。 শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে আন্দোলনে সামিল হন বিভিন্ন কর্মচারী সংগঠনের সদস্যরা। সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চের যৌথ উদ্যোগে হওয়া এই আন্দোলনের অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারী সংগঠন, ভারতীয় জনতা পার্টির বি এম এস কর্মচারী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের পেনশনার্স অ্যাসোসিয়েশন। আন্দোলনকারীদের একটাই দাবি—অবিলম্বে তাদের বকেয়া ডিএ মেটাতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ে এদিন বিভিন্ন বিভাগের পরীক্ষা থাকায় ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে পরীক্ষার কাজে যুক্ত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। ওই বিভাগগুলোর কর্মীরা পরীক্ষার স্বার্থে কাজে যোগ দিয়েছেন বলে জানান আন্দোলনকারীরা。 এদিকে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও আন্দোলনে শামিল হয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের এই অবস্থান তারা কোনওভাবেই মেনে নিতে রাজি নন। তাদের দাবি দ্রুত মিটিয়ে সমস্যার সমাধান করুক সরকার。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 13, 2026 06:35:05
Rajpur Sonarpur, West Bengal:রান্নার গ্যাসে চলছে অটো, জয়নগরে প্রকাশ্যে অবৈধ ভরার অভিযোগ রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই অটোতে গ্যাস ভরার অভিযোগ উঠল জয়নগরের। প্রশাসনের চোখের সামনেই জয়নগরের ধোষা চরণ রোড এলাকায় রমরমিয়ে চলছে এই অবৈধ ব্যবসা বলে অভিযোগ。 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে অটোতে গ্যাস ভরা হচ্ছে। এলাকায় প্রকাশ্যেই এই কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের একাংশের。 অভিযোগ, বেআইনি এই গ্যাস ব্যবসার সঙ্গে যুক্তরা দাবি করছেন যে নিয়মিত প্রশাসনকে টাকা দিয়েই এই কারবার চালানো হচ্ছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে。 এদিকে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের জেরে গ্যাসের সরবরাহে প্রভাব পড়েছে বলেই মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। সেই পরিস্থিতিতে গৃহস্থালির গ্যাস অটোতে ব্যবহার করা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে。 স্থানীয় অটোচালকদের একাংশ জানান, গ্যাসের দাম বাড়া এবং সরবরাহে সমস্যার কারণে অনেকেই বাধ্য হয়ে এইভাবে গ্যাস ভরছেন। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলেই মত তাঁদের।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 13, 2026 06:17:32
Durgapur, West Bengal:*কাশ্মীরে फিল্ড ফায়ারিং এ শহীদ হলেন শিল্পাঞ্চলের বাসিন্দা অজয় জয়সওয়াল। বীর শহীদের মরদেহ নিয়ে আসা হল তার বাড়িতে, অসংখ্য মানুষের ভিড়।* বছর ছয় আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মামড়া বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বছর ২৮ এর অজয় জয়সওয়াল।কাশ্মীরে পোস্টিং ছিল অজয়। ১০ ই মার্চ ফিল্ড ফায়ারিং এ শহীদ হয় নায়েক অজয় জয়সওয়াল। ৩২৩ মিডিয়াম রেজিমেন্টে ছিলেন নায়েক অজয় জয়সওয়াল। শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তার দুর্গাপুরের বাড়িতে। শেষ বারের মতো দেশের বীর এই শহীদকে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর জওয়ানরা। নায়েক অজয় জয়সওয়ালকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছিলেন দুর্গাপুরের মহকুমা ShASক সুমন বিশ্বাস, সহ জেলা প্রশাসনের পদস্ত কর্তারা। সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উত্তম মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ছিলেন বীর শহীদকে শেষ বারের মতো শ্রদ্ধা জানানোর জন্য। বীর শহীদের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন পরিবার। শোকে ভেঙে পড়েন মামরা বাজার এলাকার মানুষ। ভিড়ে জমে যায় বীর শহীদকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 13, 2026 06:02:29
Rajpur Sonarpur, West Bengal:কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন কুলতলির বাবা ও ছেলে। নিখোঁজ দুজন হলেন কুলতলি ব্লকের সানকিজাহান এলাকার বাসিন্দা লক্ষন দাস (৪২) ও তাঁর ছেলে বাদল দাস (২০)। ঘটনায় উদ্বিগ্ন পরিবার। জানা গিয়েছে, মোট ১১ জন মৎস্যজীবী বাংলা থেকে কেরালায় মাছ ধরতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কাকদ্বীপের ৯ জন এবং কুলতলির ২ জন ছিলেন। প্রায় তিন মাস আগে তাঁরা কেরালায় যান মাছ ধরার কাজে। ৬ মার্চ, শুক্রবার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তাঁদের ট্রলার। দুপুরবেলা মাঝ সমুদ্রে ট্রলারটি দাঁড়িয়ে ছিল এবং অনেকেই তখন ঘুমাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি মালবাহী জাহাজ এসে ট্রলারটিকে ধাক্কা মারে। তখন লক্ষন দাস ট্রলারের ভিতরে ঘুমাচ্ছিলেন। তাঁকে ডাকতে যায় ছেলে বাদল। ধাক্কার পর বাকি মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ধাক্কার জেরে ‘কাটালি টু’ নামের ট্রলারটি ডুবে যায় এবং বাবা-ছেলেকে আর উদ্ধ করা যায়নি। এখনও পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার উদ্বেগে দিন কাটছে পরিবারের। বিষয়টি নিয়ে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দরবার করেছেন। কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল জানিয়েছেন, তিনি পরিবারের পাশে রয়েছেন এবং প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 13, 2026 05:21:13
Baruipur, West Bengal:ভাঙ্গরে এখনো আই এস এফ দের বাড়িতে বাড়িতে পচুর বোমা বন্দুক মজুদ রাখা আছে। ভাঙ্গরের চালতা বেরিয়া, চকমড়িচা, শানপুকুর, মাঝেরআইট, নিমকুড়িয়া, চণ্ডীর হাট, একাধিক জায়গা প্রচুর বোমা বন্ধুক মজুত আছে দাবী সওকাত মোল্লার। আরো দাবি ভাঙরে যত সমাজবিরোধারা আছে। যারা বোমা, বন্ধুকে আহত হয়েছে তারা প্রত্যেকেই নৌসাদ সিদ্দიკীর ফুরফুরা শরীফ বাড়িতে রয়েছে। নওশাদ সিদ্দিকের বাড়িতে এখন সমাজ বিরোধীদের থাকার সেল্টার। পুলিশ চাইলে রং না দেখে বাড়িতে ও তল্লাশী চালাক। পরিষ্কার হয়ে যাবে কাদের বাড়িতে বোমা, বন্ধুক রাখা আছে। উল্টোদিকে নৌসাদ সিদ্দিকীর দাবি , ভাঙড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দায়িত্বে আসার পর থেকেই এলাকায় বোমা ও গুলি উদ্ধারের ঘটনা বাড়ছে, পাশাপাশি খুন ও হিংসার ঘটনাও ঘটছে, এমনই অভিযোগ করলেন পাল্টা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুই বিধায়কের একে অপরের অভিযোগে আবারো কি পঞ্চায়েত ভোটের মতন অগ্নিগর্ভ হতে চলেছে ২৬ এর ভোট ? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ দুই দল আই এস এফ ও তৃণমূলের তরফ থেকে শান্তিপূর্ণ তারা ভোট চাইছে। অশান্তি চাইছে না। তারপরও এত বোমা বন্ধুক কোথা থেকে আসছে প্রশ্ন ভাঙ্গরের বাসিন্দাদের। আজ ভাঙ্গড় ১ নম্বর ব্লকের জাউলগাছি এলাকায় কর্মী সভেই উপস্থিত হয়েছিলেন ভাংড়ের আইএসএফ বিধায়ক নাওশাদ সিদ্দিকী।
0
comment0
Report
ABArup Basak
Mar 13, 2026 05:20:43
Mal Bazar, West Bengal:রান্নার গ্যাস বুকিং সমস্যায় উদ্বেগে গ্রাহকরা। তবে ডিস্ট্রিবিউটারদের দাবি গ্যাস এভেলেবেল.... রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন চলছেই বিভিন্ন জায়গায়। গত প্রায় তিন দিন ধরে ঠিকঠাক গ্যাস পাচ্ছেন না অনেক গ্রাহক। তবে শুক্রবার গ্যাস ডিস্ট্রিবিউটার কেন্দ্রগুলিতে তেমন ভিড় চোখে পড়েনি। এর মধ্যেই অনলাইন বুকিং সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। গ্যাস এজেন্সির এক কর্মী জানান, বর্তমানে শুধুমাত্র ডোমেস্টিক রান্নার গ্যাসই পাওয়া যাচ্ছে। তবে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আপাতত বন্ধ রয়েছে。 এ বিষয়ে মাল ব্লকের গ্যাস এজেন্সির ম্যানেজার সৌমেন সরকার বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। তবে অনলাইন বুকিং সংক্রান্ত সমস্যার কারণে বেশ কয়েকজন গ্রাহক আমাদের সেন্টারে আসছেন। আমরা তাঁদের বুকিং সংক্রান্ত সমস্যার সমাধান করে দিচ্ছি। নিয়ম অনুযায়ী ২৫ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে।” তিনি আরও বলেন, “কিছু মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে হয়তো গ্যাস আর পাওয়া যাবে না। সেই কারণেই অনেকে আগেভাগে গ্যাস তুলতে চাইছেন। তবে আমাদের কাছে গ্যাসের কোনো ঘাটতি নেই। যাঁদের বুকিং হচ্ছে, তাঁরা গ্যাস পাচ্ছেন।” অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, অনলাইনে বুকিং না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তাঁরা। বাইট ১) এজেন্সির ম্যানেজার সৌমেন সরকার। ২) গ্রাহক সাধন বারই ৩) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
Advertisement
Back to top