Back
ईसीएल के अवैध कब्जे से बिजली कटी: अंडाल में ग्रामीणों का जोरदार प्रदर्शन
CDChittaranjan Das
Mar 13, 2026 05:19:57
Durgapur, West Bengal
*হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বিক্ষোভ এলাকাবাসীদের ।*
পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায় ইসিএল কর্তৃপক্ষ হঠাৎ অবৈধ দখলদারদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বিক্ষোভের সামিল হয় এলাকাবাসীরা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। আর সেই কারণেই স্থানীয়রা কোলিয়ারি চত্বরে এসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় । মহিলা ও পুরুষ একসাথে বিক্ষোভের সামিল হয়। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ।
বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়ায তৃণমূল নেতা গণেশ বাদ্যকর । গণেশ বাদ্যকরের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা ইসিএল সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই ধরনের নাটক করছে। তিনি আরও বলেন, ইসিএল-এর কোলিয়ারি ও খনি এলাকার আশেপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত সমস্ত রকম সুযোগ-সুবিধা যেমন জলবিদ্যুৎ দেওয়ার দায় রয়েছে ইসিএলের। তাহলে কেন আজ হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল? বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলা মিঠু চ্যাটার্জি বক্তব্য , তারা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছে। আজ হঠাৎ করে এই সি এল কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে চরম সমস্যায় পড়েছে। যেখানেই ই সি এল-এর কর্মীরা তাদের কোয়াটার অন্যকে ভাড়া দিয়ে বহাল তবিয়তে আছে, যেখানে তারা এসি থেকে কুলার সমস্ত কিছুই বৈদ্যুতিক সরঞ্জাম তাদের বাড়িতে ব্যবহার করছেন, সেখানে তারা দিন আনা দিন খাওয়া মানুষ শুধু একটা লাইট আর ফ্যান চালিয়ে বসবাস করছে তাও ই সি এল কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বেছে বেছে বিচ্ছিন্ন করছে। যদিও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ই সি এল কর্তৃপক্ষের ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChittaranjan Das
FollowMar 13, 2026 06:17:320
Report
PDPradyut Das
FollowMar 13, 2026 06:17:180
Report
TCTathagata Chakraborty
FollowMar 13, 2026 06:02:290
Report
BBBimal Basu
FollowMar 13, 2026 05:23:500
Report
PSPrasenjit Sardar
FollowMar 13, 2026 05:21:130
Report
ABArup Basak
FollowMar 13, 2026 05:20:430
Report
MCMoumita Chakraborty
FollowMar 13, 2026 04:33:550
Report
EGE GOPI
FollowMar 13, 2026 04:33:140
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 04:16:480
Report
SCSaurav Chaudhuri
FollowMar 13, 2026 04:16:280
Report
SMSubhasis Mandal
FollowMar 13, 2026 04:16:040
Report
PDPradyut Das
FollowMar 13, 2026 04:06:200
Report
AMAshok Manna
FollowMar 13, 2026 04:06:030
Report
BMBiswajit Mitra
FollowMar 13, 2026 03:36:220
Report