Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

गैस संकट से शादी-विवाह और रेस्टोरेंटों पर असर, सिलेंडर के लिए कतारें

CDChittaranjan Das
Mar 13, 2026 04:16:48
Durgapur, West Bengal
মধ্যপ্রাচ্যে লেগেছে যুদ্ধ, সংকটে তেল, গ্যাস। তাই এই দেশেও গ্যাসের সংকট পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত গ্যাসের সিলিন্ডার। তাই এখান ওখান থেকে নিয়ে, কোমার্সিয়ালের জায়গায় ডোমেস্টিক সিলিন্ডার ব্যাবহার করে বিয়ে বাড়ি ,রেস্তোরাঁ পের করতে হচ্ছে, এমনই অভিযোগ বিয়ের অনুষ্ঠান বাড়ি ক্যাটারিং এর মালিক তথা রাঁধুনী শুধু নয়, বিভিন্ন রেস্তোরাঁ কর্তৃপক্ষের ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Mar 13, 2026 04:33:14
Kharagpur, West Bengal:খড়গপুর সদরে প্রার্থী ঘোষণা না হতেই ময়দানে দিলীপ ঘোষ! দেওয়াল লিখন ও জনসংযোগে তৎপর বিজেপি নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। তবে তার আগেই শুক্রবার সকাল থেকে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর সদরের বিভিন্ন এলাকায় দলীয় প্রতীকে দেওয়াল লিখন করতে দেখা যায় দিলীপ ঘোষকে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগও করেন তিনি। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দিয়ে area's বিভিন্ন পাড়া ও বাজারে ঘুরে দলীয় বার্তা পৌঁছে দেন প্রাক্তন সাংসদ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ না হলেও দিলীপ ঘোষের এই সক্রিয়তা খড়গপুর সদরে তাঁকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনা আরও বাড়িয়ে দিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 13, 2026 04:16:28
Jhargram, West Bengal:গ্যাস না থাকায় বন্ধ খাবার দোকান, হোটেল। চরম সমস্যায় হাসপাতালের রোগীর আত্মীয় রা। অভুক্ত অথবা শুকনো খাবার খেয়ে দিন কাটছে। গ্যাস নিয়ে মানুষের হায়রানির নিত্যনতুন ছবি বারছে। গ্যাসের লম্বা লাইন তো আছেই। তার থেকেও বড় সমস্যায় হাসপাতালে চিকিৎসাধিন রোগীর আত্মীয় পরিজন রা। হাসপাতালের বাইরে একাধিক খাওয়ার দোকান, মিষ্টির দোলকান হোটেল রয়েছে। যেগুলো তে ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত নানা রকম খাবার পেতেন রোগীর আত্মীয় রা। গত দুদিন ধরে সেই সমস্ত দোকান খোলা এবং বন্ধ। রোগীর গরম জল, বাচ্চার গরম দুধ প্রয়জন হলে ভরসা এই দোকান গুলোই। কারন গরম জল,দুধের কোনো সাপ্লাই নেই হাসপাতালে। ফলে সেই সমস্ত রোগীরাও বা শিশুরা সমস্যায়। বানিজ্যিক গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত দোকান গুলোও বন্ধ। দোকানদার রোগী র আত্মীয় রা সকলেই তাদের আসহায়তার কথা তুলে ধরেন। যদিও ঝাড়গ্রাম এর জেলাশাসক আকাঙ্খা ভাষ্কর জানানা ঝাড়গ্রাম জেলায় গ্যাসের জোগান ঠিক আছে। বানিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানুষ কে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন।
0
comment0
Report
SMSubhasis Mandal
Mar 13, 2026 04:16:04
Howrah, West Bengal:আদালতের injunction জারির জায়গায় জোর করে কাজ করার প্রতিবাদ করায় মহিলাদের রড বাঁস দিয়ে বেধড়ক মারধোর শরীরে কামড় ও শ্লীলতাহানির অভিযোগ ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন মহিলা৷ ঘটনা রাজাপুর থানা শিবরাম চক এলাকায় জানা যায় দুই প্রতিবেশীর মধ্যে একটি জায়গা কে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়৷ ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায় আদালত থেকে জায়গাটিকে injunction জারি করা হয়৷ অভিযোগ সেই injunction জারির জায়গায় এক পক্ষ পুনরায় কাজ করতে যায় সেই সময় অন্য পক্ষের মহিলারা তার প্রতিবাদ করতে গেলে অভিযোগ তাদেরকে র rod বাঁস অস্ত্রশস্ত্র নিয়ে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় ফাটিয়ে দেয়া হয় মাথা মহিলাদেরকে শরীর কামড়ে ছিড়ে দেয়া হয়৷ শরীরে র rod এর আঘাতে হাতের হাড় ভাঙে৷ ভাঙচুর করা হয় প্রতিবাদ করতে যাওয়া মহিলাদের বাড়িঘর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন মহিলা৷ রাজাপুর থানায় অভিযোগ জানানো হয় ৷ আতঙ্কিত ওই পরিবার৷
0
comment0
Report
AMAshok Manna
Mar 13, 2026 04:06:03
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 13, 2026 03:36:22
Ranaghat, West Bengal:নাকা চেকিং এর সময় ভিন রাজ্য থেকে এ রাজ্যে আনা উদ্ধার হল প্রায় ১১ কিলো গাঁজা। গ্রেপ্তার তিন! বৃহস্পতিবার কল্যাণী বুদ্ধ পার্ক মোড়ে নাকা চেকিং চলाकালীন ব্যান্ডেল থেকে এয়ারপোর্ট গামী একটি সাদা রংয়ের একটি গাড়ি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই গাড়িটির গতিবিধির সন্দেহজনক মনে হয় কল্যাণী থানার পুলিশ। পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে কল্যাণী’র একটি বেসরকারি কলেজ মোড়ে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ওপরে পাকড়াও করে। পুলিশকে দেখে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ফের তাদের ধাওয়া করে দুজনকে হাতেনাতে ধরে ফেলে। গাড়ির চালককেও ধরা হয়। এরপর তল্লাশি করে গাড়ি থেকে উদ্ধার হয় ১১ কিলো গাঁজা। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ এর পরে পুলিশ জানতে পারে ধৃত দুজন পাচারকারী। তারা ত্রিপুরা আগরতলার বাসিন্দা রুবেল দেব এবং শ্রাবণ নানা। উভয়েরই বয়স ২১ থেকে ২৩ এর মধ্যে。
0
comment0
Report
ALArup Laha
Mar 13, 2026 03:35:14
Belna, West Bengal:বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন আধিকারিকদের নাম ব্যবহার করে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তেলু মাজ্জি। দেওয়ানদিঘি থানার মাহিনগরে তার বাড়ি। বুধবার বিকেলে বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগের কাছ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্তে সহযোগিতা না করায় তাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রিন্সিপাল সহ কয়েকজন আধিকারিকের সই জাল করা নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশের দাবি। তার কাছ থেকে তিনটি টোকেনও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বিজেপি তোপ দেগেছে শাসক দলের বিরুদ্ধে। টাকার বিনিময়ে সরকারি চাকরি করে দেওয়ার টোপ দিয়ে বেশ কয়েকজনকে সে ঠকিয়েছে বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। বর্ধমান মেডিক্যাল কলেজে এধরনের প্রতারণার ঘটনা এই প্রথম নয়, এর আগেও মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতাণার ঘটনা ঘটেছে। ভিনরাজ্যের চাকরিপ্রার্থীরা প্রতারিত হয়েছেন। এমনকী মেডিকেলে ভির্তর নামেও প্রতারণা ঘটেছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চাকরি চক্রের জালিয়াতির বিষয়ে বিশদে জানতে এবং জড়িতদের হদিশ পেতে ধৃতকে সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বর্ধমান মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে কয়েকজনকে ডেকে পাঠানো হয়। মেডিকেল কলেজের ভিতরেই চাকরি চক্র কাজকর্ম সারছিল। মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা বিষয়টি ধরে ফেলেন। তাঁরা ঘটনার কথা প্রিন্সিপালকে জানান। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে কেস রুজু করেছে থানা। মেডিকেল কলেজের এক কর্মী বলেন, অভিযুক্ত নিজেকে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন আধিকারিক এবং প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে পরিচয় দেয়। মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি করে দেওয়ার টোপ দিয়ে কয়েকজনকে ডেকে পাঠায়। সে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়। বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আড়াল থেকে মোবাইলবন্দি করে। এরপরই কলেজের প্রিন্সিপাল বিষয়টি বর্ধমান থানায় জানান। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে কেস রুজু করেছে থানা। মেডিকেল কলেজের এক কর্মী বলেন, অভিযুক্ত নিজেকে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে পরিচয় দেয়। মেডিকেল কলেজের মধ্যেই সে জালিয়াতি চালাচ্ছিল। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। মেডিকেল কলেজের ভিতরে এধরনের কাজকর্ম চলছে। এর শিকড় মনে হয় অনেক গভীরে। বিজেপি নেতা শান্তরূপ দে বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। না হলে অপরাধীর হাত এত বড় होगा না।
0
comment0
Report
ABArup Basak
Mar 13, 2026 03:34:54
Mal Bazar, West Bengal:ওদলাবাড়ির বাগান মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি, تقریباً ১০ লক্ষ টাকার ক্ষতি... মাল ব্লকের ওদলাবাড়ির বাগান মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে বাড়ির ভেতরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্র, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় সঞ্জয় পোদ্দারের স্ত্রী শান্তা পোদ্দার রান্নাঘরে চা বানানোর পর সবজি কাটছিলেন। সেই সময় তিনি হঠাৎ পটপট শব্দ শুনতে পান। প্রথমে তিনি মনে করেন শব্দটি বাইরে থেকে আসছে। পরে গেটের সামনে গিয়ে দেখেন ঘরের একটি কক্ষের ভেতর থেকে আগুনের Shিখা বেরোচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ চিৎকার করেন এবং ছেলেমেয়েদেরও নিরাপদে বাইরে নিয়ে আসেন। তাঁর চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দাউদাউ করে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা প্রায় সবকিছুই পুড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন যাতে পাশের বাড়ি ও দোকানে না ছড়িয়ে পড়ে, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনায় মালবাজার দমকলকে ফোন করা হয়; দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।এলাকার বাসিন্দা অজয় ঠাকুর বলেন, সময়মতো দমকল পৌঁছালে এত বড় ক্ষতি এড়ানো যেত। দমকলের দেরিতে পৌঁছানোর নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মালবাজার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টা‑র পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 13, 2026 03:34:42
Kolkata, West Bengal:GOVT STRIKE একাধিক কর্মচারী সংগঠনের ডাকা আজকের ধর্মঘটের নিরিখে বরাবরের মতো ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য কো অর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আজ ধর্মঘট ডেকেছে। ইতিমধ্যেই অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ অফিসে আজ পূর্ন বা অর্ধ দিবস ছুটির সমস্ত আবেদন খারিজ হবে। তবে এই তালিকা থেকে মেডিক্যাল, চাইল্ড কেয়ার, মাতৃত্বকালীন ছুটি এবং আর্ন লিভ কে বাইরে রাখা হয়েছে। এর বাইরে ছুটি নিলে শো কজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে একদিনের বেতন কাটা যাবে। এমনকি জবাবদিহি এড়িয়ে গেলে নন ডাইস বা কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কর্মী সংগঠন, রাজ্যের বিরোধী দল বিজেপি বামফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড यूनিয়ন গুলি ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 13, 2026 02:16:41
Kolkata, West Bengal:১) উত্তরের ৫ জেলা গতকাল বৃষ্টি পেয়েছে। দক্ষিণের ৬ জেলা বৃষ্টি পেয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতায়। মাঝে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দক্ষিণে বৃষ্টির সাময়িক বিরতি। ফের রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবারের পর ফের কিছুটা কমবে। ২) বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্‌গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে হুহু করে। বৃষ্টি থামলেও আজ এবং কাল দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি থাকবে। সেই অস্বস্তি বাড়তে পারে শনিবার রাত থেকে। ৩) আজ ও কাল দক্ষিণবঙ্গে মোটের ওপর পরিষ্কার আকাশ। পশ্চিমের জেলা এবং উপকূলের জেলায় আংশিক মেঘলা আকাশ। পরশু রবিবার থেকে ফের বৃষ্টি। রবিব ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। ৪) উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আজ শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে। আজ শুক্রবার ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার्जিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলা তো বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। কাল শনিবার সাময়িক বিরতি নেবে বৃষ্টি। পরশু রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। ৫) কলকাতায় আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। কাল শনিবার রাতের পর আবার হুহু করে ঢুকবে জলীয় বাষ্প। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ ও কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে কলকাতায়। সঙ্গে দোসর হবে জলীয় বাষ্পের আধিক্য। দিনের পারদ আজ ও কাল সবমিলিয়ে প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। রবিবারের পর ফের তাপমাত্রা কমতে পারে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 13, 2026 02:16:24
Jalpaiguri, West Bengal:গ্যাসের মূল্য বৃদ্ধি রোধ, এসআইআর এ বাদ যাওয়া সমস্ত বৈধ ভোটারের নাম অবিলম্বে ভোটার লিস্টে তোলা বেশ কিছু দাবি নিয়ে বামদের মিছিল জলপাইগুড়িতে। এসআইআর এ বাদ যাওয়া সমস্ত বৈধ ভোটারের নাম অবিলম্বে ভোটার লিস্টে তোলা, গ্যাসের মূল্য বৃদ্ধি রোধ ও কালীবাড়ি পান্ডাপাড়ার এসআইআর বিরোধী দিপসীতা ধর এর সভায় বিজেপির হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল হয় জলপাইগুড়ি শহরে। জেলা পার্টি দপ্তর থেকে মিছিল বের হয়ে থানা মোড় marcher রে কামারপাড়া উকিলপাড়া কদমতলা হয়ে জেলা পার্টি দপ্তরের এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক পীযূষ মিশ্র, পার্টির রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা সম্পাদকমন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য প্রদীপ দে পার্টি নেতা দেবরাজ বর্মন, শক্তি গোস্বামী, মহিলা নেত্রী পর্না নাগ চক্রবর্তী, পিয়ালী গুহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবিলম্বে দেশের সরকারের যুদ্ধ বিরোধী অবস্থান ঘোষণার দাবি জানিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, এস আই আর এ সমস্ত বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করন, পান্ডাপাড়া কালিবাড়ি মোড়ে এস আই আর বিরোধী দিপ্সিতা ধরের সভায় বিজেপির নির্লজ্জ হামলার প্রতিবাদে আওয়াজ ওঠে মিছিল থেকে। মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে দেশের মূল্য বৃদ্ধির প্রত্যাহার এস আই আর এ সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্ত করা সহ মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই এর ময়দানে আছে সি পি আই এম সহ বামপন্থীরা অন্যদিকে তৃণমূল বিজেপি দুই সরকারি দল এস আই আর এর মাধ্যমে মানুষের দৈনন্দিন সমস্যা থেকে মানুষকে দূরে ঠেলে বিপথে পরিচালিত করতে ব্যস্ত, এদের লড়াই লড়াই খেলা মানুষ ধরে ফেলেছে। আগামী দিনে মানুষের দৈনন্দিন সমস্যার বিষয়কে সামনে রেখে জীবন জীবিকার সংগ্রামকে অগ্রাধিকার দিয়ে লড়াই আরো জোরদার হবে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 13, 2026 02:16:08
Jalpaiguri, West Bengal:গ্যাস সংকটের কারণে চিন্তায় ক্যাটারিং ব্যবসায়ীদেরও। যদিও গ্যাস সংক্রান্ত বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসন ডিলারদের নিয়ে শুক্রবার একটি বৈঠক করেন। জ্বালানি সংকট। জলপাইগুড়িতে ক্যাটারিং ব্যবসাতেও কোপ। নতুন করে সেভাবে কোন অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হচ্ছে না। যেগুলো ইতিমধ্যেই নেওয়া আছে অর্ডার আছে সেগুলোই সম্পূর্ণ করা যাবে কিনা চিন্তায় জলপাইগুড়ির ক্যাটারিং ব্যবসায়ীরা। বেশি টাকা দিয়েও গ্যাস মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের।বাড়ির জন্য গ্যাসের সংকর দেখা দিয়েছে পাশাপাশি অনুষ্ঠান বিভিন্ন পার্বণ নিয়ে চিন্তায় সাধারণ মানুষজনের। বিয়ে বাড়ির অনুষ্ঠানে পৌঁছে খোঁজখবর নিলো জী ২৪ ঘন্টা।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 13, 2026 01:45:52
Kolkata, West Bengal:GEDE হাওড়ার পাশাপাশি শিয়ালদহ শাখায় সোমবার থেকে নতুন পরিষেবা চালু হচ্ছে। দীর্ঘদিন ধরেই শিয়ালদহ–গেদে এবং গেদে–মাঝেরহাট শাখার নিত্যযাত্রীরা ট্রেনের দাবি তুলছিলেন। যাত্রীদের এই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন তা বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। ১৬ মার্চ অর্থাৎ আগামী সোমবার থেকে শিয়ালদহ ডিভিশন অস্থায়ী পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করবে। এর ফলে হাজার হাজার দৈনিক যাত্রীর যাতায়াত আরও আরামদায়ক ও সহজ হবে বলে আশাবাদী পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১২২৭ আপ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে সকাল ৯.‌২৮ মিনিটে ছেড়ে ১২.‌০৭ মিনিটে গেদে পৌঁছাবে।‌ আবার একইভাবে ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে সকাল ৮.‌২৬ মিনিটে ছেড়ে সকাল ১০.‌৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটির সময় পুনর্নির্ধারণ করে বিকেল ৪.‌৫০ মিনিটে করা হয়েছে। এটিকে গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। ট্রেনটি শিয়ালদহ থেকে বিকেল ৪.‌৫০ মিনিটে ছেড়ে সন্ধে ৭.‌৩৮ মিনিটে গেদে পৌঁছবে। গেদে–মাঝেরহাট সরাসরি যাত্রার প্রয়োজনীয়তা বিবেচনা করে গেদে–রানাঘাট এবং নৈহাটি–মাঝেরহাট ট্রেন দুটিকে একত্রিত করে একটি নতুন পরিষেবা চালু করা হচ্ছে। ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকেল ৪.‌১৫ মিনিটে ছেড়ে সন্ধে ৭.‌২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে。
0
comment0
Report
Advertisement
Back to top