Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

रघुनाथपुर में बीजेपी विधायक बौरी पर पोस्टर से हड़कंप, चुनावी घमासान तेज

MMManoranjan Mishra
Mar 02, 2026 13:34:25
Purulia, West Bengal
পুরুলিয়া : বিধানসভা নির্বাচনের মুখে প্রার্থী বদল চেয়ে পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির বিরুদ্ধে পোস্টার পড়ল রঘুনাথপুর শহরে । পোস্টারে উল্লেখ, গত ৫ বছরে উন্নয়নমূলক কোনো কাজ করেনি । সমাজের নামে টাকা তুলেছে বলে উল্লেখ । ঘটনায় শোরগোল পড়েছে রঘুনাথপুর শহরে । বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির দাবি, এর পেছনে রয়েছে তৃণমূলের চক্রান্ত । পোস্টারে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন । বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল সহ সভাপতি তথা রঘুনাথপুরের তৃণমূল নেতা হাজারি বাউরি বলেন, বিজেপির নেতাকর্মীরা নতুন প্রার্থী চেয়ে পোস্টার দিচ্ছে । যদি বর্তমান বিধায়ককে প্রার্থী করা হয় তাহলে হারবে। বাইট: ১) বিবেকানন্দ বাউরি (বিজেপি বিধায়ক, রঘুনাথপুর) ২) হাজারি বাউরি (পুরুলিয়া জেলা তৃণমূল সহ সভাপতি)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Mar 02, 2026 16:32:24
Kolkata, West Bengal:ইজরায়েল ও ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে । লাগাতার হামলা-পাল্টা হামলার খবর প্রতিদিনই ভেসে আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে । যুদ্ধের এই অস্থিরতার ছায়া এবার এসে পড়ল উত্তর ২৪ পরগনার বারাসাতের এক সাধারণ পরিবারের জীবনে । বারাসাতের নোয়াপাড়া কালীবাড়ি এলাকার এক বাসিন্দা শংকর দাসের কন্যা সুলেখা দাস আটকে রয়েছেন বাহরাইন। শনিবারের পর থেকে তার সঙ্গে যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হলেও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের । এদিন তার পিতা শংকর দাস জানান মেয়েESCO-র সাথে ফোনে কথা হচ্ছে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন কবে মেয়ে তাদের দেশে ফিরবেন। এমত পরিস্থিতিতে যদি ভারত সরকার তার মেয়েকে উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেন পাশাপাশি যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় তবে আরও ধন্যবাদ জানাবেন সরকারকে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 02, 2026 16:03:37
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 02, 2026 15:46:55
Dihierench, West Bengal:গম গম বুটের আওয়াজে কাঁপলো দীঘা,কাঁথিও পাঁশকুড়া। নন্দীগ্রামে ঢুকলো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দীঘা, পাঁশকুড়া সহ শুভেন্দুর শহর কাঁথিতে। ভোটের দামামা বাজতে চলেছে, ২৬ এর নির্বাচন মানেই হাই ভোল্টেজ নির্বাচন, তার আগেই ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন দীঘা,কাঁথি ও পাঁশকুড়ার বাজার সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করতে দেখা গেল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে। সন্ধ্যার আলো জ্বলতেই গম গম বুটের আওয়াজে কেঁপে উঠল পাঁশকুড়া, দীঘা ও কাঁথি। নন্দীগ্রামে সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী আজ এসে পৌঁছালো।পাঁশকুড়ার প্রত্যন্ত এলাকা-সহ এন এইচ ১৬ এর ওপরেও রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। অপরদিকে দীঘা শহর ও পার্শ্ববর্তী বিল্লা-মুড়িয়া, ব্যারিস্টার কলোনি, খাদালগোবরা সহ বিভিন্ন এলাকায় রুট march করে কেন্দ্র বাহিনী। শুভেন্দুর শহর কাঁথিতে রুটmarch করে কেন্দ্রীয় বাহিনী।
0
comment0
Report
RDRaktima das
Mar 02, 2026 15:33:58
Kolkata, West Bengal:কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করলে, এবার খাঁড়ার কোপ পড়বে রাজ্য পুলিশের কাঁধেই খবর কমিশন সূত্রে। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছিল যে, কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করে রাজ্য পুলিশ। যেহেতু ফোর্স বাইরে থেকে আসে তাদের রাস্তাঘাট চেনানোর দায়িত্ব থাকে রাজ্য পুলিশেরই। সে ক্ষেত্রে কোথাও ঝামেলার আভাস পাওয়া গেলে, বা কোথাও ঝামেলা শুরু হলে ফোর্স মুভমেন্ট করানোর ক্ষেত্রে ইচ্ছে করে তাদের ঘুর পথে নিয়ে যাওয়া হয় দেরিতে। পাঁচ মিনিটে রাস্তায় অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে নেওয়া হয় দেরিতে। ফলে ফোর্স পৌঁছানোর আগেই দেখা যায় দুষ্কৃতিদের অভিসন্ধিক পূরণ হয়ে গিয়েছে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে আজকের বৈঠকে। সেই জায়গা থেকেই সেন্ট্রাল ফোর্স এর প্রত্যেক গাড়িতে জিপিএস ট্যাগিং লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। যাতে ফোর্স কোথায় মুভমেন্ট করছে, তার বিস্তারিত তথ্য থাকে। এমনটাই খবর কমিশন সূত্রে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 02, 2026 15:33:47
Howrah, West Bengal:দাদা ও বৌদি আটকে রয়েছেন সৌদি আরবে।হাওড়ায উদ্বিগ্ন পরিবার。 পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিদ্দে (৬২)।সৌদি আরবের একটি অয়েল কোম্পানিতে চাকরি করেন। ২০০৩ সাল থেকে সৌদি আরবের দামাদ শহরে থাকেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়ছে ওই দেশে। এতেই আতঙ্কে রয়েছেন ইউসুফ মিদ্দে এবং তার স্ত্রী চাঁদসুলতানা মিদ্দে। একইভাবে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন ডোমজুড়ে তার পরিবারের লোকজন। ডোমজুড়ের বাসিন্দা ভাই দাউদ মিদ্দে জানান তার দাদা এবং বৌدির সঙ্গে প্রতিদিনই ফোনে কথা হয়। যুদ্ধ শুরুর পর প্রতিদিনই ফোনে কথা হচ্ছে। তারা প্রত্যেকেই গভীর উদ্বেগে রয়েছেন। যেভাবে মিসাইল অ্যাটাক হচ্ছে তাতে তাদের উদ্বেগ আরো বেড়ে গেছে। দাদা ও বৌদিও ফোনে জানিয়েছেন তারা যথেষ্ট ভয়ের মধ্যে আছে। তার ভাই দাউদ মিদ্দে জানিয়েছেন ২০০৩ সাল থেকে ইউসুফ ওই দেশের বাসিন্দা। এর আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করার পর ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এমটেক করেন। পরে আমেরিকার হাউসটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। ২০০৩ সাল থেকে তিনি সৌদি আরবের একটি তেল কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি করছেন। পরিবারের লোকজন জানিয়েছেন প্রতিবছর একবার করে ইউসুফ এবং তার স্ত্রী ডোমजুড়ের বাড়িতে আসেন। পরিবারের যেকোন অনুষ্ঠানে হাজির থাকেন। একসঙ্গে তারা হই হুল্লোড়ে অংশ নেন। চাঁদ সুলতানা মিদদে সৌদি আরব থেকে ফোনে জানিয়েছেন তারা ভয়ে আছেন। এয়ারপোর্ট বন্ধ থাকায় তারা এখনই দেশে ফিরতে পারছেন না। এদিকে ডোমজুড়ে তার পরিবার জানিয়েছে যেভাবে গোটা পশ্চিম এশিয়া জুড়ে বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ছে তাতে তারা গভীর উদ্বেগে রয়েছেন। তারা প্রার্থনা করছেন যত তাড়াতাড়ি হোক রমজান মাসে বন্ধ হোক যুদ্ধ। ঘরের ছেলে ফিরে আসুক ঘরে.
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 02, 2026 15:32:58
Chinsurah, West Bengal:তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী,আহতকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ রচনা।চুঁচুড়ায় শাসক দলের দ্বন্দ्वের কথা তুলে ক্ষোভ সাংসদের।বিধায়ক থাকা সত্বেও কেন একটা বাচ্চা ছেলে মার খাবে প্রশ্ন তার। বিধায়ক অসিত মজুমদারের দাবী,এরা দলের ছেলে।সাংসদ যখন বলেছেন আমি দেখব।চুঁচুড়া বড়বাজারে তৃনমূল কর্মি বিশাল মন্ডল আক্রান্ত হন গত কাল।সে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হলে সেখানেও গিয়ে তার পরিবারের সদস্যদের আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা তখনকার মতো বিষয়টি সামাল দেয়।আজ আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।বিশাল মন্ডলের অভিযোগ,গত কয়েক মাস আগে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বিজয় কাহার দলবল নিয়ে আমার দাদার উপর চড়াও হয়েছিল।তখন কার মতো সেই ঘটনা মিটে গেলেও।গতকাল এক আত্মীয়কে নিয়ে শ্মশানে দাহ করতে গিয়েছিলাম সেই সময় বিজয়ের লোকেদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।এরপর বাড়িতে ফিরলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।লোহার রড ও ইট দিয়ে মারধর করা হয়েছে।দীর্ঘদিন ধরেই আমাদের পরিবারের উপর অত্যাচার করত।গতকাল ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালে মারতে এসেছিলো।ওদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছি।বিজয় কাহারের নেতৃত্বে এসব হচ্ছে।আজ চুঁচুড়া হাসপাতালে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।বিশাল কে দেখতে যান তিনি।সাংসদের কাছে ক্ষোভের সঙ্গে সব ঘটনা জানান তৃনমূল কর্মी।সাংসদ বলেন,বিশাল দলের জন্য কাজ করে। তাকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে।যারা মারধর করেছে তারাও তৃণমূল।নিজেদের মধ্যে ঘটনা মিটিয়ে নেওয়া উচিত ছিল।কাউকে আঘাত করা উচিত নয়।এই ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয় বিধায়ককে হস্তক্ষেপ করতে হবে।বিধায়ক মানুষের পাশে থাকে তারই তো দেখা উচিত।তিনি থাকা সত্ত্বেও কেন মারা হল।পুলিশ ও বিধায়ক এর সঙ্গে কথা বলব যাতে এই ধরনের ঘটনা না ঘটে।আমি বিশাল কে দেখতে এসেছি বিজয় কাহার কে চিনিও না আর চিনতেও চাই না। এ বিষয়ে বিজয় কাহারে প্রশংসা করে বিধায়ক অসিত মজুমদার বলেন,সে আমাদের দলের দীর্ঘ দিনের কর্মী।আমি আপনাদের কাছ থেকে শুনলাম অবশ্যই বিষয়টি জানবো।দুপক্ষের সঙ্গে কথা বলে মিটমাট করা যায় সেটাও দেখবো।বিজয় দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়।যদি এরকম কোন ঘটনা ঘটে সেটাও আমি দেখব।বিজয় বলেন, দীর্ঘদিন ধরেই শঙ্কর দাস তৃণমূল করে।চুঁচুড়া পৌরসভারের ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকি আমি।কিন্তু কি কারণে আমার নাম উঠে এলো বলতে পারছিনা।আমার বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ থাকে দল বা পুলিশ যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব।বিশালের ভাই ঋত্বিক মন্ডল বলেন, বিজয় কাহারের লোক সঞ্জয় এবং সুরজ আমার দাদাকে মারধর করেছে।ওরা আমার এক দাদাকে খুন করেছে।আমাদের ভালোভাবে থাকতে দিচ্ছে না ওরা।যেহেতু বিজয় কাহারের সঙ্গে আমার দাদা থাকে না এখন তাই আমাদের উপর রাগ ওদের।এমনকি দাদা আহত হয়ে ভর্তি হওয়ার পরও হাসপাতালে ঢুকে আমার দাদাকে মারতে এসছিল।বিধায়ক সাপোর্ট করছে বলে বিজয় কাহার এসব করতে পারছে।চুঁচুড়া হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল বলেন,এত বড় হাসপাতালে কেউ যদি ছুরি নিয়ে ঢুকে পরে সবটা দেখা সম্ভব না।তবে নিরাপত্তা রক্ষীরা সামলেছে.এবিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি.অভিযোগ পেলে সরকারি নিয়ম মেনে যা করার করব।পুলিশ জানিয়েছে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ,দীর্ঘদিন ধরেই চুঁচুড়া শহরে শাসক দলের সাংসদ এবং বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এটা তারই ফল.
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 02, 2026 15:32:24
Kolkata, West Bengal: বহু প্রতিক্ষার অবসান ঘটলো। মুখ্যমন্ত্রী হাত ধরে পথ চলা শুরু হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের। সোমবার বিকেলে ভার্চুয়ালি এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে একটি মঞ্চ করা হয়। সেখান থেকে নিমতা সহ সংলগ্ন এলাকার সাধারণ মানুষ দেখতে পায় তাদের বহু প্রতিক্ষার কল্যাণী এক্সপ্রেসওয়ের পথ চলা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী বাক্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক निर्मল ঘোষ, মদন মিত্র, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন মুখ্যমন্ত্রী দীর্ঘ ৪৫ কিলোমিটার পথের উদ্বোধন করেন। রাজ্য সরকার প্রায় ৩৫০০ কোটি টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ করে। রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তার একদিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে সংযোগ করছে এবং অন্যদিকে মুড়াগাছা, ব্যারাকপুর হয়ে কাঁপা মোর ধরে এলিভিটার ব্রিজের মাধ্যমে তা গিয়ে নদীয়ার কল্যানীতে গিয়ে মিশবে।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 02, 2026 15:31:52
Darjeeling, West Bengal:Kurseong Public gathered in BDO Office. Names are Deleted or Under Adjudication in SIR Final List. They said they had submitted documents during the SIR hearing. BGPM Party met with Kurseong SDO and BDO, stating that the next list should include all names. Today is the first working day for the administration office after the final list of SIR was published. In BDO office Kurseong, people gathered claiming their names are deleted or under adjudication, as they had submitted valid documents during their hearing. Most of the public came from tea gardens or rural areas around Kurseong. They were shocked after seeing the final list. They approached the BDO and SDO to ask why their names were deleted or placed under adjudication. In Nepali, there are 11 different communities with different surnames; in the SIR final list popular surnames like Rai, Tamang, Subba, Chhetri, Gurung, Sharma were included, but under these surnames some entries show alternate spellings (Rai, Limbu Subba); their names were either deleted or under adjudication. They therefore went to the BDO office to inquire why this happened. Administrations said the matter is judicial and they hope it will be cleared. Ruling party BGPM in Darjeeling hills, including Panchayat President Anu Pradhan and other members, met with the administration. We are not against SIR, but the public of Darjeeling Hills faces problems after the final list was published. Many names have been deleted or placed under adjudication, and the issue is now with the judge. The time for the second list is short, so people are asking how names can be verified. We request the central government to look into this matter. I submitted all documents during the hearing, yet my name was deleted. We are from the tea garden area. What should I do? Approximately 55% of Muslim community voters’ names are under adjudication from Darjeeling Hills. Total File-4 Visual-1
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 02, 2026 13:34:09
Chinsurah, West Bengal:হুগলি জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর নাম ঘোষণা হতেই ক্ষোভ কর্মীদের একাংশের। জেলা অফিসের ভিতরের ভিডিও ভাইরাল! লকেট চট্টোপাধ্যায় এর অনুগামী হওয়ার পুরস্কার স্বরূপ মাধবী বিশ্বাস মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন। এই অভিযোগকে ঘিরে সরগরম জেলা বিজেপি।ভোটের আগে আরো একবার বিজেপির গোষ্ঠীদ্বন্ধ প্রকাশ্যে। সম্প্রতি হুগলি জেলা যুব মোর্চার সভাপতি সমবুদ্ধ দত্তের নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিলো। বিজেপি হুগলি জেলা অফিসে হইহট্টগোল হয়েছিল বিস্তর। সেক্ষেত্রেও জেলা নেতৃত্বের কথা না শুনেই যুবমোর্চার সভাপতি ঠিক করে রাজ্যে নেতৃত্ব। এবার মহিলা মোর্চার সভানেত্রী কে হবে সেক্ষেত্রেও জেলা থেকে পাঠানো মতামতকে গুরুত্ব দেয়নি রাজ্য नेतृत्व এমনিই অভিযোগ উঠছে। মাধবী বিশ্বাস দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি বহুদিন। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই সময় তিনি ব্যান্ডেল লিচু বাগানে এই মাধবী বিশ্বাসের বাড়িতেই থাকতেন। সেই সুবাদে তিনি লকেট চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। যদিও বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, সেই রকম কোন বিষয় নয়। রাজ্য নেতৃত্বই ঠিক করেন কে কোন পদে থাকবে। অনেক ক্ষেত্রে আমরাও নাম পাঠাই, কিন্তু সেগুলো সব সময় গ্রাহ্য হয় না। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে। যিনি নবনিযুক্ত হয়েছেন তার স্বামী আমাদের বিজেপির সক্রিয় কর্মী। মাধবী মাঝে কিছুদিন অসুস্থ থাকার জন্য দলীয় কর্মসূচিতে আসতে পারেননি। গতকাল আমরা হুগলি মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রীকে জেলা অফিসে সংবর্ধনা দেওয়া হয়। এই ঘটনা নির্বাচনে কোন প্রভাব ফেলবে না। দলের নির্দেশ মেনে কর্মীরা একসাথে কাজ করবে। এই প্রসঙ্গে হুগলির তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির মধ্যে কিছু না কিছু কারণে ক্ষোভ একটা থাকেই। এখন ভোটের সময় চোখ বন্ধ করে, নাক বন্ধ করে লড়াই করতে হবে। এখন বিজেপি নিয়ে কথা বলার সময় নেই। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল চক্রবর্তী বলেন, বিজেপি তাদের নিজেদের জানান দিতেই গোষ্ঠী দ্বন্দ্ব করছে。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 02, 2026 12:47:20
Howrah, West Bengal:কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিজেপির ৯০ কিলোমিটার পরিবর্তন যাত্রা । আগামী ২রা মার্চ পশ্চিমবঙ্গের ৯টি বিভাগ থেকে বর্ণাঢ্য উদ্বোধনী জনসভা মাধ্যমে পরিবর্তন যাত্রার শুভ সূচনা করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । দোল ও হোলির কারণে ৩ ও ৪ মার্চ বাদে ৫ই মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১০০ কিমি পথ অতিক্রম করবে যাত্রা। প্রতিটি যাত্রায় থাকবে একটি মূল ট্যাবলো, ৮টি প্রচার ট্যাবলো এবং বিশাল বাইক শোভাযাত্রা প্রায় ৫,০০০ কিমি পথ অতিক্রম করে ১ কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই যাত্রার মাধ্যমে। আগামী ৬ই মার্চ সকালে হাওড়া পাঁচলা থেকে এই যাত্রার শুরু হয়ে সাঁকারাইল, দক্ষিণ হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া, উত্তর হাওড়া হয়ে প্রায় ৯০ কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যায় পৌঁছাবে বালি বিধানসভা কেন্দ্রের বালি খালে অঞ্চলে। সেখানে জনসভার মাধ্যমে এই কর্মসূচির সমাপ্ত হয়ে তা চলে যাবে হুগলির শ্রীরামপুর কেন্দ্রে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top