Back
हुगली भाजपा महिला मोर्चा अध्यक्ष की घोषणा से गुटबंदी उभरी, नेतृत्व फैसले पर नाराज़गी
BSBidhan Sarkar
Mar 02, 2026 13:34:09
Chinsurah, West Bengal
হুগলি জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর নাম ঘোষণা হতেই ক্ষোভ কর্মীদের একাংশের। জেলা অফিসের ভিতরের ভিডিও ভাইরাল!
লকেট চট্টোপাধ্যায় এর অনুগামী হওয়ার পুরস্কার স্বরূপ মাধবী বিশ্বাস মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন। এই অভিযোগকে ঘিরে সরগরম জেলা বিজেপি।ভোটের আগে আরো একবার বিজেপির গোষ্ঠীদ্বন্ধ প্রকাশ্যে।
সম্প্রতি হুগলি জেলা যুব মোর্চার সভাপতি সমবুদ্ধ দত্তের নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিলো। বিজেপি হুগলি জেলা অফিসে হইহট্টগোল হয়েছিল বিস্তর। সেক্ষেত্রেও জেলা নেতৃত্বের কথা না শুনেই যুবমোর্চার সভাপতি ঠিক করে রাজ্যে নেতৃত্ব। এবার মহিলা মোর্চার সভানেত্রী কে হবে সেক্ষেত্রেও জেলা থেকে পাঠানো মতামতকে গুরুত্ব দেয়নি রাজ্য नेतृत्व এমনিই অভিযোগ উঠছে।
মাধবী বিশ্বাস দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি বহুদিন। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই সময় তিনি ব্যান্ডেল লিচু বাগানে এই মাধবী বিশ্বাসের বাড়িতেই থাকতেন। সেই সুবাদে তিনি লকেট চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
যদিও বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, সেই রকম কোন বিষয় নয়। রাজ্য নেতৃত্বই ঠিক করেন কে কোন পদে থাকবে। অনেক ক্ষেত্রে আমরাও নাম পাঠাই, কিন্তু সেগুলো সব সময় গ্রাহ্য হয় না। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে। যিনি নবনিযুক্ত হয়েছেন তার স্বামী আমাদের বিজেপির সক্রিয় কর্মী। মাধবী মাঝে কিছুদিন অসুস্থ থাকার জন্য দলীয় কর্মসূচিতে আসতে পারেননি। গতকাল আমরা হুগলি মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রীকে জেলা অফিসে সংবর্ধনা দেওয়া হয়। এই ঘটনা নির্বাচনে কোন প্রভাব ফেলবে না। দলের নির্দেশ মেনে কর্মীরা একসাথে কাজ করবে।
এই প্রসঙ্গে হুগলির তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির মধ্যে কিছু না কিছু কারণে ক্ষোভ একটা থাকেই। এখন ভোটের সময় চোখ বন্ধ করে, নাক বন্ধ করে লড়াই করতে হবে। এখন বিজেপি নিয়ে কথা বলার সময় নেই।
হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল চক্রবর্তী বলেন, বিজেপি তাদের নিজেদের জানান দিতেই গোষ্ঠী দ্বন্দ্ব করছে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 16:34:110
Report
MMManoj Mondal
FollowMar 02, 2026 16:32:240
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 02, 2026 16:19:530
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 02, 2026 16:03:370
Report
KMKIRAN MANNA
FollowMar 02, 2026 15:46:550
Report
RDRaktima das
FollowMar 02, 2026 15:33:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 15:33:470
Report
CDChittaranjan Das
FollowMar 02, 2026 15:33:130
Report
BSBidhan Sarkar
FollowMar 02, 2026 15:32:580
Report
SBSoumen Bhattachrya
FollowMar 02, 2026 15:32:240
Report
KAKAYESH ANSARI
FollowMar 02, 2026 15:32:100
Report
KAKAYESH ANSARI
FollowMar 02, 2026 15:31:520
Report
MMManoranjan Mishra
FollowMar 02, 2026 13:34:250
Report
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 12:47:200
Report
