Back
चर्चित विवाद के बीच सांसद ने घायल कार्यकर्ता से मुलाकात की
BSBidhan Sarkar
Mar 02, 2026 15:32:58
Chinsurah, West Bengal
তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী,আহতকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ রচনা।চুঁচুড়ায় শাসক দলের দ্বন্দ्वের কথা তুলে ক্ষোভ সাংসদের।বিধায়ক থাকা সত্বেও কেন একটা বাচ্চা ছেলে মার খাবে প্রশ্ন তার। বিধায়ক অসিত মজুমদারের দাবী,এরা দলের ছেলে।সাংসদ যখন বলেছেন আমি দেখব।চুঁচুড়া বড়বাজারে তৃনমূল কর্মি বিশাল মন্ডল আক্রান্ত হন গত কাল।সে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হলে সেখানেও গিয়ে তার পরিবারের সদস্যদের আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা তখনকার মতো বিষয়টি সামাল দেয়।আজ আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।বিশাল মন্ডলের অভিযোগ,গত কয়েক মাস আগে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বিজয় কাহার দলবল নিয়ে আমার দাদার উপর চড়াও হয়েছিল।তখন কার মতো সেই ঘটনা মিটে গেলেও।গতকাল এক আত্মীয়কে নিয়ে শ্মশানে দাহ করতে গিয়েছিলাম সেই সময় বিজয়ের লোকেদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।এরপর বাড়িতে ফিরলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।লোহার রড ও ইট দিয়ে মারধর করা হয়েছে।দীর্ঘদিন ধরেই আমাদের পরিবারের উপর অত্যাচার করত।গতকাল ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালে মারতে এসেছিলো।ওদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছি।বিজয় কাহারের নেতৃত্বে এসব হচ্ছে।আজ চুঁচুড়া হাসপাতালে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।বিশাল কে দেখতে যান তিনি।সাংসদের কাছে ক্ষোভের সঙ্গে সব ঘটনা জানান তৃনমূল কর্মी।সাংসদ বলেন,বিশাল দলের জন্য কাজ করে। তাকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে।যারা মারধর করেছে তারাও তৃণমূল।নিজেদের মধ্যে ঘটনা মিটিয়ে নেওয়া উচিত ছিল।কাউকে আঘাত করা উচিত নয়।এই ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয় বিধায়ককে হস্তক্ষেপ করতে হবে।বিধায়ক মানুষের পাশে থাকে তারই তো দেখা উচিত।তিনি থাকা সত্ত্বেও কেন মারা হল।পুলিশ ও বিধায়ক এর সঙ্গে কথা বলব যাতে এই ধরনের ঘটনা না ঘটে।আমি বিশাল কে দেখতে এসেছি বিজয় কাহার কে চিনিও না আর চিনতেও চাই না। এ বিষয়ে বিজয় কাহারে প্রশংসা করে বিধায়ক অসিত মজুমদার বলেন,সে আমাদের দলের দীর্ঘ দিনের কর্মী।আমি আপনাদের কাছ থেকে শুনলাম অবশ্যই বিষয়টি জানবো।দুপক্ষের সঙ্গে কথা বলে মিটমাট করা যায় সেটাও দেখবো।বিজয় দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়।যদি এরকম কোন ঘটনা ঘটে সেটাও আমি দেখব।বিজয় বলেন, দীর্ঘদিন ধরেই শঙ্কর দাস তৃণমূল করে।চুঁচুড়া পৌরসভারের ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকি আমি।কিন্তু কি কারণে আমার নাম উঠে এলো বলতে পারছিনা।আমার বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ থাকে দল বা পুলিশ যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব।বিশালের ভাই ঋত্বিক মন্ডল বলেন, বিজয় কাহারের লোক সঞ্জয় এবং সুরজ আমার দাদাকে মারধর করেছে।ওরা আমার এক দাদাকে খুন করেছে।আমাদের ভালোভাবে থাকতে দিচ্ছে না ওরা।যেহেতু বিজয় কাহারের সঙ্গে আমার দাদা থাকে না এখন তাই আমাদের উপর রাগ ওদের।এমনকি দাদা আহত হয়ে ভর্তি হওয়ার পরও হাসপাতালে ঢুকে আমার দাদাকে মারতে এসছিল।বিধায়ক সাপোর্ট করছে বলে বিজয় কাহার এসব করতে পারছে।চুঁচুড়া হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল বলেন,এত বড় হাসপাতালে কেউ যদি ছুরি নিয়ে ঢুকে পরে সবটা দেখা সম্ভব না।তবে নিরাপত্তা রক্ষীরা সামলেছে.এবিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি.অভিযোগ পেলে সরকারি নিয়ম মেনে যা করার করব।পুলিশ জানিয়েছে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ,দীর্ঘদিন ধরেই চুঁচুড়া শহরে শাসক দলের সাংসদ এবং বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এটা তারই ফল.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowMar 02, 2026 18:32:050
Report
BSBhabananda Singha
FollowMar 02, 2026 18:31:58Dinajpur, Rangpur Division:ইসলামপুরে পরিবর্তন সংকল্প যাত্রার সুচনা সভাস্থলে ইতিমধ্যেই নিজেপি কর্মী সমর্থকদের ভির উপচে পড়ছে। আসছে একের পর এক মিছিল। মতুয়াদের দলের বাজনা নজর কাড়ছে সকলের।
0
Report
PSPrasenjit Sardar
FollowMar 02, 2026 18:31:46Baruipur, West Bengal:2026 विधान सभा चुनाव से पहले भांगर में बमों का बड़ा भंडार मिला। भांगर दो नंबर ब्लॉक के विजयগঞ্জ बाजार थाना क्षेत्र के कृष्णमाटी इलाके से पुलिस ने बम बरामद किया।
0
Report
MMManoj Mondal
FollowMar 02, 2026 18:31:380
Report
BSBhabananda Singha
FollowMar 02, 2026 18:31:220
Report
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 16:34:110
Report
MMManoj Mondal
FollowMar 02, 2026 16:32:240
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 02, 2026 16:19:530
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 02, 2026 16:03:370
Report
KMKIRAN MANNA
FollowMar 02, 2026 15:46:550
Report
RDRaktima das
FollowMar 02, 2026 15:33:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 15:33:470
Report
CDChittaranjan Das
FollowMar 02, 2026 15:33:130
Report
SBSoumen Bhattachrya
FollowMar 02, 2026 15:32:240
Report
